somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো স্পোর্টস বিভাগ খেলার খবর না লিখে যদি অন্য খবর লিখতো! ;) :D

২৪ শে এপ্রিল, ২০১১ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো ক্রিড়া বিভাগ।
তাদের খবরের আলাদা একটা স্টাইল আছে। যেমন ধরুন আশরাফুল আউট হলে তারা খবর শুরু করবে বৃহস্পতি গ্রহের তৃতীয় বায়ুমন্ডলের চতুর্থ উপগ্রহের আবিষ্কর্তার নাম দিয়ে। তারপর আস্তে আস্তে খবর বৃহষ্পতি গ্রহ ঘুরে পৃথিবীতে আসবে। এক পর্যায়ে খবরে আবির্ভুত হবেন আশরাফুল।
যাই হোক, প্রথম আলোর ক্রিড়া বিভাগ যদি খেলার খবর না লিখে অন্য খবর লিখতো তাহলে কেমন হতো সেগুলো? তাই নিয়ে ভাবাভাবি করেছেন আলিম আল রাজি।


মূল খবরঃ আমিনীর ছেলে নিখোজ

প্রথম আলোর খবরঃ
আমিনী তখন পান খাচ্ছিলেন। অন্যান্ন দিনের মতো পান কিছুটা ঝাল ছিলো। ঠোট বেয়ে পানের একটু রস পড়ে যাচ্ছিলো। তিনি সুড়ুৎ করে ঝাল পানের রস শুষে নিলেন। কিন্তু তিনি কি জানতেন এর চেয়ে বড় ঝাল খবর তার জন্য অপেক্ষা করছে! হ্যা তার জন্য আরো বড় ঝাল খবর অপেক্ষা করছিলো। খবরটি হলো- “আমার সোনার বুলবুলিটা হারিয়ে গেলো শেষে!” অর্থাৎ আমিনীর প্রানের ধন, তার বুলবুলি, তার ছেলে হারিয়ে গেছে। আজ সন্ধায়…




মূল খবরঃ রাষ্ট্রিয় সফরে ভারত যাচ্ছেন শেখ হাসিনা

প্রথম আলো খবরঃ
দেশ কালের গন্ডি তো অনেক আগেই আমরা হারিয়েছি! হারিয়েছে পৃথিবী নামক গ্রহটি। কে জানে! জাতির জনক এই স্বপ্নটি কোনকালে দেখেছিলেন কিনা! যদি দেখতেন তাহলে মহাকাল হয়তো আরেকটি স্বপ্নের সাক্ষী হতো। যাই হোক, প্রিয় পাঠক, মন মোহন শেষবার যখন শেখ হাসিনাকে আমন্ত্রন জানালেন তখন খালেদা জিয়ার ক্যান্টনম্যান্টের বাড়ির বাতি না জ্বললেও শেখ হাসিনার চোখ ধক করে জ্বলে উঠেছিলো। সে ধক করে জ্বলে ওঠা পর্বের শেষ অংশটি শুরু হচ্ছে কাল। শেখ হাসিনা এক রাষ্ট্রিয় সফরে কাল ভারত যাচ্ছেন।




মূল খবরঃ বসুন্ধরা গ্রুপের চ্যারম্যান শাহ আলম গ্রেফতার

প্রথম আলোর খবরঃ
আইনস্টাইন বলেছিলেন, “প্রকৃতির নিয়ম ভাঙ্গার ক্ষমতা ইশ্বরেরও নেই”। আইনস্টাইনের কথা আবারও সত্য প্রমানিত হলো! প্রকৃতির অমোঘ নিয়মটাই এমন - চোরের দশদিন মালিকের একদিন। আজ সেই “মালিকের দিন”। চোর শাহ আলম ধরা খেয়েছেন। তিনি এখন চৌদ্দশিকের ভিতরে।




মূল খবরঃ হরতালের ডাক দিয়েছেন বেগম খালেদা জিয়া

প্রথম আলোর খবরঃ
উনি জনসভায় বক্তৃতা দিচ্ছেন
ইনি তখন ভ্রুর যত্ন নিচ্ছেন।
উনি তখন পত্রিকায় বিবৃতি দিচ্ছেন
ইনি তখন চুলের আগা ফোলাচ্ছেন
উনি তখন বয়ান দিচ্ছেন
ইনি তখন শাড়িতে কুচি দিচ্ছেন
প্রিয় পাঠক, এখানে উনি হলেন সাহারা খাতুন, ইনি হলেন বেগম খালেদা জিয়া।
কাল দেশবাসি এই উনি আর ইনির আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে।
হ্যা, কাল হরতাল। বি এন পি চ্যায়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন...



মূল খবরঃ লিবিয়ায় মার্কিন হামলা

প্রথম আলোর খবরঃ
দক্ষিন পূর্ব আকাশে ছিলো একটি শুক তারা। শুকতারার উত্তর পশ্চিমে ছিলো একটা সন্ধ্যা তারা। সন্ধ্যা তারার কি মন বলে কিছু আছে? আচ্ছা! মন বলে কিছু থাকলে সে আজ কি ভাবতো? জগতে তো ভাবনার জিনিষের অভাব নাই। অনেক কিছু নিয়েই সে ভাবতে পারতো কিন্তু সে কি ভাবতে পারতো যে আজ ন্যাটো বাহীনি লিবিয়ায় হামলা চালিয়েছে?



মূল খবরঃ সুরুজ আলীর খামারে আলুর বাম্পার ফলন।

প্রথম আলো খবরঃ
আলু নামের মহীমাই আলাদা। আপনারা দেখুন প্রিয় পাঠক! আইনস্টাইন আলু নিয়ে গবেষনা করেছেন। দেখিয়েছেন ই ইজ ইকুয়েল টু এম সি স্কয়ার। অর্থাৎ তিনি সফল। মতিউর রহমান আলু নাম দিয়ে পত্রিকা বের করলেন। তিনি সফল। পত্রিকা হলো দেশের সেরা পত্রিকা। ঠিক তেমন ভাবে দেখুন, সুরুজ আলী আলুর চাষ করলেন। হয়ে গেলো বাম্পার ফলন। অর্থাৎ আলু ইজ আলু। দ্যা ইউনিক আলু।


সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩৪
৫২টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×