Razy17@gmail.com
লেখকের অনুমতি ছাড়া এই ব্লগের কোন লেখা বা লেখার অংশ অন্য কোথাও প্রকাশ করা যাবে না
![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- এপ্রিল,২০১২(৫)
- মার্চ,২০১২(৩)
- ফেব্রুয়ারী,২০১২(৬)
- জানুয়ারী,২০১২(২)
- নভেম্বর,২০১১(১)
- অক্টোবর,২০১১(২)
- সেপ্টেম্বর,২০১১(৬)
- আগস্ট,২০১১(৪)
- জুলাই,২০১১(৩)
- জুন,২০১১(৩)
- মে,২০১১(৩)
- এপ্রিল,২০১১(৫)
- মার্চ,২০১১(৫)
- ফেব্রুয়ারী,২০১১(৯)
- জানুয়ারী,২০১১(৩)
- ডিসেম্বর,২০১০(৭)
- নভেম্বর,২০১০(৫)
- অক্টোবর,২০১০(৪)
- সেপ্টেম্বর,২০১০(১০)
- আগস্ট,২০১০(১২)
- জুলাই,২০১০(৪)
- জুন,২০১০(৫)
- মে,২০১০(৩)
- ফেব্রুয়ারী,২০১০(২)
- জানুয়ারী,২০১০(৩)
- ডিসেম্বর,২০০৯(৪)
- নভেম্বর,২০০৯(২)
- জুন,২০০৯(১)
আমার লিঙ্কস
আমার বিভাগ
আমার প্রিয় পোস্ট
- সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন - রেভোল্যুশন ব্ল্যাক
- নেট-২-ফোন, ফ্রি ফোন, কম খরচে ফোন এবং ইত্যাদি! - বিডি আইডল
- আপনার ইয়ারফোনকে ভাজ করে রাখার সহজ কৌশল

- বাদশা নামদার
- নরসিংদীতে র্যাবের বন্দুক যুদ্ধের পোস্টমর্টেম - ক্রস ফায়ার ওর সিক্স মার্ডার! - সহজ পৃথিবী
- গরু ফিচারিং মানুষ | মানুষের রচনা
- সবাক
- [হুমায়ুন ফরিদী স্মরনে] ধারাবাহিক নাটক সংশপ্তকের (১৯৮৮-৮৯) রিভিউ - রাইসুল জুহালা
- আমি হুমায়ূন আহমেদ হতে চেয়েছিলাম - আশীফ এন্তাজ রবি
- রবি ঠাকুরের 'ব্লগ' বিড়ম্বনা !! - কাক নং ৭৯৯
- সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছে - মাহবুব রোকন
- আম জনতার অভিধান - ১
- সবাক
- অ্যপল কিনে নিচ্ছে আনন্দ কম্পিউটার্স - এন্টনী. ফিরিঙ্গী
- কয়েকটি পোস্টার এবং তার মাঝে লুকিয়ে থাকা আগুন পাখি - সবাক
- ইসলামের কথা বলা শুরু করলে, সে রাজাকার হয়ে যায় but ধন্যবাদ,মন্তব্য মডারেটেড - াহো
- একজন মফস্বল সাংবাদিকের বুকের ভেতরে জমানো কান্না এবং আমাদের ‘মিডিয়া ব্যক্তিত্ব’ মহাশয়েরা - নিঃসঙ্গ নোটন
- বই এর পাতার স্বপ্নপুরুষ ও স্বপ্নকন্যারা আর আমার মনের পাতার খোকাভাই - শায়মা
- [ইতিহাসের এই দিনে] চৌধুরী মোহাম্মদ সালমান শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ মৃত্যুবরণ করেন (৬ই সেপ্টেম্বর, ১৯৯৬) - রাইসুল জুহালা
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- তৃতীয় দফা আপডেটের ধাক্কা সামলালো আমার অতি প্রিয় ব্লগারদের তালিকা চাইলে এই মহান কর্মে আপনিও সম্পৃক্ত হতে পারেন
- যেড ফ্রম এ
- কোরআন,বুখারি ও মুসলিম শরীফ পড়ার পর মনে জাগ্রত প্রশ্নসমূহ - ইফতি
- শিরোনামহীন ব্যান্ডের সবগুলো গানের লিরিক্স - কাঙাল মামা
'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

ভিকারুন্নেসা'র সর্বশেষ অবস্থা (আপডেট সহ)
১৪ ই জুলাই, ২০১১ সকাল ৮:৫৪ |
গত কয়েকদিন ভিকারুননিসার ভেতরে কি ঘটেছিলো তার কোন খবর কিংবা ছবি পত্রিকায় আসেনি। তাই ভিকিরাই একটি ফেসবুক পেজ খুলেছে। সেখানে আপলোড করা হচ্ছে এক্সক্লুসিভ সব ছবি। জানানো হচ্ছে সব সত্যি খবর। পেজটিতে লাইক দিতে পারেন।
আপডেট - ২২
পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল বেলা ২ টায় কলেজের সামনে মানববন্ধন করবে ছাত্রীরা।
ধিক এ.টি.এন নিউজ, ধিক মুন্নি সাহা (১৫ জুলাই রাত ১১ টা)
কিছুক্ষন আগে এটিএন নিউজের টকশো-টা সঞ্চালন করেছিলেন মুন্নি সাহা। হ্যা... বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহা। বলা হলো- "রাজনীতির কারনে অস্থির হয়ে উঠেছে ভিকারুননিসা(!!!)"
ওখানে যে বানোয়াট তথ্যগুলো দেয়া হয়েছে তার কয়েকটা হলো- অভিভাবকরা কোন ভুমিকা নেননি, অভিভাবকরা বাচ্চাদের নিয়ন্ত্রন করতে পারেন নি।
অথচ এই এটিএন নিউজের সাংবাদিকরা গতকাল ভিকারুন্নেসার ছাত্রীদের বলেছিলেন "আমরা তোমাদের সাথে আছি। আমাদের মুন্নি সাহাও তোমাদের প্রতি অনেক সহানুভুতিশীল।"
আপডেট - ২১ (সকাল ১০ টা ১০। ১৫ জুলাই)
নতুন জটিলতাঃ
এটা একটু ভিতরের খবর- মামলার দুই নম্বর আসামী হলেন লুৎফর রাহমান(ভিকারুন্নেসার ইতিহাসের একমাত্র পুরুষ প্রধান শিক্ষক। নির্যাতিত হওয়ার পর তার কাছে প্রথম মেয়েটি অভিযোগ জানিয়েছিলো। তিনি সব চেপে যেতে বলেছিলেন)। এই লুৎফর রাহমান ছিলেন বসুন্ধরা শাখার প্রধান শিক্ষক। তাকে এখন নিয়ে নেয়া হয়েছে আজিমপুর শাখায়। আর আজিমপুর শাখার প্রধান শিক্ষিকাকে নিয়ে আসা হয়েছে বসুন্ধরা শাখায়। যার ফলে পরিস্থিতি আবারও ঘোলাটে হচ্ছে।
আরেকটা ছোট্ট খবরঃ চার সদস্যের এডহক কমিটিতে বহাল তবিয়তে আছেন হুসনে আরা বেগম। আর এখন সব সিদ্ধান্ত নিচ্ছে এই এডহক কমিটি।
আপডেট - ২০ (বিকেল ৫ টা ৪০)
হুসনেয়ারা গেছেন তিন মাসের ছুটিতে। বেশিরভাগ মিডিয়ায় আজকের সংবাদে মনজু আরা বেগমকে চলতি দায়িত্বে অধ্যক্ষ এবং হোসনে আরাকে মূল অধ্যক্ষ হিসেবে লেখা হয়েছে। নতুন প্রিন্সিপাল মনজু আরা বেগম ইতিহাসের শিক্ষক। ভিকারুননিসার টিচারদের পক্ষ থেকে বলা হয়েছে মেয়েরা আপাতত কেউ আর কোন আন্দোলনে যাবে না।
আপডেট - ১৯ (বিকেল ৫ টা ২৫)
মিটিং এখনো চলছে। বেশিরভাগ ছাত্রীরা এখন বাসায় চলে আসছে। আশ্বাস দেয়া হয়েছে যে মিটিং-এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা সবাইকে জানানো হবে।
জানানো হলে আপনারা জানতে পারবেন আশা রাখি। আমিও এখানে জানিয়ে যাবো।
আপডেট - ১৮ (বিকেল ৪ টা)
হুমকি দিয়ে গেলো এনটিভি আর দেশটিভিঃ
ছাত্রীদের ক্রমাগত বেয়াড়া প্রশ্ন করে যাচ্ছেন সাংবাদিকরা।
এক সাংবাদিক বললেন, "আপনারা ক্লাস বর্জন করলেন কেনো?"।
জবাবে এক ছাত্রী বললেন "আপনার বোন র্যাপড হলে আপনি কি করতেন?"
সাংবাদিকঃ দিস ইজ নান অব মাই বিজনেস। আমি হলে ক্লাস করতাম।
ছাত্রীঃ আপনারা আমাদের বারবার একই প্রশ্ন করছেন। আমাদের অবস্থা বুঝেও না বুঝার ভান করছেন। সকাল থেকেই তো নিউজ নিচ্ছেন। কই? পাবলিশ তো করছেন দায়সারাভাবে।
সাংবাদিকঃ তো! আমি কি করতে পারি?
ছাত্রীঃ তো! পাবলিশ হচ্ছে না কেনো? টাকা খেয়েছেন? নাকি উপরের চাপ?
এই কথা শোনার পর রাগ করে বেরিয়ে গেলেন এনটিভি আর দেশটিভির সাংবাদিকরা। যাবার আগে জানিয়ে গেলেন "এখন দেখবা তোমাদের নিউজ কিভাবে যায়। তোমাদের সাহস কমানোর সময় এসেছে"
আপডেট - ১৭ (দুপুর ৩ টা)
বোর্ড থেকে এই মাত্র ম্যাডামরা ফিরেছেন। তারা এখন মিটিং-এ আছেন। বাইরে ছাত্রীরা অপেক্ষা করছে। মিটিং-এ কি সিদ্ধান্ত নেয়া হলো খবর পাওয়া মাত্র জানিয়ে দেবো।
আপডেট - ১৬
ছোট্ট একটা ঘটনা- ছোট ছোট বাচ্চারা পুরো দিন না খেয়ে কলেজে। সিনিয়ররা ৫/১০ টাকা চাদা তুলে কিছু টাকা জমিয়ে বাচ্চাদের জন্য খাবার আনতে গিয়েছিলেন। মাঝখানে তথ্যমন্ত্রনালয়ের লোকজন তাদের থামিয়ে চোখ রাঙ্গিয়ে বললেন, “তোমাদের পেছনে কারা আছে? কে তোমাদের এই টাকা দিয়েছে। সত্যি করে বলো। পেছনের শক্তিটা কে বা কারা?”
আপডেট - ১৫ (দুপুর ২ টা ২০)
মিডিয়ার নতুন ভেলকিবাজি। খবর বেরিয়েছে ছাত্রীরা দুই ভাগে বিভক্ত, কেউ পরিমলের পক্ষে, কেউ বিপক্ষে। কিন্তু এটা সম্পুর্ন মিথ্যা একটি প্রপাগন্ডা। ক্যাম্পাস থেকে খবর নিশ্চিত করা হয়েছে। সবাই এক বাক্যে পরিমলের বিচার চায়। হুসনে আরার অপসারণ চায়। কেউ পরিমলের পক্ষে না।
আপডেট - ১৪ (দুপুর ২ টা)
এই মাত্র কথা হচ্ছিলো ভিকারুন্নেসার ভেতরে থাকা এক আপুর সাথে। ফোনে কথা বোঝা যাচ্ছে না। চারিদিকে শুধু মিছিলের শব্দ। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত চারদিক। আপু খুব সংক্ষেপে জানালেন ভিকিরা দুই দফা দাবী জানিয়েছে। তারা তাদের দাবীতে অনড় আছে। দুই দফা হলো পরিমলের বিচার ও হুসনে আরা-র অপসারণ।
আপডেট - ১৩
পুরো ঘটনাকে পলিটিকাল ব্যাপারে ডাইভার্ট করার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলা হয়েছে। শিক্ষামন্ত্রী ইতোমধ্যে জানিয়ে ফেলেছেন এ ঘটনায় তৃতীয় শক্তির ইন্দন আছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি ঘটনাস্থলে আসবেন না। টিভিতে দেখে সিদ্ধান্ত নেবেন।
আপডেট - ১২
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন -"আইন অনুযায়ী হোসনে আরাই ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ"-সূত্র:চ্যানেল আই
আপডেট - ১১ (দুপুর ১২ টা ৫০)
ভিকারুন্নেসার সব'কটি গেটে ছাত্রীরা অবস্থান নিয়েছে। তারা স্লোগান দিচ্ছে, গান গাচ্ছে। হুসনে আরা-কে ঢুকতে হলে এখন ছাত্রীদেরকে মাড়িয়ে ঢুকতে হবে।
আপডেট - ১০ (দুপুর ১২ টা ৫০)
স্মারকলীপি দিয়ে এসেছেন ছাত্রীরা। প্রধানমন্ত্রীর সেক্রেটারি(অথবা সেক্রেটারী টাইপের কেউ) স্মারকলীপি দেখে বলেছেন "এসব কি! আমি তো কিছুই জানি না!!"
আপডেট - ৯
আম্বিয়া আপাকে ডেকে পাঠিয়েছে ঢাকা বোর্ড।
আপডেট - ৮ (দুপুর ১২ টা ৪০)
আইডি কার্ডে হুসনে আরা-র সাক্ষর থাকায় আই ডি কার্ড খুলে ফেলে দিয়েছে ভিকি-রা।
আপডেট - ৭
মেয়েরা ভিতর থেকে পুরা স্কুল ঘিরে রেখেছে। হোসনে আরা'র বাস ঘেরাও করে জুতা বোতল মারছে। সূত্রঃ Click This Link
আপডেট - ৬
৮/১০ জন ছাত্রী স্মারকলীপি নিয়ে গেছেন প্রধানমন্ত্রীর কাছে
আপডেট - ৫
মিডিয়া পালন করছে হাস্যকর ভুমিকা। তারা এসে শিক্ষকদের জিজ্ঞেস করেছে, "এই ছাত্রীরা আন্দোলনে ইচ্ছুক না। আপনারা এদেরকে বসিয়ে রেখেছেন কেনো?" শিক্ষকরা বলেছেন "আপনারা ছাত্রীদেরই জিজ্ঞেস করুন তারা আন্দোলনে ইচ্ছুক কি না" এটা শুনে সাংবাদিকরা ছাত্রীদের জিজ্ঞেস করছেন, "আপনারা নিজেদের ইচ্ছায় এখানে এসেছেন? নাকি নিয়ে আসা হয়েছে?"
আপডেট - ৪
ঢাকা শিক্ষাবোর্ড থেকে লোকজন এসেছিলেন। তারা এই মাত্র কথা বলেছেন ছাত্রীদের সাথে। তারা সাত কর্মদিবস সময় নিয়েছেন। আশ্বাস দিয়েছেন এই সাতদিনে তারা ব্যাপারটা ভালোভাবে তদন্ত করবেন। আরো বলেছেন তারা ছাত্রীদের প্রতি যথেষ্ঠ সহানুভূতিশীল।
আপডেট - ৩
প্রথম আলো আর এন টিভি ছাড়া আর কোন মিডিয়ার এখনো টনক নড়েনি। ভিকারুন্নেসা ক্যাম্পাসে এখন পর্যন্ত এই দুইটা মিডিয়ার সাংবাদিক পৌছেছেন।
আপডেট- ২
সিদ্ধান্ত হয়েছে ১০০ জন ছাত্রী স্মারকলীপি নিয়ে বের হবে। কিন্তু এখানে বাধ সাধছে পুলিশ। তারা কোন ছাত্রীকে বের হতে দিচ্ছে না। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বের হলে গ্রেপতার করা হবে।
আপডেট- ১
ছাত্রীরা কলেজের ভিতরে অবস্থান করছিলো। কিছুক্ষন আগে পুলিশ এসে তাদেরকে গ্রেপতারের ভয় দেখিয়ে গেছে। উচু গলায় কথা বলেছে অবস্থানরত ছাত্রীদের সাথে।
ছাত্রীরা নিজেদের নিরাপত্তার জন্য অডিটোরিয়ামের ভিতর চলে গেছে এখন।
- ভিকারুন্নেসার ভেতর থেকে জানিয়েছেন জনৈক ব্লগার (এক্স ভিকি)
শুরু>
*************************************************
কলেজের সামনে দাঁড়িয়ে আছে বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা। অসংখ্য দাঙ্গা পুলিশও জড়ো করে এনে রাখা হয়েছে। পুলিশরা মোটামোটি মারমুখি ভঙ্গিতেই আছে। ছাত্রীদের উপর যেকোন মুহূর্তে চড়াও হতে পারে তারা। বর্তমান ছাত্রীদের ঢুকতে দেয়া হচ্ছে না ভেতরে।
আপডেট ফ্রম জনৈক এক্স ভিকি।
কিঞ্চিত অফটপিকঃ
Mor Midding(এই নামের মানে কি?) নামের কেউ একজন আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন ফেসবুকে। মেসেজ পাঠিয়েই উনি তার একাউন্ট ডিএকটিভ করে ফেলেছেন। যার ফলে আমি রিপ্লাইও দিতে পারছি না। মেসেজটি হলোঃ
"পানিতে নেমে কুমিরের সাথে লড়াই করতে আসবেন না আলীম আল রাজি। আপনি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছেন। আধা ঘন্টার মধ্যে সামুর পোস্ট থেকে সাংবাদিকদের against-এ লেখা প্রতিটা লাইন মুছবেন। নাহলে আপনার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। মাইন্ড ইট।"
সংযুক্তিঃ
** Some FACTS of VNC PROTEST.. TODAY'S DIARY (একজন এক্স ভিকি-র ফেসবুক নোট)
** ধর্ষক পরিমলের জন্য ডিবি অফিসে ছাত্রলীগের ফলচক্র ও অথিতেয়তা
** ভিকারুননেসা ইস্যু নিয়ে অনেকগুলো পোস্টের সংকলন
সংযুক্তি - ২
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রমিথিউস22 বলেছেন:
মুন্নী সাহার অনুষ্ঠানের কিছুটা অংশ দেখেতে পেরেছি। এত রাগ হচ্ছিল, ভাবছিলাম একটা পোস্ট দেব। কিন্তু এই পোস্টে আপডেট দেখে ভাল লাগল। মুন্নী রাশেদা চৌধুরীকে জিজ্ঞেস করে, "এত ছোট বয়সী একটা মেয়ের হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দিয়ে রাজনীতি করাটা কি বেশি হয়ে গেল না? আপনি কি মনে করেন? আবার মিরসরাই ঘটনায় শোক প্রকাশের দিনে কেক কেটে আনন্দ করা, শিক্ষার্থীদের কে কি আমরা মানবিকতা না শিখিয়ে রাজনীতি শিখাচ্ছি না"? বোঝেন কী বড় সাংঘাতিক উনি?? কোথায় পাইলি তুই রাজনীতি? মুন্নী কি বলতে চায়, শিশুরা পরিমলদের লালসার শিকার হবে, অথচ প্রতিবাদ করবে না? এ বিষয়টি মোটামুটি নিশ্চিত যে, মুন্নী হল "মহিলা (পরি)মল"। ছেলেদেরকে মুন্নীর কাছ থেকে সতর্ক থাকা দরকার। আসলে পরিমলের পেছনে যত লোকজন আছে বলে ভেবেছিলাম, বাস্তবতা তার চেয়েও বহুগুণে খারাপ। এদেরকে সব সময় সতর্ক থাকতে হবে।
সর্বদাসত্য বলেছেন:
সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য করার সুযোগ সৃস্টি হয়েছে এই সব হলুদ সাংবাদিকতার জন্য। ব্যাক্তিগত সম্পর্ক থাকলেই যে একটি ঘটনাকে উল্টে দিতে হবে তার তো কোন কারন দেখি না । একজন সাংবাদিক হিসেবে এর থেকে আর বেশী কিছু বলার েনই ।
মামুন_চট্টগ্রাম বলেছেন:
ভিকারুন্নেসা স্কুলের মতো স্বনামধন্য স্কুলের অধ্যক্ষ নিয়োগ নিয়ে রাজনীতি করা ঠিক হবে না বলে মনে করি।
তানভীরসজিব বলেছেন:
প্রতিবাদের ভাষা নমনীয় নয় বরং প্রতিবাদের ভাষা হবে জালাময়ি....। সে জ্বালাময়ি কয়েকটচা কথা বলে সামুতে প্রথম বারের মতো জেনারেল হইলাম। কারন টা ধরতে পারছিনা ।
আহসান ঊদ্দিন খান বলেছেন:
মিডিয়ার মানুষগুলা পা চাটা কুত্তা পয়সা খেয়ে দালালী করছে, আজিব বাংলাদেশ এবং এর মিডিয়াগুলা!!!!
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
মডারেশনকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য।কোনো ষড়যন্ত্র নয়, পরিমল এবং তার সাথীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই!
দু-পেয়ে গাধ বলেছেন:
বিবেকহীন বলেছেন: সাংবাদিকরা হুমকি দিয়া গেল......... এই অংশটা পলিটিক্যাল কেচ্ছা মনে হইলো। পাশ কাটানো আপডেট, এক হোসনে আরা গেলে আরেক হোসনে আরা আসবো, সাথে আসবো নয়া পরিমল। মাঝখানে অল্প কিছু দিনের জন্য শান্ত থাকবো, তারপর আবার স্টিকি পোস্টের ব্যবসা দেখমু। হোসনে আরা আর পরিমলরে বাঙ্গালই বারবার নিয়া আসবো।=========
একটা গেলে আরেকটা আসবে, বলে কি একটাকে তাড়ানোও যাবে না? একটা তাড়ালে একটা কমবে সেটাও তো ভাবতে হবে!
আরেকটা এলে তাকেও এমনি করেই তাড়ানোর অসুবিধা কি?
রাসেল মাহ্মুদ বলেছেন:
ভিকারুননেসার একটি মেয়ের গায়ে যদি পুলিশ হাত দেয় তাহলে রাস্তায় নামবে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা। জানোয়ারের জন্য কোনো ছাড় নাই। পরিমল ইশ্যুতে দেশে বিপ্লবের ডাক দেয়া হবে। নারী নীতি বাস্তবায়িত হবে, নারী পুরুষ সমান অধিকার বলবৎ হবে। আসুন একাত্ব হই।
দূর আকাশের নীল তারা বলেছেন:
ব্লগে পরিমলের দুইজন সর্মথনকারী; এদের চিনে রাখুন: Click This Link
Click This Link
সানজিদা হোসেন বলেছেন:
এনটিভি, বিদেশটিভি আর প্রথম আলু আজকে থেকে বাদ দিলাম ! আমরা সবাই আপনাদের সাথে আছি
নিশি মানব বলেছেন:
আলিম আল রাজিকে কোন কুত্তার বাচ্চায় থ্রেট দিয়া মেসেজ দিয়েছে ।ভিকিদের আন্দোলনের বযাপারে সম্পুর্ণ সমর্থন দিচ্ছি ।
এবং তআদএর সাথেই আছি ।
রোকন রাইয়ান বলেছেন:
মুন্নিসাহাদের মতো দালালরা চিরকালই এইসব বিষয় নিয়ে দালালি করবে.. ওদের পাছায় থু থু...
অমিয় উজ্জ্বল বলেছেন:
আমি জীবনে কোন মিছিলে যায়নি, কোন শ্লোগান দেইনি, কারো সাথে চিতকার করে ও কথা বলিনি। সবকিছু চুপচাপ মেনে নেয়াটাই ভদ্রতা বলে জেনেছি। ঝামেলা দেখলে স্বার্থপরের মত সরে এসেছি। আজ আমার নিজেকে খুব ক্লীব বলে মনে হচ্ছে। দেশটা কি ধর্ষণ এর স্বর্গরাজ্য হয়ে গেল নাকি? আমি কসম খেয়ে বলছি পুলিশ নামের সারমেয় গুলি যদি আমার একটা বোনের গায়ে হাত তুলে য়ামি ভিকারুন্নেসার সামনে আমৃত্যু অনশন এ বসব। আপনারা কে কে আছেন বলেন?
মুক্ত আকাশ বলেছেন:
যে দেশে সাড়ম্বরে ধর্ষনের সেন্চুরি করে তা উডযাপন করেও পার পাওয়া যায় শুধুই ছাত্রলীগ করার কারনে,সে দেশে এ আর নতুন কি!আফসোস,মানবাধিকারের জিগির তোলা মানুষেরা অবাক নিরব।কেু হাল্কা প্রতিবাদ করলেও গলায় অতটা জোর নেই।এই সব মানবাধিকারের জিগির তোলা মানুষেরা এক সরকারের আমলে খুব সরব থাকলেও,অন্য সরকারের সময়ে এসেকেমন যেন চুপ মেরে যান।
হায়,মানবাধিকার জিনিসটাও যে আমেরিকার মত একপেষে হয়ে গেলো এই দেশে।
অনিক আহসান বলেছেন:
এতো কিছু ঘটে যাচ্ছে জাফর ইকবাল সাহেব কোই? তারে তো কিছুতে দেখলাম না..
দু-পেয়ে গাধ বলেছেন:
জাফর ইকবাল স্যার স্পেশালাইজ করেছেন জামাত বিরোধিতায়। তেনাকে সেইখানেই থাকতে দ্যান। তিনি যে পরিমলের সমর্থনে কিছু বলে বসেন নাই এই আমাদের চোদ্দো গুষ্টির সৌভাগ্য।
কালো হিমু বলেছেন:
যে থ্রেট দিয়ে ডিঅ্যাক্টিভেটেড হয়, সে হিজড়া।একটা সময় দেশীয় মিডিয়া নিয়ে গর্ব হত। এখন শঙ্কা হয়, তেতো বোধ হয়।
কলম.বিডি বলেছেন:
ভিকারুন্নিসার ঘটনার প্রেক্ষাপটে কিছু প্রস্তাবনাঃএটি একটি জরিপ,আপনার মতামত দিন Click This Link
স্বপ্নরাজ বলেছেন:
মুন্নি সাহার এই আচরনের কারন কি বলে মনে হয়? বাংলাদেশের অনেক মুখোশ পরা সাম্প্রদায়িক আছে। এই প্রবল আন্দোলনটাকে চেপে যাওয়ার চেস্টা করা প্রথম আলোর একটা উল্লেখযোগ্য সংখ্যক চাকরিজীবি বিশেষ সম্প্রদায়ের। তাদের সাম্প্রদায়িক রিপোর্টগুলো পরিস্কার করে চোখে পড়ে।
কিন্তু মুস্কিল হচ্ছে এই সাম্প্রদায়িক আচরনগুলো তারা করে যাবে আর এইগুলো বলা যাবে না। বললে উল্টো সে সাম্প্রদায়িক হয়ে যাবে।
কোন দেশে যে বাস করি আমরা !!!!
নীরব কন্ঠ বলেছেন:
মুন্নি সাহার এই আচরনের কারন কি বলে মনে হয়?বাংলাদেশের অনেক মুখোশ পরা সাম্প্রদায়িক আছে।
মাইন রানা বলেছেন:
পোড়া আলু (প্রথম আলো) একটি হলুদ পত্রিকা এটা যে কেউ বুজবে তারা একটা নিউজকে উল্টে দিতে পারে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।