পড়ালেখা আমাদের বড্ড বিরক্তিকর মনে হয়।
... ওদেরও কি তা মনে হয়?
প্রতিদিন সবজি খেতে কি আর ভালো লাগে!
...কিন্তু ওদের যে এছাড়া কোন উপায় নেই!
বাবুটা বেশ মোটা হয়ে যাচ্ছে,ডায়েট করাতে হবে।
...ওদের অবশ্য এতো ঝামেলা নেই...মৃত্যুর খুব কাছাকাছি যারা থাকে, তাদের আবার ডায়েট কীসের!
মায়ের স্নেহটা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায়, বড্ড বিরক্তি লাগে!
...আর ওদের...স্নেহ কি? এটা দিয়ে কি ক্ষুধা মেটানো যাবে?
একই গেম আর কতোদিন খেলতে ভাল লাগে!
...ওদের অবশ্য খেলা একটিই...জীবন নামের খেলা...
অ্যাডিডাসের বদলে নাইকি হলে ভাল হত!
...ওরা এতো শত বোঝেনা...একই ব্র্যান্ড ওদের সবার...
বিছানাটা আরেকটু নরম হলে ঘুমটা আরো ভাল হত!
...ঘুম থেকে জেগে ওঠার ইচ্ছে ওদের কবেই মরে গেছে...
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে...সত্যি কি তাই?
ছবিগুলো নেট থেকে সংগ্রহ করা। যে কেউ আগে দেখে থাকতে পারেন, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


