somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিকি
ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

কর্ডাটা---আদিম বনাম আধুনিক B-) B-) B-)

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী...প্রাণ এবং প্রাণীকুলের সঞ্চারের জন্য সৌর জগতে এক গুরুত্বপূর্ণ স্থান পেয়ে চলেছে সেই সুদূর অতীত কাল থেকেই। ইদানীং কালে বিজ্ঞানীরা পৃথিবী ব্যাতিত অন্য কোন গ্রহে প্রাণের সঞ্চার আছে কিনা তা নিয়ে গবেষণা করছেন এবং তাতে কিছুটা সফল ও হয়েছেন মঙ্গল গ্রহে প্রাণের উপস্থিতি পেয়ে। পৃথিবীর বয়স ৪.৬ বিলিয়ন বছরের ও বেশি । এই দীর্ঘ সময় ব্যাপী বহু ধরনের প্রাণের সঞ্চার হয়েছে ...এদের মধ্যে কিছু এমন আছে যারা এখন পর্যন্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে এবং কিছু সময়ের সাথে বিলীন হয়ে গেছে। আমাদের মধ্যে অহরহ প্রশ্ন আসে কোন জিনিস কিভাবে শুরু হয়েছিল কিংবা কিভাবে সেটা আবির্ভূত হয়েছিল যেমন ধরা যেতে পারে সভ্যতার সূচনা লগ্নে মানুষ কেমন ছিল...এখন আমরা যেমন আধুনিক দেখছি সবকিছু , সূচনা লগ্নে কি তাই ছিল?? বিশেষজ্ঞ দের মতে সভ্যতার শুরুতে মানুষ এরকম ছিল না...বির্বতন এর ফলে আদিম মানুষ- হোমো হাবিলিস (Homo habilis) থেকে আজকের আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স (Homo sapiens) এর উৎপত্তি । আর্কায়িক হোমো স্যাপিয়েন্স দের উদ্ভব ঘটেছিল আনুমানিক ৪০০,০০০ থেকে ২৫০,০০০ পূর্বের সময়কালের মধ্যে। আর্কায়িক বলতে হোমো স্যাপিয়েন্সদের প্রাচীনতম সদস্যদের বোঝানো হয় যারা প্রজাতিগত দিক দিয়ে এক হলেও আধুনিক মানুষের চেয়ে কিছু ক্ষেত্রে পৃথক ছিল।



এখন কালের বিবর্তনে মানুষ কাঠামো গত, স্বভাবগত দিক দিয়ে আধুনিক থেকে আধুনিকতম হয়েছে ।
সেরকম প্রতিটা প্রাণী বিবর্তনের মধ্যে দিয়ে আজকে তাদের নব্য রূপ লাভ করেছে। কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত এক উল্লেখযোগ্য শ্রেণী পাখি বা Aves । আমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে আদিম পাখি কি রকম ছিল ?? পৃথিবীর প্রথম পাখি ছিল আর্কিওপ্টেরিক্স( Archaeopteryx)। এটি ভূতাত্ত্বিক সময় জুরাসিক( Jurassic) পিরিয়ড এ প্রায় ১৫০ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এসেছিল এবং একে আধুনিক জার্মানির দক্ষিণ অংশে পাওয়া গিয়েছিল । এটি যে খুব বৃহৎ আকারের ছিল তা নয়......এটি দৈর্ঘ্যতে ১ থেকে ৮ ইঞ্চি লম্বা ছিল এবং ধারণা করা হয় এটি র ওজন মাত্র ১ পাউন্ড এর মত ছিল। তবে এর দেহের অনুপাতে ডানা যুগল বড় ছিল বলে ধারণা করা হয়। এর জীবাশ্ম ১৮৬০ সালে জার্মানি তে প্রথম আবিষ্কার করা হয়েছিল।






ধারণা করা হয় আর্কিওপ্টেরিক্স এর মধ্যে ডাইনোসর এবং পাখি উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান ছিল যার কারণে বিজ্ঞানীরা একে মধ্যস্থতাকারী জীবাশ্ম হিসেবেও অভিহিত করেছেন।

কর্ডাটা পর্বের আরেকটি অন্যতম শ্রেণী হল সরীসৃপ বা Reptiles। এই সরীসৃপের উদ্ভব হয়েছিল আজ থেকে প্রায় ৩৪০ মিলিয়ন বছর আগে... ভূতাত্ত্বিক সময়কাল কার্বনিফেরাস (Carboniferous)পিরিয়ড এ। সবচেয়ে পুরাতন সরীসৃপ পরিবারের অন্তর্ভুক্ত সদস্য ছিল ক্যাসিনেরিয়া (Casineria) যারা ৩৪০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিদ্যমান ছিল এবং সময়ের সাথে বিলুপ্ত হয়ে গেছে । কিছু কিছু বিজ্ঞানীর ধারণা মতে ক্যাসিনেরিয়া এর সাথে উভচর ভুক্ত শ্রেণীর ও মিল খুঁজে পাওয়া যায়। এর পর পর ই আসে হাইলোনোমাস (Hylonomus) যারা ৩১২ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এসেছিল। এরা ছোট ধরনের টিকটিকির ন্যায় প্রাণী ছিল এবং দীর্ঘে ৭.৯ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হত। তবে আধুনিক সরীসৃপ গোষ্ঠীর পূর্বসূরি ডাইনোসরদের ই বলা হয়ে থাকে।



ধারণা করা হয় পৃথিবীতে মৎস্য কূলের আবির্ভাব হয়েছিল ক্যামব্রিয়ান(Cambrian) পিরিয়ড এ ৫৩০ মিলিয়ন বছর পূর্বে। জীবাশ্ম তত্ত্ব মতে মাছের আদিম প্রজাতি আকারে ছোট ছিল, চোয়াল বিহীন এবং কাঁটাযুক্ত ছিল.....সময়ের বিবর্তনে চোয়াল বিহীন মাছ, চোয়াল যুক্ত মাছে রূপান্তরিত হয়েছে। হাইকৌইকথাইস (Haikouichthys) কে সবচেয়ে আদিম মাছ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। প্রথম চোয়াল যুক্ত মাছের আবির্ভাব ঘটে ভূতাত্ত্বিক সময়কাল অরডোভিসিয়ান(Ordovician) পিরিয়ড এ এবং এটি ছিল বনি ফিশ(Bony Fish) গোত্রের অন্তর্ভুক্ত ।



উভচর ভুক্ত প্রাণী প্রথম আবির্ভূত হয়েছে ডেভোনিয়ান(Devonian) পিরিয়ড এ ... এদের আদি জাতি ছিল সারকোপটেরিজিয়ান ফিশ (Sarcopterygian fish)। সময়ের সাথে এরা আকারে পরিবর্তিত হয়েছে এবং আধুনিক উভচর প্রাণী তে রূপান্তরিত হয়েছে। এভাবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত ক্রমান্বয়ে কর্ডাটা শ্রেণীর প্রাণী কূলের বিবর্তন ঘটেছে এবং তারা আকৃতি , প্রকৃতি , স্বভাবগত প্রভৃতি দিক দিয়ে উন্নত বৈশিষ্ট্য র অধিকারী হয়েছে।



:-B
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×