ক্ষ্যাপা
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি তোমার মুরুদ কত-
পারলে একটা রুটি দাও,
তোমার কবিতা মাথায় লইব
যদি আমার ক্ষুদ লও।
গরীবের ক্ষুদা বড় ক্ষুদা
টের পায়কি তোমার কলম,
নাকি তোমার মাথায় ব্যাথা
কপালে মাখো শান্তি মলম।
ভাব ধইরও না বাবড়ি রাইখা
ভন্ডামীখান রাখ,
কল্পনায় সমাজ সুন্দর হয়না
পিন্ডা খাটাইয়া দেখ।
লক্ষ্য তোমার বিদ্যা বেচা
বুদ্ধি মাথায় নাই,
পরের স্বার্থে মাথা খাটাও
ক্ষেপসি আমি তাই।
ক্ষুদার রাজ্যে চাঁদ যে রুটি
বানাইয়া রাখছো তুমি,
না খাইয়া আমি আসমানি হইছি
কিসের বিরাণ ভূমি!
ছন্দ মারো গদ্য মারো
আমার ভাগখান কই,
রেশন আমার নেতায় খাইছে
শালার নেতা কই।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন