কখনো বলিনি ভালোবাসতে আমায়-
শুধু চেয়েছি আলতো হাতে ছুঁয়ে দিও উন্মক্ত কপোল ,
খুব বেশী হলে একটি চুম্বন চিণ্হ দিও বিস্তীর্ণ ললাটে ।
বলিনি ভালোবাসতেই হবে ;
ঠান্ডায় জল হতে থাকা স্বল্প চিনির চা খেতে খেতে বোলো -
"উফ ,এক কাপ অমৃত পান কোরলাম "অথবা
লবণহীন কারী মুখে নিয়ে হেসে বোলো --"অসাধারন ।"
তোমাকে কখনোই বলিনি ভালোবাসতেই হবে;
শুধু অফিস যাবার পথে একবার পিছন ফিরে চেও ,
দেখবে কেও একজন বারান্দার কোন ঘেঁসে দাঁড়িয়ে আছে ;
রাস্তার শেষ বাঁকটিও আড়াল হয়না যেখানে।
তোমাকে কখনোই বলিনি মিনিটে মিনিটে ফোন দিও ;
শুধু একবার জিগ্গেস করে নিও দুপুরে কি রান্না করেছি ।
কখনো বলিনি বসুন্ধরায় প্লট কিনতে ,
শুধু চেয়েছি তোমার বুকের জমিন ;
যেখানে নিরাপদে নিশ্চিন্তে ঘুমায় অতৃপ্ত আত্মা ।
আমি কখনোই বলিনি ভালোবাস আমায় -
শুধু এলো চুলগুলো আঁচড়ে দিও অনভ্যস্ত হাতে ।
কখনোই বলিনি ভালোবাসতে আমাকে
কেবল নীল শাড়ি পড়ে তোমার সামনে এলে বলো--
"তোমার টিপটা কিন্তু বাঁকা হয়েছে ।"
বলিনি ভালোবাসতেই হবে আমাকে --
অফিস থেকে ফিরে ল্যাপটপে মুখ গুঁজে না থেকে বলতে পারো -
"চলো শিল্পকলায় নাটক দেখে আসি ।"
বলিনি আমাকে ভালোবেসে দেখাও ইউরোপ -আমেরিকা ;
শুধু বলেছি --নিয়ে চলো সেই নীল পাহাড়ের দেশে -
উড়ন্ত মেঘের সাথে খেলবো সারাক্ষণ আর
দু'চোখ ভরে দেখে নেব বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ ।
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।