মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
কংক্রীটে মোড়ানো পিচ্ছিল রাজপথ -
উচ্চমাত্রায় বাড়তে থাকা ভাড়ী যানের গতি।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
ক্রমশ খোসতে থাকা মেঘের ভাঁজ -
চাঁদের রুপালি আলোর বিচ্ছুরন ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
প্রচন্ড চেনা শহরটিকে ঘিরে রাখে অচেনার ছায়া -
গলির মোরে নিশিথিনীর উৎসুক চাহনী ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
দিনের ব্যস্ত কন্ঠস্বরে নেমে আসে মাদকতা -
ইথারের মৌন তরঙ্গ লিপ্ত হয় বেসামাল সঙ্গমে ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
লোহার প্রাচীর মোড়া শৃংখল পাহারায় মগ্ন -
সিঁদকাটা চোর তবু অনিয়ন্ত্রীত থেকে যায় ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
অভিজাত রেঁস্তোরার হুইস্কির উৎসব -
ফুটপাতে নির্জীব প্রাণের অভুক্ত আস্ফালন ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
নিস্তব্ধ অন্ধকার প্রোকষ্ঠে নিজস্ব অবগাহণ -
শুধু একবার তোমাতে ডোবার নির্লজ্জ আর্তনাদ ।।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।