একটু নীলের জন্য ..
তাতে লেখা ছিল-"সমুদ্র তোমাকে দেখতে চায় ,আসবে ?"
ঠিক সেদিন থেকেই ঊর্বশী সমুদ্র আমার চোখে ।
একটিদিনও নষ্ট করিনি ,সেদিন রাতেই সোহাগের শেষ বাসটি ধরেছিলাম ;
শুধু তোমায় দেখবো বলে ,হে নীল বসনা ।
সূর্যের দীপ্তি ছড়ানোর আগেই পৌঁছে গেছি তোমার গা ঘেঁসে বেড়ে ওঠা শহরটিতে ।
কিন্তু একি দেখছি আমি !
তুমি এমন অন্ধকারে ছেঁয়ে আছ কেন সমুদ্র ?
এমন কালো মলিন সমুদ্রতো আমি দেখতে চাইনি ;
তোমার শরীর ভরা অলংকার কোথায় গেল ?
সবি কি ফিরিয়ে দিয়েছ আকাশকে ?
সত্যি বলো সমুদ্র ; জানি তুমিও সত্য বলবে না ।
এমন বর্ণহীন নিষ্প্রান সমুদ্র দেখতেতো আমি এতো দূর পথ ছুটে আসিনি !
সমস্ত কাজ জমিয়ে রেখেছি কেবল তোমার নীলে প্লাবিত হব বলে ।
তোমার সেই উত্তাল তরঙ্গ কোন সে অভিমানে আগলে রেখেছ বলতে পার ;
কথা বলো ,সমুদ্র ; কথা বলো ;
তুমি কি আমায় ফিরে যেতে বলছো ?
তাহলে কি আর কোন দিন উম্মোচিত হবে না তোমার নিজস্বতা ?
আমি কি আর কোন দিন গা ভেজাবো না অথৈ নীলে !
তবে তাই হোক ।
ব্যথিত এক খানা হ্রিদপিন্ড আর ঘাড়ে একখানা ল্যাগেজ ঝুলিয়ে চললাম ফিরতি পথে ।
টার্মিনালেও পৌঁছে গেলাম সময় মতো ,
কাউন্টারের সীমানা বরাবর যতোদূর দৃষ্টি যায় -সেখানে কোন বাস নেই।
টিকিট বিক্রেতাকে প্রশ্ন করতেই উত্তর এলো -
"ঢাকার বাসতো একটু আগেই ছেড়ে গ্যাছে ,
আজ আর কোন বাস নেই।"
এ কেমন করে হলো ;আমিতো সময় মতোই এসেছিলাম ।
অবসন্ন দেহখানা নিয়ে পুনরায় পা বাড়ালাম সী-প্যালেসের দিকে ।
দুইধারে শারি শারি ঝাউবন আর রাস্তার পাশে বেড়ে ওঠা বার্মিজ মার্কেটগুলো
বার বার জানিয়ে দিচ্ছে -সমুদ্র শহরের উপস্হিতি ।
এলোমেলো পা ফেলি ,সামনের দিগে এগিয়ে যাই ।
হোটেলের লবীতে পা রাখতেই চোখ পড়ে তোমার উপর ;
-তুমি কি পুনরায় নীল হলে ,ভীষন জানতে ইচ্ছে করছে ।
(পুরো কবিতাটার ধারনা ফিল্ম ডিরেক্টর বেলাল আহমেদ ভাইয়ের কাছ থেকে পাওয়া ।
আমি কেবল কলম ঘসেছি মাত্র । )
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।