আমার প্রিয় পোস্ট

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

আমার /// ফাগুনঝরা রদ্দুর ////

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৪

শেয়ারঃ
0 0 0

"আমার আকাশ মেঘে ঢাকা
জমতে থাকা আগুন ;
একটু আলোর পরশ পেলেই
ঝরবে রোদের ফাগুন ।। "

গতকাল বিকেলে মাঘ মাসের পড়ন্ত বিকেলেই আমার আকাশ জুড়ে
ফাগুনের বৃষ্টি ঝরে গেল ।হুম ,আমার বই খানা প্রেস থেকে বের হয়ে
আলোর মুখ দেখেছে আর হাজার বিস্ময় এসে জরো হয়েছে আমার চোখে ।
স্টলে পা রাখতেই দেখি একজন বইটার পাতা উল্টাচ্ছে ।পরে
জানলাম -এই সেই ইথার ।যাকে আমি ডাকি তরঙ্গ ,তারপর
এলো নিষাদ ;আনন্দময়ী ।এরপর হয়তো আরো কেউ এসেছিল ,
কিন্তু একা একা আর কতো বসা যায় ।তাই উঠে পড়লাম ;কিছু
স্টল ঘুরে বই কিনলাম ।তখন কানে এসে বাজলো -'আজ মেলায়
এসেছে রোদেলার ফাগুনঝরা রদ্দুর '।সবাই হয়তো ভাবছেন --
কেন পাগলের মতো এসব লিখছি ।কারনতো একটা আছেই ,এটা
ছিল আমার নিজের সাথে নিজেরই চ্যালেন্জ ।এখন প্রশ্ন উঠতে
পারে বিক্রী নিয়ে; আকাশ চুম্বী প্রত্যাশা আমার নেই ।তবে ব্লগের মধ্য
দিয়ে যে ভালোবাসা পেয়েছি তাতে মনে হয় শেষ পর্যন্ত বই দিয়ে
কটকটি কিনতে হবে না ।নিন্দুকের ধারনা -আমি নারী বলে শারা
পাই বেশী ।তাহলে মেয়েরা আমার বই কেন কিনে পড়ছে ?
বইটি কিন্তু দেশ এবং প্রবাসী মেয়েদের উৎসর্গ করেছি ।
থাক ,আজ কোন তর্কে যাব না ।আসল কথা হচ্ছে আমরা মানুষ
পড়বো পরে ,আগে জানবো তার লেখা সম্পর্কে ।
ও একটা কথা -সোডিয়ামের আলোতে আমার রোদকে কিন্তু
অসাধারন দেখাচ্ছিল ।
তাহলে চলে আসুন না ভাষাচিত্র প্রকাশনীতে ।
১০ তারিখ বিকেলে এলে কবির অটোগ্রাফ পেয়ে যাবেন ।
আমারতো ইচ্ছে সবাইকে বই বিলাই ,কিন্তু প্রকাশকতো
বইয়ের দাম ১১০ লিখে দিয়েছেন ।অবশ্যই কমিশন পাবেন ।
এবার দেখা যাক -প্রচারেই প্রসার কেমনে হয় ।
সব দায়িত্ব এখন আপনাদের ।
সালাউদ্দিন শুভ্র এবং মাহবুব মোর্শেদকে আন্তরিক ধন্যবাদ ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৭
পাপতাড়ুয়া বলেছেন: অভি ভাইয়ের নন্দন :):):)


৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
রোদেলা বলেছেন: বই কিনলে ভাল লাগবে।
৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪০
ভাস্কর চৌধুরী বলেছেন:

অভিনন্দন.................................

বইটি সংগ্রহ করার চেষ্টা করব অবশ্যই।
৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৪
রোদেলা বলেছেন: তারপর অটোগ্রাফ দেওয়া হলো ।
৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪
সকাল রয় বলেছেন: রোদেলা আপি আমি কে বলতো?
বই কিনতে আসতাছি
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: তুমি প্রআলো থেকে উড়ে আসছো।তাই না?

৯. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৮
রথে চেপে এলাম বলেছেন: অনেক অনেক অভিনন্দন :)
১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৫
রোদেলা বলেছেন: অনেক দিন পর এলেন।
১১. ০৮ ই মে, ২০১০ বিকাল ৩:৪৩
লুৎফুরমুকুল বলেছেন: বাংলা লিখতে কষ্ট হয়? কিন্তু আমাদের অল্প পড়তে কষ্ট হয়। আমগো খোরাক দেন...
১১ ই মে, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: খুব কঠিন কাজ ।

১১ ই মে, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: খুব কঠিন কাজ ।

 

মোট সময় লেগেছে ১.১৩৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাংলা লিখতে কষ্ট হয়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ