somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগ্ন মৃত্তিকার বীভৎস চিৎকারে।(শেষাংশ)

১৯ শে জুন, ২০১০ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিসিনের আঁশটে গন্ধে কেমন গুমোট হয়ে আছে ঘরটা । জানালা বলতে যে ফাঁকা টুকু আছে তাও রঙীন কাপড়ে মোড়ানো । ঘরের ভ্যাপসা বাতাসটুকু বের হবার কোন পথই আর খোলা নেই । মিতাকে কালো রাবারের একটা ট্রলিতে শোয়ানো হয়েছে; কোমর বরাবর ঝুলছে ৮০০ ওয়াটের তীব্র আলো । সাদা অ্যাপ্রনে ঢাকা মধ্যবয়সী একজন মহিলা এসে পরনের কামিজ উঠিয়ে তলপেটে হাত রাখলেন । এরপর একের পর এক তীর্যকভাবে কিছু প্রশ্ন এসে রিতার বুকে ধাক্কা খেল ।মহিলা ডাক্তার নাকি র্নাস ঠিক বোঝা যাচ্ছে না । কিছুক্ষন পর খালার দিকে মুখ ফিরিয়ে বললেন ,"তিনমাস ”। সাদা চোখে খালা দাঁড়িয়ে থাকলো, ভাঙা ভাঙা গলায় বললো ,"এখন কি করতে হবে?”

-আমি ওষুধ দিয়ে দিচিছ,ভর্তি করিয়ে দিন । রাতে ডি.এন.সি করবো ।

মেডিকেল সায়েন্স সম্পর্কে যদিও মিতার তেমন ধারনা নেই ,তবুও কি করে বাচ্চা পেটে আসে সে গল্প একটু আধটু সে জেনেছে বান্ধবীদের কাছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বাস্তবতা তাকে এ রুপ দেখাবে সপ্নেও ভাবেনি। ছোট্ট ভীরু হৃদপিন্ড শুধু বুঝতে পারছে ;ভয়ংকর কিছু ঘটতে যাচ্ছে।

শ্যালোয়ার বুকে ধরে মিতা অপরাধির মতো মাথা নিচু করে বসে আছে । ছোটখালা এটা ওটা নিয়ে ব্যস্ত,কিছুতেই ওর মুখের দিকে তাকাচ্ছে না । ওদিকে এমন তেষ্টা পেয়েছে,একটু পানি চেয়ে খাবে সে সাহসো তার নেই । এরি মধ্যে খালা বিভিন্ন জায়গায় ফোন করে করে হয়রান । মিতার বাবার কোন দেখা নেই ঘটনা জানাজানির পর থেকেই ,যত অশ্রাব্য ভাষা একা বয়ে বেড়াচ্ছে মিতার মা। কিন্তু মিতার পাশে এসে বসার মতো মনের জোর তার নেই । মোবাইলের সেটে ধাক্কা খেয়ে একটা বাক্য ফিরে এলো মিতার কানে ,”গু ছড়াবে তোমাদের মেয়ে আর পরিষ্কার করবো আমি! ”

ভালোবাসা এক অদ্ভুৎ তরল পর্দাথ ,তাপ একটু বাড়লেই সহসা উড়ে যায় আকাশে । লেবার রুমের শক্ত বিছানায় পড়ে আছে মিতার দেহ ।তীব্র আলোর নির্দয় বিচ্ছুরণ এবড়ো থেবড়ো করে দিচ্ছে সমাজের পাপের ফসল টিকে । মোটা সিরিন্জের মাঝ বরাবর বেরিয়ে আসছে পৈশাচিকতার জলোজ্যান্ত স্মাক্ষর । র্দীঘ বিশ মিনিট মিতার জরায়ূর ভিতর চলতে থাকা যন্ত্রগুলো একসময় থেমে যায় । পাপের প্রায়শচিত্তের এক ধাপ সাঙ্গ হয় বুঝি । ভোরের আলো একটু একটু করে আভা ছড়াতে শুরু করেছে। বহু দূর থেকে ভেসে আসা মোয়াজ্জিনের কন্ঠ ছুঁয়ে যায় মিতার শরীর ।
ইনজেকশনের মায়া আস্তে আস্তে সরে যাচ্ছে। অসহনীয় যন্ত্রনা নিয়ে মিতা চোখ মেলে ।অবাক বিস্ময়ে দেখতে পায় রক্তে ভেসে যাচ্ছে পায়ের হাটু অব্দি ,প্রচন্ড পিপাসা-"পানি খাব” বলেই উঠে বসবার চেষ্টা করে । কিন্তু ঝিম ধরা মাথাটা নড়াতে পারেনা একবিন্দু । আয়া এসে হাত রাখে মাথায় ,"এখন না আপু ,বমি হয়ে যাবে । আমিই একটু পর দেব ।”এই প্রথম কোন একজন পরম যত্নে মিতাকে বিছানায় শুইয়ে দেয় । দুচোখের আল বেয়ে গড়াতে থাকে জলের ধারা, মিতা আয়ার হাত খামছে ধরে। শরীরের যন্ত্রনারর সাথে মনের যন্ত্রনা এক হতে থাকে । ভেতরটা কেবলি শূণ্য হয়ে যায় ।

১৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×