এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..।
ঘরের চৌকাঠকে মনে হতো বিশাল প্রাচীর ।
তোমাকে একবার দেখতে চাওয়ার আকুলতা
কেমন বেহায়া করে তুলতো -ধর্ম প্রোকষ্ঠে মোড়ানো
উনিশ বছরের তরতাজা জীবনকে ।
মায়ের চোখ রাঙানোটাও কেবলি অহেতুক ঠেকতো ,
শাসনের বেড়া ডিঙিয়ে ঠিকি পৌঁছে গিয়েছিলাম কাজির দেউড়িতে ।
সব আয়োজন সার্থক হলো তিন লক্ষ আর ঘর ভর্তি আসবাবের বিনিময়ে ,
কিন্তু তোমার দেওয়া প্রাচীর আর পেরুনো হলো না ।
অতি যত্নের চা'ও আজ আর মিঠে লাগে না-যদি তাতে আরো দু'লাখ আর
একটা হোন্ডা মিশে থাকতো তবে বুঝি একফোঁটা চিনিও লাগতো না ।
তোমার মায়ের অযাচিত গালিগালাজে অতীষ্ট আমি একটু আশ্রয় খুঁজি
নিজের মায়ের কোলে ;স্বান্তনা পাই -"মানিয়ে নে মা,এটাই তোর আসল পরিচয় "।
আগুনের লাল লাল শিখারা যখন আমায় আলিঙ্গনে জরাচ্ছিল বিশ্বাস করো আমি কেবল
তোমারি নাম জপেছি । পিতৃপুরুষের দেওয়া কোন নামি আমাকে বাঁধতে পারেনি -
তোমার দেওয়া নামেই তীলক কেটেছি ।
জানি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে কিনতে পার পাঁচশো ভালোবাসা ;
আমার না দিতে পারার অপারগতা তোমাকে পশুর অধম করেছে -তোমার দেওয়া
সমস্ত আঘাত লুকিয়েছি শাড়ীর আঁচলে ,কখনো মলমের উষ্ন ছোঁয়ায় ।
কিন্তু নিজেকে লুকাতে পারিনি জন্মান্ধ সমাজের অন্ধকার কোন গোলিতে ।
কারন তথাকথিত নিয়মগুলো আমাকে কখনো বেরিয়ে আসতে দেয় না
অসহীষ্নু অবক্ষয় ডিঙিয়ে ;
তাইতো ভালোবাসা এভাবে পুড়ে হয় ছাই ।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।