somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালরাতে দেবদূত এসেছিল ।

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরবিচ্ছিন্ন অন্ধকার প্রকোষ্ঠ ছাপিয়ে এক মুঠো আলো এসে পড়ে আমার শুভ্র বিছানায় ;
সহসা সমস্ত শরীরে বয়ে যায় ঠান্ডা শীতল অনুভূতি ।
ভয়ংকর দ্যুতি ছড়িয়ে প্রকান্ডকায় দাঁড়িয়ে দেবদূত ।আমি অবাক হয়ে প্রশ্ন ছুড়লাম --
তুমি এসময় এখানে কেন ?
-আমি তোমায় নিতে এসেছি ,প্রস্তুত হও ।
-এখন ?কয়টা বাজে দেখেছ ?
-আমি কখনো ঘড়ির কাটা দেখে আসি না ।
-তোমার না হয় সময় তাল নেই ,কিন্তু আমাকেতো হিসেব করেই চলতে হয় ।
-আজ থেকে তোমার সব চলা শেষ হয়ে যাবে ।
-বললেই হলো ।
আমি বিছানা থেকে নেমে চাদরটা টান টান করে বলি -
একটু পরেই বাবু স্কুলে যাবে ,ওর টিফিন করে দেবে কে শুনি ;তারপর ওর বাবার অফিস ।
রান্না করতে হবে ,কাপড়গুলো ভিজে আছে ।জানতো কাল রাতে বৃষ্টিতে কি ভেজাটাই না ভিজলাম ।
দেবদূত আরো গম্ভীর গলায় বলল -
তুমি সব কিছুর উর্ধে্ব চলে গেছ ।
-হুম,তুমি যখন খুশী তখন আসবা আর আমাকে তোমার সাথে যেতেই হবে !বহুদিন পর কাল একটা
ছুটি পেয়েছি ।কতো কি যে করবো ,ঘরবো -অনেক মজা হবে ।আমাকে ছাড়া ওদের ভলো লাগবে বলো ?
দেবদূত এবার না হেসে পারলো না -
তোমার জন্য কিছুই আটকে থাকবে না তুমি অনেক সময় নিয়ে নিয়েছ ,এবার চলো ।
এতো আলো ...এতো আলো আমি একজীবনে কখনো দেখিনি । মনে হচ্ছে সূর্যের খুব কাছে চলে এসেছি । আমার হাত -পা -সুন্দর মুখশ্রী কেমন গলে গলে পড়ছে ; আমি কি শূণ্যে মিলিয়ে যাচ্ছি !ওফ্ কোথায় আমার বিছানা ?বাবুর পেন্সিলবক্সটাতো টেবিলেই রয়ে গেল ।ইশ্ আজো নাস্তা না করে অফিসে গেল ।বুয়াটা যে কি , মুরগীতে আবারো ঝাল বেশী দিয়েছে -ছেলেটা মুখেই দিতে পারবে না ।

ওমা ,এখন দেখছি একা একাই খেলা দেখছে ।ভালোই হয়েছে ঘন্টায় ঘন্টায় আর চা দিতে হবে না ।
সেকি !আমার বেডরুম থেকে কে বের হচ্ছে ?দেখতেতো মন্দ না ।রান্নাঘরে কি করে ?কেমন মেজাজটা
খারাপ হয়,আরে গাধী ও চায়ে এক চামচ চিনি খায়; দিলতো খেলা দেখার মজাটা শেষ করে ।
ও বাবা !কি আরাম করে চা খাচ্ছে বেহায়াটা ।এমন অমৃত খায়নি কোনদিন ।
বাবুটা যে কখন থেকে একা একা খেলছে হুশ আছে কারো !

--জানো দেবদূত ,ও বলেছিল যেদিন তুমি আসবে একটা শর্ত দেবে ?
-কি শর্ত ?
-আমাকে নিতে হলে আমাদের দুজনকেই একসাথে নিতে হবে ।

দেবদূতের অট্টোহাসিতে ভেঙে পড়ে সাত আকাশের রঙ ঝলসানো কোটি কোটি তারা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৩৩
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×