আমার ভীষন জ্বর করেছে ...
হাড় কাঁপানো জ্বর ;
আমার ভীষন জ্বর করেছে
মাতাল করা জ্বর ।
শেষ রাত্তিরে কন্ঠ ক্রমশ শুকিয়ে আসে ,
চোখ মেলতেই হাজার রঙের ঘুড়ি নাচন তোলে ঘরের কোনায় কোনায় ।
বাঁ হাতের অগ্রভাগ ছুঁয়ে থাকে পাশ টেবিলের চীনা মগ খানা -
নাহ এক ফোঁটা জলও অবশিষ্ঠ নেই ।
বালিশের কোমলতা ছেঁড়ে মাথাটা তুলতে গিয়ে বুঝি-বিশাল পাহাড়
বুড়ো হতে হতে কুঁজো হয়ে গ্যাছে । কুজো পাহাড়টি আরো একটু এগিয়ে
নত হয়ে দ্যাখে জলাধার শূণ্য পড়ে আছে ।
পেছন থেকে বলিষ্ঠ কন্ঠে কেউ একজন বলে -''আয় মা ,তোর মাথায় একটু
পানি ঢেলে দেই ।''
মুখ ঘোরাতেই সেই অন্ধকার -এলোমেলো ঘূর্ণন ;
মাথায় হাত রেখে জলপট্টি নেবার দুঃসাহস হয়নি কখনো ।
ঘরের শোভা বর্ধন যার কাজ তাকে কি মানায় বিছানায় পড়ে থাকা !
হীরা যদি উজ্জ্বলতা না ছড়ায় তবে কী বা মূল্য আছে তার ।
জ্বর শুয়ে থাকে ঘরে ,শুয়ে থাকে ব্যবস্হাপনা ;
বার বার চিৎকার করে বলতে ইচ্ছে করে -''আমার মাথায় একটু হাত রাখো মা ,
দেখে যাও তোমার মেয়ের কেমন কষ্ট !''
সংশয় এসে বাঁধা পড়ে থাকে অস্হি -মজ্জায় ,কিছুই বলা হয় না আর ।
কেবল প্যারাসিটামল আর নাপার নার্সিং-এ অভুক্ত পাকস্হলী ফুলে ফেপে ওঠে ;
কেউ কি এসে বলবে -''সব কাজ পড়ে থাক ,এসো তোমায় গরম গরম ভাত খাইয়ে দেই ।''
সুস্হ হবার ইচ্ছেরা ঘোর লাগা ভাদ্রে আরো বেশী আড়ষ্ট করে তোলে ।
আমার ভীষন জ্বর করেছে
নেশায় লাগা জ্বর ;
আমার ভীষন জ্বর করেছে
আগুন পোড়া জ্বর ।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।