লালচে রোদের আদর মাখা
শীতল নিটল পায়ে ;
সবুজ ঘ্রাণের রঙ ছড়ানো
মন মুনিয়া গাঁয়ে ।
খুঁজে ফিরি ছেলেবেলার
বর্ষা ভেজা মাঠ ;
চোখ বুজলেই অনুভবে
বাবার দুটো কাঁধ ।
কুয়াশা ভোর শিশির ছড়ায়
উনুন পোড়ে আঁচে ;
পিঠা উংসব ম্লান হয়ে গ্যাছে
হাজার স্মৃতির মাঝে ।
(দু'বছর আগের এই অনুভূতি নিয়েই লিখেছিলাম এই কবিতাটি।তখন মনে হয়েছিল কাঁঠাল গাছের মিষ্টি ছায়ার আদরে যাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম সেখানে আমার আর কোনই জায়গা নেই।কিন্তু আমার ধারনা ভুল।আজ পাঁচ বছর পর নিজের গ্রামে যখন পা রাখলাম মনে হলো গাছের প্রতিটা পাতা থেকে আরম্ভ করে ঘরের দাওয়া পর্যন্ত সবি আমাকে আলিঙ্গনে জড়ালো ।আমি ফিরে পেলাম আমার সত্যিকারের ভালোবাসা।চাচাতো -মামাতো -ফুপাতো কতো যে ভাই -বোন -ভাবী ,এদের আতিথেয়তার বর্ণনা দেবার ভাষা আমার জানা নেই ।শহরের মতো লোক দেখানো সে আধিখ্যেতা নয়।একদম নিঃস্বার্থ নিটোল সে ভালোবাসা।কংক্রীটের এই শহরে শুধু ফিরে এসেছি জীবনের তাগিদে।এখানে ঘুম ভাঙে পাথর ভাঙার অবিরাম কুৎসিত শব্দে আর ঘুমাতে যাই গাড়ীর অর্থহীন হ্রনের আওয়াজে।কিন্তু মনতো আমার পড়ে আছে লৌহজং নদীর সেই শান্ত শীতল গাঁয়ে।)
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।