ভূমির মাঝ বরাবর ইস্পাতের তীক্ষ্ণ থাবা -
নীচে নামতে নামতে আর কতো গভীরে যেতে পারে !
পানির সীমারেখাতো শূণ্যেই নেমে গেছে কবে ;
এ বুঝি ভালো খবর-এই ভূমি খোরদের জন্যে।
চমকে উঠি -এ তীব্র যন্ত্রণা মাটি সইছে কি করে ?
দালান হবে ;১১-১২-১৭-১৮,আবাসিক এলাকাতেও
ডেভেলপার ব্যবসা বেঁধেছে বেশ ,
বাড়ী ভাড়া বাড়ছে রেইস দেওয়া ঘোড়ার মতো ,
তবু ছাড়বো না এই শহরের মাটি ।
কি যে মধু মিশে আছে এ ধূপছায়া শহরের ওলিতে-গোলিতে !
এইটুকু বৃষ্টি নয়; এ শহরে প্লাবন নামাও হে ঈশ্বর।
সেই প্লাবনে ভেসে যাক আধুনিকতার অন্ধ মায়াজাল ,
সন্তান ইংরেজী মাধ্যমে পাঠিয়ে মানুষ বানানোর মিথ্যে প্রহোসন।
এক টুকরো মাঠো দিতে পারিনি ,চার বাক্সে বসে জীবনের ছবি আঁকে!
জাপানের মতো সুনামি দাও -মেস বাক্সের মতো ভেসে যাক লাল-নীল গাড়ীগুলো।
শুনেছি আরো একখানা গাড়ী আসছে -মাথার উপর উড়তে পারে অনায়াসে ,
হে ঈশ্বর; এ শহরে প্লাবন নামাও ।
অবিরত যান বাহনের সাইরেন আর বুলডজারের কুৎসিত চিৎকারে
বড় বেশী ক্লান্ত আমি ।
আমাকে নিয়ে চলো নিঝুম কোন দ্বীপে ,
নয়তো নিয়ে চলো শান্ত শীতল গাঁয়ে।
বোদলে দেবার গল্প শুনতে শুনতে বিস্ময়ে তাকাই -
ব্যাঙের ছাতার মতো মুঠোফোনের বিঞ্জাপন ,
মানুষ আমি একটাই -কিন্তু ফ্যাশন লাগে পাঁচটা ।
বৈশাখ অফার ,ফাল্গুণ অফার।
অফারে অফারে বিপর্যস্ত পকেট ;
হে ঈশ্বর; এ শহরে প্লাবন নামাও ।
এ জোড়া দেওয়া শহরে কিছুই আর বদলাবে না জানি ;
শোষিত -নিষ্পেশিত জাতির রক্তে এখন বইছে
চুষে খাবার নেশা ।
ও খেয়েছে পাঁচ বছর ,আমি খাব তারো বেশী।
যদি প্লাবন ঘটাতে না পারো হে ইশ্বর ;
এ মাটিকে দু'ভাগ করে দাও -
আমি চোখ বুজে নিশ্চিন্তে ঘুমাই।
এইটুকু বৃষ্টি নয়; এ শহরে প্লাবন নামাও হে ঈশ্বর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।