বড় সাধ ছিল।
সমুদ্রের নোনা স্রোতে পা ডুবিয়ে ভেবেছি--
এর শেষ কোথায় !
বিশাল প্রস্হের জাহাজ কোন সে নীলিমায় মুহূর্তে হারায় !
উড়তে থাকা গাংচিল কোন সে রেখায় মিলিয়ে যায়!
অদৃশ্য বাতাস এসে সহসা ভিজিয়ে দেয় উম্মুক্ত ললাট ;
আচমকা বুকের অবাধ্য আঁচল পড়তে চায় কংক্রীটের শ্যাওলা জড়ানো পাথরে ।
তুমি দেখেও না দেখার ভান করে শূণ্যে ধোঁয়া ছাড়ো ,
আসক্ত চোখ আক্রমণ করতে চায় তোমার নির্লিপ্ত চাহনী।
বার বার বলতে ইচ্ছে করে--তোমার চোখে স্নান করতে চাই।
সন্ধ্যের শেষ আলোটুকু ক্রমশ বিলীন হতে থাকে মেঘের অন্ধকারে ;
অবশেষে সম্বিত ফিরে পেলে যেন ,
গালের কাছে এলোমেলো চুল সরিয়ে বললে--
"চলো ,আজ গা ভেজাবো সমুদ্র জলে।"
(পুরনো লেখা ঘাটতে আমার ভীষন ভালো লাগে।নাই কাজতো খই ভাজ আর কি !কিন্তু প্রথম আলোর মডারেটর এতো সময় নেয় কেন ?আমি কি জটিল কিছু লিখি !!!!!)
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


