অযাচিত বিজয় উল্লাশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লিক লিকে ওই বীভৎস চোখে কেবল কালচে রক্তিম আভা ;
কুৎসিত চাওয়া কেবল বাস করে গাড় অন্ধকারে।
দুম করে বাড়তে থাকা ওই দন্ডটি নিয়েই তোমার যতো হাস- ফাস ;
যতো বেশি উচাটন তোমার শরীর,
অবস্থা দর্শনে মনে হয় দুনিয়া শুদ্ধ ঝঁকিয়ে ফেলবে যেন।
কিন্তু সত্যটা এই ; হঠাত দন্ডায়মান দন্ডটির কারুসাজি থামতে খুব বেশি সময় লাগে না,
একটু অন্ধকার গুহা অথবা দু’আঙ্গুলের প্রচন্ড চাপেই নিমেষে মিশে যায় তোমার আস্ফালন।
জানি সত্যটি তোমাকে অনেক বেশী আহত করবে।
তবু তোমাকে বলতেই হচ্ছে-শুধু মাত্র ভ্রুন ঝড়ানো ছাড়া তোমার ওই লকপকে বস্তুটির বিশেষ কোন প্রয়োজনই হয় না কোন রমনীর।
অহংকারের যে বীষ ছড়াতে তুমি এতো বেশি উদ্ধত তার ওপর , সেতো শক্তিতে আর সহস্র বছরের জড়তাতেই কান্ত।
তোমাকে পালটা আক্রমন করবার মতো সাহস বা শিক্ষা কোনটাই তার নেই।
যদি তাই হতো, নিশ্চিত জানতে কি রকম পরাজয় হতো তোমার।
তোমার পৌরষ মুহূর্তে ধুলিত হতো মাটিতে,
তুমি এক ফোঁটা জলও ঝড়াতে পারতে না কপোল বেয়ে।
জানো নিশ্চই ; পুরুষদের জনসম্মুখে কাঁদতে মানা।
কিন্তু বিধাতা রমনীকে বানিয়েছেন সহ্যের ভ্রাম্যমান মূর্তি করে ;
তাই হয়তো সর্বাঙ্গে জোয়ার উঠে এলেও ভাসে না কোন পুরুষ।
সহজ ভাবে বলতে গেলে হায়েনার মতোন আক্রমন করেনা কোন দন্ডকে।
তাই বুঝি এখোন তোমরা দন্ড খানা সোজা করে নির্বিচারে ঘুরে বেড়াও ,
তোমরা বুঝেই গেছো এ সমাজে ওটা বড্ড বেশি নিরাপদ।
কেবল অনিশ্চয়তায় ভোগে নারীর যোনী –
বাসে ,ট্রামে,রাস্তায়,এমন কি ঘরের কোনে।
বিজয়ের তিলক কেটে অট্টোহাসিতে চৌচিড় করে উল্লাস করো পুরুষ ;
কিন্তু জানতেও পারো না -তোমার অপারগতা নীরবে মেনে নেয় কতো শতো নারী।
কারোবা সন্তানের চিন্তা,কারোবা আবার সমাজ।
নারীর শরীর বা চাওয়া কোন আলোচনার বিষয় হতে পারে না ,
সেতো আব্রুর ফতোয়া পড়েই খালাশ।
মুখ ফুটে বলতে যাবে কে ?
কার এমন দায় পড়েছে নির্লজ্জতার বিষ গায়ে মেখে কলংকিত হবে?
এর চেয়ে ঢের ভালো - থাকনা তারা অন্তরালেই অভুক্ত একা ;
তোমরা পাহাড় সমান দন্ড নিয়ে নির্বিকারে এদিক ওদিক লুটে বেড়াও।
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
দেশের ভেতরে আরেক দেশ: জঙ্গল সলিমপুরের অন্ধকার বাস্তবতা
বাংলাদেশের ভেতরেই এমন কিছু এলাকা আছে, যেগুলোকে অনেকেই আড়ালে–আবডালে “দেশের ভেতরে আরেক দেশ” বলে উল্লেখ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর তারই একটি উদাহরণ। দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি... ...বাকিটুকু পড়ুন
এনসিপি কেন পারল না ?

প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের... ...বাকিটুকু পড়ুন
"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

ছবিসূত্র
আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?
আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন
মানসিক ভারসাম্য

অনেকেই হয়তো লক্ষ্য করেছেন মোটামোটি দেখতে ভদ্রলোক মনে হলেও পথে প্রান্তরে পাঁচ দশ টাকা ভাড়া নিয়ে রিক্সা আটো সিএনজি ড্রাইভার বাসের হেল্পারের সাথে হাতাহাতি ঝগড়া করছে কেউ না কেউ!... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।