বরাবর-পোস্টমাষ্টার //
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তুমি বলেছিলে-ডোন্ট ড্রীম।
বিশ্বাস করো সেই থেকে স্বপ্ন কি আমার জানা নেই ,
কি করে মেঘের গায়ে পালক পড়াতে হয় তাও ভুলে গেছি ;
আমি সত্যিই ভুলে গেছি মধ্যরাতের ইথার ইথার কম্পন ;
গোধূলীর লাল আলোয় কিভাবে আলিঙ্কনে ভাসতে হয় কিছুতেই আর মনে করতে পারছিনা।
তুমি বলেছিলে-গো স্লো।
সেই থেকে আমি খুব ধীরে চলছি।
আমার পাশ দিয়ে ঠেলাওয়ালা নির্বিঘ্নে তার গাড়ি নিয়ে চলে যায় ,
নির্বিকার চিত্তে কচ্ছপের মতন এক’পা দু’পা করে পথ চলছি ,
তোমার হান্ড্রেড হার্জের অশ্বক্ষমতায় আর পৌঁছুতে পারিনি।
তুমি বলেছিলে-ডোন্ট টক মোর ।
সত্যিই আর কিছু বলিনি তোমাকে,
আমার না বলতে পারাটা একসময় লেখনী হয়ে মুঠোফোনের গলা চেপে ধরেছে।
তবুও আমি চুপ করেই আছি,
কেবল ভেতর থেকে ভুকম্পনের শব্দ শোনা যায় –
ওটা তোমাকে নাড়ায় কিনা জানিনা তবে চারকোনা ডিজিটাল বাক্সটাকে ঠিকি ঝাঁকিয়ে দেয়।
এবার আমি বলছি তুমি শোন –
স্বপ্ন দেখো;
স্বপ্ন ছাড়া বেঁচে থাকা অর্থহীন।
যে স্বপ্ন দেখতে জানে না সে ভালবাসতে জানেনা।
সামলে চলো ;
অতো জোড়ে ছুটতে আমি বলবোনা কোন দিন ;
কেবল পায়ের সামনে কোন ফুটন্ত গোলাপ চোখে পড়লে মাড়িয়ে যেওনা ,
জানো তো, ফুলের মতো পবিত্র সুন্দর পৃথিবীতে খুব কমই আছে।
কথা বলো ;
যা খুশী তাই বলো ,
যদি দু-চারটা গালিও দিতে ইচ্ছে করে দাও।
তবু চুপ করে থেকোনা।
জানোতো –তোমার ওই শব্দহীন চাহনী আমাকে আরো বেশি উন্মাদ করে তোলে ,
যাকে তুমি পাগলী বলো।
আমার উপর নিয়ন্ত্রনের কাঠিটা সড়িয়ে এবার ছোড়া্টা আমার হাতে ট্রান্সফার করো-
নাটাই হয়ে ওড়ার সাধ আর নেই,
আমি তোমার মনের ডাকবাক্সে পোস্ট হয়ে যেতে চাই ।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।