অবচেতন মনের মিথ্যে সৎকার,
আলোর দীপ্তি ঢেকে দেয়া বিষ্মিত,
এক অজানা আধারের অবরোধ।
বিনীদ্র রজনী, অ্যাশট্রেতে ছাই চাপা
নিজের অবদমিত ক্রিয়ার বাঁধ জমা ক্ষোভ।
জীবনের দৃশ্যপটে বার বার ভেসে ঊঠা ছবি
কিংবা নিরব চাঁদনী রাতে তোমাকে কল্পনা করে,
গিটারের সুরে আক্ষেপে রচিত সঙ্গীতের পটভূমি,
চার দেয়াল,অতিৃপ্ত আত্নার ক্রোধ,
রক্তের ভিতরে কালো বিষের ছড়িয়ে পড়া
নিজের অস্তিত্ব হারানো বোধ।
নিঃশেষ আগ্নেয়গীরির মত বেঁচে থাকা
এক জনমের লুকানো বিভীষিকার ছবি আঁকা,
চোরাবালিতে ডুবে স্বপ্ন নিয়ে বাঁচার ইচ্ছা,
অঝর শ্রাবনের সন্ধ্যায় নিরব ক্রন্দন,
শরীরের প্রতিটি নখে ছড়ানো নীল বিষ,
শিকড় উপড়ে ফেলা বৃক্ষের মত পড়ে থাকা,
পাঁজরে পাঁজরে,ধমনীতে ধমনীতে, সেই বিষ
আমার কোন শেষ কৃত্যের দরকার নেই,
আমিই নই শেষ,
আমার আত্নারা ঘুরে বেড়ায়,
শুধু দেহটা বদলায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

