আমার প্রিয় পোস্ট

লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি

ছিঃ আমাদের কি লজ্জ্বা করেনা? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৪

শেয়ারঃ
0 68 0



বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পাটোয়ারী। বাবা বীরশ্রেষ্ঠ হলেও নিজে যেন হেরে যাচ্ছেন জীবনযুদ্ধে। দারিদ্র্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী ও একমাত্র শিশুকন্যাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন শওকত। কখনো করাত কলে গাছ টেনে কখনো বা চায়ের দোকানের পানি টেনে জীবিকা নির্বাহ করছেন তিনি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাগপাচড়া গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তাঁর দুই ছেলে তিন মেয়ের মধ্যে বড় ছেলে মো. বাহার প্রায় ১৪ বছর আগে মারা যান। তিন মেয়ে বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে বসবাস করছেন। ছোট ছেলে শওকত। স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যখন শহীদ হন, তখন শওকতের বয়স দুই বছর। বর্তমানে ৪০ বছর বয়সী শওকত তাঁর বাবার ভিটেতেই আছেন। স্ত্রী রাবেয়া আক্তার (৩০) ও মেয়ে বৃষ্টিকে (৭) নিয়ে শওকতের সংসার। শওকত জানান, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে কোনো রকমে সংসার চালান। তিনি বলেন, ‘বাবা বীরদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন—সেই গর্বে সব দুঃখ, কষ্ট ভুলে থাকি।’ অর্থকষ্টের কারণে মংলা বন্দরে গিয়ে বাবার সমাধিটিও দেখার সৌভাগ্য হয়নি বলেই কেঁদে ফেলেন শওকত।
শওকতের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘এ ঈদেও নিজেরা কোরবান দিতে পারিনি। পাড়ার লোকজন যখন দুই-তিন টুকরা গোসত হাতে করে দিয়ে যান তখন কষ্টে বুক ফেটে যায়।’ তিনি অভিযোগ করেন, সরকারি সাহায্যও সেভাবে তাঁদের কাছে পৌঁছে না।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর ও গ্রন্থাগারের সভাপতি আতাউর রহমান (৭৬) প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর সহায়তায় শওকত কোনো রকমে বেঁচে আছে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান বলেন, শওকতকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

যারা মুক্তিযুদ্ধ আর তার চেতনা নিয়ে গলা ফাটাচ্ছেন তারা কোথায়? কোথায় তাদের চেতনা?


আমাদের সরকার কি পারে না দেশের প্রথম সারির মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠদের পরিবারদের একটু স্বচ্ছলতা দিতে?
--------------------

সূত্রঃ Click This Link

------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বীরশ্রেষ্ঠ ;
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: এজন্যই দেশের এই অবস্থা।

যেদিন আমরা কিছু বলার যোগ্যতা অর্জন করতে পারবো সেইদিনই দেশ পরিবর্তন হবে। সেদিনই আমরা প্রকৃত স্বাধীনতা পাব।

২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২
লুথা বলেছেন: কিছুই বলার নেই
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: এজন্যই দেশের এই অবস্থা।

যেদিন আমরা কিছু বলার যোগ্যতা অর্জন করতে পারবো সেইদিনই দেশ পরিবর্তন হবে। সেদিনই আমরা প্রকৃত স্বাধীনতা পাব।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: আমার সন্দেহ আছে।

৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
নাহিনরানা বলেছেন: এই হলো আমাদের দেশের অবস্থা। সরকারের কি কিছুই করার নেই?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: সরকার রাজাকার নিয়ে ব্যস্ত আছে, মুক্তিযোদ্ধাদের খবর নেয়ার সময় কোথায়?

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: কেদে কোন লাভ নাই।

৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: লজ্জা, লজ্জা, পুরো জাতির জন্য লজ্জা।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: পুরো জাতির জন্য লজ্জা

৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
সৈকত আরেফিন বলেছেন: যারা মুক্তিযুদ্ধ আর তার চেতনা নিয়ে গলা ফাটাচ্ছেন তারা কোথায়?
কোথায় তাদের চেতনা?

ভাই, আপনার কী কোন দায়িত্ব নাই? চেতনা নাই?

যদি আমাদের সবার স্বভাবই আপনার মত হয়, শুধু অন্যের দোষ ধরা, তাহলে তো এমন হবেই।

আর রুহুল আমিনের ছবি ভেবে যার ছবি দিয়েছেন, ওটা তাঁর নয়।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: এখানে আবার অন্যের দোষ ধরার কি দেখলেন?



মূল ছবিটা আপনার কাছে থাকলে দিন, চেঞ্জ করে দিব।

৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১
এস বাসার বলেছেন: লজ্জাজনক। কোথায় মুখ লুকাই?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: মুখতো আমরা লুকিয়েই আছি। নয়তো এমন হতো না

৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
সুধাসদন বলেছেন: চেতনার ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত। চেতনাধারী ব্লগাররাও এসব নিয়ে কথা বলতে পছন্দ করে না। যাদের রক্তে এদেশের স্বাধীনতা এসেছে, তাদের সাথে বেঈমানী করতে ওদের বিবেকে বাঁধে না।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: শুধু ওরা নয়। আমরা কেউই কিছু করিনি তাদের জন্য।

১০. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
ম্যাভেরিক বলেছেন: দুঃখজনক।
ব্লগ থেকে একটি ছোট উদ্দ্যোগও কি নেয়া যায়?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: তাদের ছোট কিছু দেয়া যেতে পারে না। ছোট কিছুর প্রাপ্য তারা নন।


তাদের জন্য অবশ্যই বড় কিছু করতে হবে। স্থায়ী সমাধান চাই।

১১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: আজ যাদের জন্য উৎসব তাদের পরিবারের এই হাল! কেউ কি দেখার নেই?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: উতসবের নামে কত টাকা সরকার খরচ করছে। অথচ তাদের কোন স্বচ্ছলতা নেই।

১২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
সাজ্জাদ নীল বলেছেন: সরকারের কথা কি বলি............

সরকার করে রাজনীতি

দেশনীতি না......

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: হায়রে বাংলাদেশ।

১৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
সনাতন বলেছেন: সময় কোথায়?? নিজের জন্য আগে একটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের অর্ডার করে নেই... এই দৃষ্টিতে দেখলে কিভাবে হবে??
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: হায়রে মুক্তিযুদ্ধ, তোমাকে নিয়েও ছলনা কত।

১৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
সাইফুল্যাহ কামরুল বলেছেন: বিষয়টি একটু জটিল !

বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার কে সরকার চট্রগ্রাম শেরশাহ কলোনীতে একটি বাড়ী দিয়েছেন,তাছাড়া বিভিন্ন সময় সহযোগিতাও করছেন এবকরতেছেন তবে তা ভোগকরেন তার মেয়ে নুরজাহান ও আপর ২মেয়ে আর তার ছোট ছেলে শওকত একটু মানুষিক অসুস্থ্য তাকে নুরজাহান কিছু টাকাদেন যাহা অতি নগন্ন। সরকারী ভ্রাতা বাড়ী ভাড়া ভোগকরেন নুরজাহান আন্য মেয়েরা। শওকত মানুষিক রোগী হওয়া আনেকের কাছে সে টাকা চায় । পেশাগত দায়িত্বপালন কররা সময় বেশ কয়েক বার আমার যাওয়া হয়েছে ঐবাড়ীতে আমিও তাকে অতি সামান্ন কিছু টাকা দিয়েছি।সর্বশেষ ৮ডিসেম্বর আমি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়ীতে যাই এবং ১০ ডিসেম্বর শহীদ বীর শ্রেষ্ঠ রুহুল কে নিয়ে আমার একটি টিউজ প্রচার হয়।

তবু আমি বলবো সরকার বিষয়টি তদন্ত করে দেখবেন সরকারী সাহয্য ঠিকমত ব্যবহার হচ্ছে কি না?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: হুমমমম, জটিল মনে হচ্ছে।


অতি সত্তর তদন্ত হয়া দরকার।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: :(

১৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫০
পোলাপান বলেছেন: সত্যি কান্না পাচ্ছে
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: কান্না পাচ্ছে

১৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১
সেবু মোস্তাফিজ বলেছেন: ভাই শওকত ভালো থেকো কারো করুণা ছাড়াই...
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: কেউ ব্যক্তিগত উদ্যোগে কিছু দিয়ে করুনা করুক তা আমরা চাই না।

তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে সুব্যবস্থা করে দিয়ে হবে। এটাই তাদের ন্যুন্যতম প্রাপ্তি।

১৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১
পৌষ বলেছেন: ভাই এতো সময় কোথায়? আগে বঙ্গবন্ধুর বিচারের রায়ের কার্যকর, তারপর যুদ্ধঅপরাধীর বিচার এগুলো করতে করতে ওগুলো দেখার সময় কি কোন সময় আছে? আগে এগুলো হোক তারপর না হয় দেখা যাবে........................
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: এসবের জন্য কি আমরা বীরশ্রেষ্ঠ দের অবহেলা করবো?

১৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫২
আলিম আল রাজি বলেছেন: এস বাসার বলেছেন: লজ্জাজনক। কোথায় মুখ লুকাই?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: মুখতো আমরা লুকিয়েই আছি। নয়তো এমন হতো না

২০. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
পৌষ বলেছেন: এখানেই কবি নিরব...............
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: নিরবতা মানেই আত্ম সমর্পন

আত্মসমর্পন মানেই পরাজয়,

পরাজয় মানেই ধ্বংস।

২১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
ক্ষমতা বলেছেন: এই লজ্জা রাখি কোথায়? প্রথম আলোতে আমিও পরেছি, তখনই খুর মন খারাপ হইছে।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: আমাদের মনে হয় লজ্জ্বা অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে।

২২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১
বিডিআর বলেছেন: আমাদের বাল ফালাইন্না **মুক্তিযুদ্ধা মন্ত্রী আর প্রতিমন্ত্রীদের** কোটি টাকার গাড়ি কিন্না দেন।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন:
আর সেই গাড়ী চইড়া ভোটের সময় রাজাকার দের সাথে হাত মিলাইতে, জোট করতে আর চুক্তি করতে যাইবো।

২৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০
মুরুববী বলেছেন:
ক্লিক কইরা মাইনাস না দিলেও মনে মনে একটা মাইনাস দিসি। পোষ্টের হেডিং দেইখাই দিতে মন চাইল।

ব্যাখ্যা : স্বাধিনতার প্রায় ৩ যুগ পরেও, দেশের সার্বিক পরিস্তিতি দেখার পরেও আমাগো লজ্জ্বা আছে কিনা এইডা নিয়া কনফিউশনে থাকার কারনে।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: আসলেই আমরা সবাই মাইনাচের যোগ্য।

তবুও দেখি যদি কারো মধ্যে একটু অনুভূতি কাজ করে থাকে।

২৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১১
ধূসর পৃথিবী বলেছেন: হায়রে কপাল......হায়রে দুনিয়া!!!
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: হায়রে কপাল......হায়রে দুনিয়া!!! হায়রে বাংলাদেশ।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: :(

নিরবতা মানেই আত্ম সমর্পন

আত্মসমর্পন মানেই পরাজয়,

পরাজয় মানেই ধ্বংস।

২৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৪
ত্রিমাত্রিক বলেছেন: রাজাকারের সন্তানের বিদেশে গিয়ে পড়াশুনা করে আর বীরশ্রেষ্ঠের সন্তানের চায়ের দোকানে পানি টানে:( হায়রে বাংলাদেশ.... এই লজ্জা কই রাখি।

ম্যাভেরিক ভাইয়ের সাথে একমত, ব্লগের মাধ্যমে আমরা কি একটা উদ্দ্যোগ নিতে পারি না?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: ওনাদের প্রাপ্য দিবে রাষ্ট্র।

ব্যক্তি উদ্যোগে বা কোন সংস্থার উদ্যোগে কিছু দেয়া আমি মনে করি তাদের জন্য অপমানজনক। এটা আমাদের জন্য আরো লজ্জার ব্যপার।

২৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৫
নাহিনরানা বলেছেন: আমরা ১৬ই ডিসেম্বর আসলে বীরশ্রেষঠ মুক্তিযোদ্ধাদের নিয়ে মাতামাতি করি আর পরের দিনই তাদের কথা ভুলে যাই। সরকারের পক্ষ থেকে বীরশ্রেষঠ মুক্তিযোদ্ধাদের আসলে স্থায়ীভাবে এবং ভালভাবে চলার বন্দোবস্ত করা উচিৎ বলে আমি মনে করি।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: যারা করিলো দান, আজ তাদের এতো অসম্মান।

২৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৯
কোরাল আহ্‌মেদ বলেছেন: মুরুববী বলেছেন:
ক্লিক কইরা মাইনাস না দিলেও মনে মনে একটা মাইনাস দিসি। পোষ্টের হেডিং দেইখাই দিতে মন চাইল।

ব্যাখ্যা : স্বাধিনতার প্রায় ৩ যুগ পরেও, দেশের সার্বিক পরিস্তিতি দেখার পরেও আমাগো লজ্জ্বা আছে কিনা এইডা নিয়া কনফিউশনে থাকার কারনে।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: আসলেও কনফিউশনে থাকা বোকামি।

২৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩২
ত্রিমাত্রিক বলেছেন: মন্ত্রী এমপি শুয়রের বাচ্চা গুলার লাইগা নাকি ৭০০ কোটি টাকা দিয়া বিদেশ থাইকা গাড়ি কিন্না আনতাছে X( এর ছিটাফোটাও কি জীবনযুদ্ধে হেরে যাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের দেওয়া যায় না।

খারাপ শব্দ ব্যবহারের জন্য দুঃখিত, ইচ্ছা হইলে ডিলিট কইরা দিয়েন।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আমার আপনার টাকায় বাড়ী গাড়ী করবো, আর গালী দিতে পারবেন না? আবার কন দুঃখিত? কিসের দুঃখিত?

কম হইয়া গেছে। আরো গালী চাই। সামনাসামনি গালী দিতে চাই।

৩০. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭
হাসনাত মো: আদনান বলেছেন: আমি লজ্জিত। এই লজ্জা আমার। আমাকেই কিছু একটা করতে হবে। অন্যকে দোষারোপ করে বসে থাকলে উনার পানি-টানা কি বন্ধ হবে?!
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: ওনাদের প্রাপ্য দিবে রাষ্ট্র।

ব্যক্তি উদ্যোগে বা কোন সংস্থার উদ্যোগে কিছু দেয়া আমি মনে করি তাদের জন্য অপমানজনক। এটা আমাদের জন্য আরো লজ্জার ব্যপার।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: :(

৩২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০২
কায়েস মাহমুদ বলেছেন:


যারা মুক্তিযুদ্ধ আর তার চেতনা নিয়ে গলা ফাটাচ্ছেন তারা কোথায়? কোথায় তাদের চেতনা?

তারা সংসদে আছে। (আম্বা,বিম্পি)


স্বাধিনতার পরোক্ষ শক্তি মুজাহিদ,নিজামি কোথায় আজ? বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের সাহায্য প্রয়োজন যে!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: তারা আছেন সংসদে, তারা আছেন রাজপ্রাসাদে, তারা চড়েন পাজারোতে,

আর আমার বীরশ্রেষ্ঠের ছেলে পানি টানে।

৩৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩০
অক্টোপাস বলেছেন: ধিক্ এই নিকৃষ্ট স্বাধীনতাকে আর ক্ষমতাসীন মানুষগুলোকে!
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ধিক

৩৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫৯
চাঙ্কু বলেছেন: এই লজ্জা কোথায় রাখি !!!
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: রাখার জায়গা নাই

৩৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬
ধীবর বলেছেন: উনি গোপালগঞ্জের শেখ পরিবারের আত্মীয় নন বলেই এত গঞ্জনা। ঐ পরিবারের সাথে কানেকশন করতে বলেন, নিদেন পক্ষ্যে ঐ বাড়িতে তুচ্ছ কাজের কর্মী হলেও চলবে। দেখবেন আর কস্ট করতে হবে না।

যে সব নচ্ছাড় মুখে চেতনা চেতনা বলে অজ্ঞান, ওরা মতলববাজ দেশদ্রোহি বৈত নয়। এদের কাছ থেকে সাহায্য নিয়ে বেচে থাকার চেয়ে না খেয়ে মরে গেলেই শহীদ এই বীরশ্রেষ্ঠর আত্মা বরং শান্তি পাবে।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: হায়রে বাঙ্গালী।

৩৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২
লিবিব বলেছেন: বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার কে সরকার চট্রগ্রাম শেরশাহ কলোনীতে একটি বাড়ী দিয়েছেন,তাছাড়া বিভিন্ন সময় সহযোগিতাও করছেন এবকরতেছেন তবে তা ভোগকরেন তার মেয়ে নুরজাহান ও আপর ২মেয়ে আর তার ছোট ছেলে শওকত একটু মানুষিক অসুস্থ্য তাকে নুরজাহান কিছু টাকাদেন যাহা অতি নগন্ন। সরকারী ভ্রাতা বাড়ী ভাড়া ভোগকরেন নুরজাহান আন্য মেয়েরা। শওকত মানুষিক রোগী হওয়া আনেকের কাছে সে টাকা চায় । পেশাগত দায়িত্বপালন কররা সময় বেশ কয়েক বার আমার যাওয়া হয়েছে ঐবাড়ীতে আমিও তাকে অতি সামান্ন কিছু টাকা দিয়েছি।সর্বশেষ ৮ডিসেম্বর আমি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়ীতে যাই এবং ১০ ডিসেম্বর শহীদ বীর শ্রেষ্ঠ রুহুল কে নিয়ে আমার একটি টিউজ প্রচার হয়।

তবু আমি বলবো সরকার বিষয়টি তদন্ত করে দেখবেন সরকারী সাহয্য ঠিকমত ব্যবহার হচ্ছে কি না? সহমত @সাইফুল্যাহ কামরুল
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: অবশ্যই সঠিক তদন্ত চাই

৩৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
লিবিব বলেছেন: ক্ষমতাসীন মানুষগুলোকে! Khomotashin der uporoi jeno apnar beshi khov? Nijey ekbar mone korey dekhunto kototuko help apni korechen bektigotovabey Muktijuddhader????@অক্টোপাস Bhai
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: মুক্তিযোদ্ধারের পরিবারের জন্য ব্যক্তি উদ্যোগে কিছু করে কি আপনি তাদের করুনা করতে চান? এতো আরো লজ্জার।

৩৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫১
জেরী বলেছেন: পুরো জাতির জন্য লজ্জা ..........
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: জাতির জন্য লজ্জা ........

৩৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
তারার হাসি বলেছেন:
বীরশ্রেষ্ট রুহুল আমিনকে আমরা তার কর্মেই চিনি। একটা মানুষকে নিজের যোগ্যতায় সব অর্জন করতে হয়। যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা দেওয়া অবশ্যই সরকারের দায়িত্ব। কিন্তু কবে কোন সরকার সঠিক ভাবে দায়িত্ব পালন করেছে তা আমার জানা নেই।
ধন্যবাদ পোস্টের জন্য।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: সব সরকারকে জানাই ধিক্কার।

৪০. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮
ঝড়ো হাওয়া বলেছেন: জাতির জন্য লজ্জা
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: লজ্জা

৪১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
রাজিব শাহরিয়ার বলেছেন: এই লজ্জা কোথায় রাখি !!! :(
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৪

লেখক বলেছেন: কোথায় রাখি !!! :(

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন: কোথায় রাখি !!! :(

৪৩. ২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আমরা সবকিছু নিয়া রাজনীতি করি কিন্তু সমস্যার সমাধান করি না।
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: এর নামই রাজনীতি।

৪৪. ২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
চন্দন বলেছেন: এ লজ্জা রাখি কোথায় ?

পোস্টা কি স্টিকি করা যায় না ?
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: স্টিকি করে যদি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ঝুলিয়ে দেয়া যায় তবে করা যাতে পারে।

এখানে করে তো লাভ নেই।

৪৫. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১২
িসজার বলেছেন: সৎ থাকা আর সম্ভব হলোনা।
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: আমার মনেও এটা কাজ করে।

৪৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
কিরিটি রায় বলেছেন: ভাই.. আপনার পোষ্টটা আংশিক মনে হচ্ছে!!!

১৪ নং কমেন্টে আপনিও সহমত প্রকাশ করে তদন্ত চেয়েছেন। তবে পোষ্টে এ বিষয়ে আপডেট দেন নি ।
এবং এমন গুরুতর বিষয়টি নিয়ে আলৌকপাত না হয়ে অন্ধেন মতো আফসোস আর হাতি ঘোড়া সব মেরে যাচ্ছি সবাই!!!

এবং তাদের পারিবারিক কলহের জের.. টেনে সরকার বা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের করুনার পাত্র করার চেষ্টা বাতুলতা নয় কি???

আমার জানা একজন মক্তুযোদ্ধা এখনো জীবিত.. তার সামনে আপনি যদি ভুলেও এধরনের করুনা বা সাহয্যের কথা বলেন.. আমি শিওর তার ৬৫ বছর বয়সী হাতের ঘুষি সামলানোর শক্তি আপনার দেহে নেই!!!!!

মুক্তিযোদ্ধারা প্রচন্ড রকম আত্মাভিমানী। তারা আত্মার ডাকে যুদ্ধ করেছে। লাভের লোভের আশায় নয়। এবং প্রকৃত রা এখনো তা নিতে চায় না।

আর এই প্রসংগে ১৪ এবং ৩৬ এর তথ্য সত্য হলে প্লিজ আপনার পোষ্ট আপডেট করুন। এবং এ বিষয়ে আপনার নতুন জানা তথ্য দিয়ে আমাদের উপকৃত করুন।
৪৭. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪০
জলপাই আলম বলেছেন: এ লজ্জা কি দিয়ে লুকাবো ।
৪৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৮
রেজোওয়ানা বলেছেন: আমারা আসলেও একটা অকৃতঙ্ষ জাতি।
৪৯. ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮
সংগ্রাম সিংহ বলেছেন: অনেক মুক্তিযোদ্ধাকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে দেখেছি। অসহায় বোধ করা ছাড়া কিছুই করার নাই। গরীব দেশের গরীব প্রজা আমরা।
৫০. ২১ শে মে, ২০১০ সকাল ১০:১৯
চন্দন বলেছেন: রুহুল আমিনের পোলা পানি না টাইনা কি শেখ হাসিনার পোলা পানি টানবো ?

চট্টগ্রামে রুহুল আমিনের নামে একটা স্টেডিয়াম হইছিল সেইটার নামও এক আওয়ামীলীগের নেতা ছিনতাই করলো।
৫১. ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১১
ধূসর প্রেইরী বলেছেন:
আমাদের ক্ষমা করো প্রভু ......
৫২. ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২২
এক্স বলেছেন: দেশ যাদের রক্ত গ্রহন করেনি সেই সব অজাত কুজাত ও তাদের বংশরাই আজকে স্বাধীনতার চৈতনাধারী.
৫৩. ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৩
কলম.বিডি বলেছেন: চন্দন বলেছেন: রুহুল আমিনের পোলা পানি না টাইনা কি শেখ হাসিনার পোলা পানি টানবো ?

চট্টগ্রামে রুহুল আমিনের নামে একটা স্টেডিয়াম হইছিল সেইটার নামও এক আওয়ামীলীগের নেতা ছিনতাই করলো।

 

মোট সময় লেগেছে ১.০২৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বলার কিছু নাই। তবুও.......

আজ বহুদিন ধরে অস্ত্র টা নিয়ে আমি ঠায় দাঁড়িয়ে.........
প্রতিক্ষা এক বিপ্লবের..........
হয়তো ঘটে যাবে সে বিপ্লব,
বুঝবেনা কেউ..........
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই