আমার প্রিয় পোস্ট

লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি

বাংলার বিখ্যাত নাটকগুলোর সেই বিখ্যাত ডায়ালগঃ ব্লগাররা একটু মনে করিয়ে দিন, লিস্টি বানাই ---

২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

শেয়ারঃ
0 14 0

বিটিভি তে ৯০ এর দশকে অনেক জনপ্রিয় এবং বিখ্যাত কিছু নাটক হতো। যেমনঃ অয়ময়, কোথাও কেউ নেই, মাটির মানুষ, সংসপ্তক ইত্যাদি। প্রায় প্রতিটি নাটকেই কমপক্ষে একটি খুব জনপ্রিয় ডায়ালগ থাকতো। যেমন,
খুব জনপ্রিয় বিখ্যাত একটি ডায়ালগঃ
থামলে ভালো লাগে। :D

'উঠোন' নাটকের একটি ডায়ালগঃ
টেরম টেরম যুদ্ধ হবে তোমার সাথে আমার সাথে, বোম ফালাইলো জাপানী, বোমের ভিত্রে ___ সাপ ( মনে হয় ধোরা সাপ ছিল) ব্রিটিশ কয় বাপরে বাপ। =p~

শূন্যস্থানে কি সাপ হবে ভুলে গেছি। ব্লগাররা একটু মনে করিয়ে দিন ।

পাশাপাশি ব্লগাররা আসেন আমরা সেই বিখ্যাত ডায়ালগ গুলার একটা লিস্টি বানাই।

১। ফ্লাইওভার বলেছেন: মাইরের মইধ্যে ভাইটামিন আছে :-*
নাটকঃ কোথাও কেউ নেই

২। হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: "থামলে ভাল লাগে" B-)
নাটকঃ তথাপি
চরিত্রঃ তারিক আনাম

৩। হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেনঃ "ছি ছি ছি, তুই এত খারাপ" /:)/:)
নাটকঃ রূপনগর
চরিত্রঃ খালেদ খান

৪। আশিক১১৪ বলেছেন: "ও মানুষের কংকাল তুমি ব্যডা না মাতারি?" ;);)
নাটকঃ কি চাও শঙ্খচিল

৫। ইউনুস খান বলেছেন: "ইজ্জত আলীকে ধরিয়ে দিন" :|
নাটকঃ কোথাও কেউ নেই

৬। ধ্রুব তারা বলেছেন: "কুকুররে কুত্তা কইলে কুকুর মাইন্ড করে" :P:P
নাটকঃ কোথাও কেউ নেই

৭। পেনাল্টিমেট বলেছেন: "দুলাভাই, আপনার এই কথাটা ঠিক না" X(
চরিত্রঃ আলী যাকের

৮। পেনাল্টিমেট বলেছেনঃ
মির্জা সাহেব - হানিফ হানিফ - (খুক খুক) জ্বে ছোট সাব =p~
নাটকঃ অয়ময়

৯। পেনাল্টিমেট বলেছেনঃ "টাকা আমার চাই, নইলে জমি" :-*
নাটকঃ সংসপ্তক
চরিত্রঃ খলিল

১০। পেনাল্টিমেট বলেছেনঃ "ওসি সাহেবকে আমি সামলাবো। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমযান" /:)
নাটকঃ সংসপ্তক
চরিত্রঃ হুমায়ুন ফরিদি

১১। পূর্ণিমা নিত্য বলেছেন: "তিতলি ভাইয়া কঙকা ভাইয়া" ;);)
নাটকঃ আজ রবিবার


১২। ব্যানেট বলেছেন:
তরিক আলী হাড়ারী ভাত খায় কলা দি পেট গেছে ঠেলা দি :)
নাটক: তরিক আলী হাড়ারী

১৩। রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: "দুবাই যামু,ট্যাকা দেও। ট্যাকা দেও,দুবাই যামু।" =p~
নাটকঃ জব্বর আলী

১৪। রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: "ও জবা কুসুম রোকন দুলালের মা!" :|
নাটকঃ জব্বর আলী

১৫। শাফ্‌ক্বাত বলেছেন: ""বিউটি, বিউটিফুল!!" ;)

১৬। শাফ্‌ক্বাত বলেছেন: "দিলাম ঘুঊউট্টা.।" :P:P

১৭। ইশতে আশিক বলেছেন: " তোরে কইছে তুই বেশি জানস?"। =p~

১৮। পেনাল্টিমেট বলেছেন:
মোবারক - দুর মিয়া এইটা কোন গান হইলো ? আগে চলে দাসী বান্দী পিছে সখিনা - এই গানটা জানেন ? ঠুংরি গায়ক - জ্বি না জনাব। মোবারক - আফনার এই যন্ত্রটা আছাড় দিয়া ভাঙ্গেন। :-*:-*
নাটকঃ অয়োময়

১৯। অনিশ্চিত বলেছেন: "ক্যাঁকো ক্যাঁকো, ক্য্য্য্যাঁকো কেকো" =p~ =p~ =p~
চরিত্রঃ জাহিদ হাসান ওরফে সেই বিখ্যাত মফিজ পাগলা

২০। সমুদ্র কন্যা বলেছেন: 'তুই রাজাকার' ;););)
নাটকঃ বহুব্রীহি

২১। অদ্ভুত বলেছেন: 'ইজ্জত আলীর চরিত্র ফুলের মত পবিত্র' =p~

২২। আইরিন সুলতানা বলেছেন: 'কি সিরিংখলার মইধ্যে পড়লাম !' ;);)
চরিত্র : মামুনুর রশীদ

২৩। মনিরুল হাসান বলেছেন: "এম এ পাস, ফার্স্ট কেলাস।" =p~
চরিত্র: বিজলী (রোজী সিদ্দিকী)
নাটক: মাটির মায়া।

২৪। ডিজিটাল কলম বলেছেন: 'কৈতর ......... দরজা বন্ধ কর' :-*
নাটক: মাটির মায়া
চরিত্র: বিজলীর বাপ(খুব সম্ভবত ------ পাশা)

২৫। ডিজিটাল কলম বলেছেন: 'কুউউউউউউউ ঝিক ঝিক ঝিক ঝিক ঝি ঝিক' :D

২৬। মিশুক - ঢাকা বলেছেন: 'ইয়ে মুতাব্বির.....আজান দে আজান দে....................' =p~

২৭। মিশুক - ঢাকা বলেছেন: 'ঝিক ঝিক মালুম হ্যায়?? হুরমাত...গাড়ি চুচে যাবে...................' :P

২৮। সমুদ্র কন্যা বলেছেন: 'মোবারক মামা ঘুমায়' :|
নাটকঃ অয়োময়

২৯। সমুদ্র কন্যা বলেছেন: 'কান কাটা রমজান মুর্দাবাদ' ;)
নাটকঃ সংশপ্তক

৩০। আইরিন সুলতানা বলেছেন: 'ফটোস্টান্ট ফট্' ;)
চরিত্র: সালাউদ্দিন লাভলু

৩১। টিনটিন` বলেছেন: 'আপনি হলেন গিয়ে বটবৃক্ষ।' :-/
নাটকঃ বহুব্রীহি।

৩২। টিনটিন` বলেছেন: 'আম্মা, কাদের ... কিনসে, আমারেও কিন্ন্যা দেন' =p~
চরিত্রঃ রাহিমার মা।
নাটকঃ বহুব্রীহি।

৩৩। টিনটিন` বলেছেন: 'আমার নাম কমলা, চেহারা সুন্দর তো, তাই সবাই ডাকে কমলা সুন্দরী' :D
নাটকঃ অয়োময়।

৩৪। তুষারকনা বলেছেন: "কে বেশি সুন্দর,ফুল না ফুলওয়ালী বুঝিতে পারিনা আমি এ কি হেয়ালী" /:)
চরিত্রঃ শহিদুজ্জামান সেলিম

৩৫। ইচ্হে বলেছেন: "এম এ পাসসসস..... , ফাস্ট্ট ক্লাস...."

৩৬। এসরেজওয়ানা বলেছেন: 'জাহান্নামের লাকড়ি, তুই তো মরবি দোজকের আগুনে' /:)
নাটকঃ সংশপ্তক।

৩৭। কমুক্যা বলেছেন: 'কোইতর ডাবের ভিতর পাগলা পানি ভর' ;)
নাটক: মাটির মায়া
চরিত্রঃ অমল বোস।

৩৮। নির্বাসন বলেছেন: "ভালোবাসি কি না বাসি বন্ধু টেরাই করো আমারে...কত্ত ভালোবাসি তোমারে" :)
৩৯। নির্বাসন বলেছেন: "রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান" :P
নাটকঃ কেরাম নাটকে
চরিত্রঃ মোশাররফ করিম

৪০। ড়ৎশড় বলেছেন: যতদূর মনে পড়ে ডায়লগটি ছিলো, "ছি! ছি! তুমি এতোওওও খারাপ " :|
নাটকঃ বারো রকমের মানুষ

৪১। কমুক্যা বলেছেন: 'রুনা চাচা কি ভাড়া নিয়া ঘেচাং করতাছে' B-)
নাটকঃ কোথাও কেউ নেই

৪২। কঁাকন বলেছেন: "সে এক বিরাট ইতিহাস" :-*
নাটকঃ নিমফুল

৪৩। রোবোট বলেছেন: 'গোফ অফ কইরা দে' :((
নাটকঃ কোথাও কেউ নেই

৪৪। রোবোট বলেছেন: 'আমি তো জমি কিনিনা, ফানি কিনি' /:)
চরিত্রঃ সেরাজ মিয়া,
নাটকঃ ভাংগনের শব্দ শুনি

৪৫। নির্বাসন বলেছেন: "লীলেখেলা চলতিছে;)"
চরিত্রঃ অমল বোস

৪৬। মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন:
রমজান- `হ` কি করবি তুই` হুরমতি- `বেবাক ফাস কইরা দিমু` :-*
নাটকঃ সংসপ্তক

৪৭। লাল সাগর বলেছেন: আমার আরেকখান মনে পরছেঃ
'বালিকা'
নাটক: মাটির মায়া
চরিত্রঃ নাদের চৌধুরি

৪৮। স্বাধীনতার বার্তা বলেছেন: 'কইসিলাম দৌড় না দিতে। দিসে দৌড়। অখন বুঝ ঠেলা। ওইইই...'
নাটকঃ উড়ে যায় বকপক্ষী

৪৯। প্রশান্ত বলেছেন: 'ঢোল আর নারী দুটাকে মারের উপর রাখতে হয়'
নাটক: অয়োময়
চরিত্র: দিলারা জামান।

৫০। প্রশান্ত বলেছেন: 'মির্জা বাড়ির এক সুতায় টান দিলে দশ সুতায় নড়ে।'
নাটক: অয়োময়

৫১। প্রশান্ত বলেছেন: 'তুমাকে না বলছি প্যাচার মতো প‌্যাচাবা না, কাকের মতো স্টেট কা কা করবা'
নাটক: দৈনিক তোলপাড়
চরিত্র: মাসুদ হাসান

৫২। হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: 'হাসতে পারলামনা বলে দুঃখিত'
নাটক- বহুব্রিহী

৫৩। আইরিন সুলতানা বলেছেন: 'মতি, পাংখা টান'
চরিত্র : মির্জা সাহেব
নাটক : অয়োময়


যার যেটা মনে আছে ডায়ালগ বলতে থাকেন পোষ্টে তা সংযুক্ত করে আপডেট দিতে থাকি। মনে থাকলে নাটকের নাম ও চরিত্র উল্লেখ করবেন। :P:P:P


-

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলানাটকডায়ালগ ;
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
ফ্লাইওভার বলেছেন: মাইরের মইধ্যে ভাইটামিন আছে
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: =p~ =p~

২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
ফ্লাইওভার বলেছেন: নাটকের নাম- কোথাও কেউ নেই
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: ওক্কে। বস

৩. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ১) "থামলে ভাল লাগে"--এটা "তথাপি" নাটকে ছিল। তারিক আনাম (লাটভাই) এটা বলতেন। এটা ফকির আশরাফের লেখা নাটক।


২) "ছি ছি ছি, তুই এত খারাপ"---এটা ছিল "রূপনগর" নাটকে। মিলনের লেখা। খালেদ খান বলতেন।





২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: আমি খারাপ না। :)

৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
প্রশান্ত বলেছেন: ছি; ছি; তুমি এত খারাপ (রূপনগর)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: আরো চাই। মনে করুন

৫. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
আশিক১১৪ বলেছেন: ও মানুষের কংকাল তুমি ব্যডা না মাতারি?(কি চাও শঙ্খচিল)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: এইটার কথা তো একটুও মনে নাইক্কা।

৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
ইউনুস খান বলেছেন: ইজ্জত আলীকে ধরিয়ে দিন (কোথাও কেউ নেই)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: আরো মনে করেন

৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
ধ্রুব তারা বলেছেন: কুকুররে কুত্তা কইলে কুকুর মাইন্ড করে। নাটকের নাম মনে নেই
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: আমার মনে আছে। কোথাও কেউ নেই

৮. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৮
পেনাল্টিমেট বলেছেন: "দুলাভাই, আপনার এই কথাটা ঠিক না" - আলী যাকের

মির্জা সাহেব - হানিফ
হানিফ - (খুক খুক) জ্বে ছোট সাব - (অয়োময়)

"টাকা আমার চাই, নইলে জমি" - খলিল (সংশপ্তক)

"ওসি সাহেবকে আমি সামলাবো। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমযান" - হুমায়ুন ফরিদি (সংশপ্তক)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: জট্টিল. এমন আরো মনে করেন। ধইন্যার উপ্রে ধইন্যা

৯. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৫
হা...হা...হা... বলেছেন: টাকা আমার চাই, নইলে জমি...... সংশপ্তক।

তিতলি ভাইয়া কঙকা ভাইয়া....... আজ রবিবার।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: তিতলি ভাইয়া কঙকা ভাইয়া....... আজ রবিবার।

এইটা জাহিদ হাসান বলতো না??

১০. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৭
ব্যানেট বলেছেন:
তরিক আলী হাড়ারী
ভাত খায় কলা দি
পেট গেছে ঠেলা দি

নাটক:তরিক আলী হাড়ারী
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: হা হা , জট্টিল। ছোট্টু বেলার কথা মনে পইরা যাচ্ছে।

১১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: "দুবাই যামু,ট্যাকা দেও। ট্যাকা দেও,দুবাই যামু।"
"ও জবা কুসুম রোকন দুলালের মা!"

--আমজাদ হোসেনের ঈদের নাটক, জব্বর আলি(?)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন: এইটাই তো খুজতাছিলাম । হে হে

১২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২২
শাফ্‌ক্বাত বলেছেন: ইমডাডুল মিলনের একটা নাটকে ছিল "বিউটি, বিউটিফুল!!"
আর "দিলাম ঘুঊউট্টা.।" এটা ছিল হুমায়ুনের নাটকে।
মধু পাগলা বলে এক ক্যারেক্টার ছিল রাইসুলের, সে কী যেন বলতো, ভুলে গেসি।
"আয়না" বলে একটা নাটকে ছিল হানিফ সংকেত ভিলেইন। তারও এক ডায়লগ ছিল, ভুলে গেসি :)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: হে হে , ভুইল্লা গেলেগা তো হইতো না। :)

১৩. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৬
ত্রিভুজ বলেছেন: 'টেরম টেরম যুদ্ধ হবে' ডায়লগটা সংসপ্তকের ছিলো না এটুকু মনে আছে। যে নাটকে এই ডায়লগটা ছিলো সেটা কয়েক পর্ব পর বন্ধ করে দেয়া হয়েছিলো। নামটা মনে আসছে না।

"থামলে ভাল লাগে" সম্ভবত বারো রকম মানুষের ডায়লগ।

ঐসময় অনেক টিভি দেখা হতো। একটা মাত্র চ্যানেল থাকার কারণে হয়তোবা...
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: টেরম টেরম যুদ্ধ হবে তাইলে বাদ চেঞ্জ।


"থামলে ভাল লাগে" সম্ভবত বারো রকম মানুষের ডায়লগ।
-- আমারো এরকম সন্দেহ হচ্ছে।

সে সময় সবাই সপ্তাহে একটা পর্ব দেখার জন্য হুম্রি খেয়ে পরতো। আর বাকী ছয় দিন সেই পর্ব নিয়ে গল্পো করতো।

সেসব দিনের কথা মনে পরে যায়। :(

১৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২
ইশতে আশিক বলেছেন: হুমায়ুন আহমেদের কোন এক নাটকে শুনেছিলাম-এক কাজের মেয়ে খালি বলত

" তোরে কইছে তুই বেশি জানস?"।

এই ডায়লগ টা এত জনপ্রিয় হয়েছিল যে এখন ও মানুষ এই ডায়লগ টা দেয়।
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: মজার। আমিও দেই। হে হে

১৫. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২
পেনাল্টিমেট বলেছেন: "টেরম টেরম যুদ্ধ হবে, তোমার সঙ্গে আমার সঙ্গে" - নাটকের নাম উঠোন
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ওক্কে, চেঞ্জ। সিঊর তো?

১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৪
ইউনুস খান বলেছেন: নাম ঠিকমতো না লিখার জন্য মাইনাস পুপা।
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: কার নাম?? :(

১৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৯
পেনাল্টিমেট বলেছেন: মোবারক - দুর মিয়া এইটা কোন গান হইলো ? আগে চলে দাসী বান্দী পিছে সখিনা - এই গানটা জানেন ?
ঠুংরি গায়ক - জ্বি না জনাব।
মোবারক - আফনার এই যন্ত্রটা আছাড় দিয়া ভাঙ্গেন। (অয়োময়)

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: দুর মিয়া এইটা কোন গান হইলো ? :P :P :P

১৮. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩
অনিশ্চিত বলেছেন: ক্যাঁকো ক্যাঁকো - জাহিদ হাসান বলতো

কিন্তু কোন নাটকের সেইটা তো জানি না :(
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: আমার মনে হয় মনে পড়ছে।

মফিজ পাগলা, জাহিদ হাসানের নাম ছিল।

নাটকের নাম ছিল, কি জানি মনে পরতাছেনা।

নাটক টা ছিলো গ্রামের স্বাস্থ্য কর্মীদের নিয়ে। নামের মধ্যে 'সূর্য' কথা টা ছিলো।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: মনে হয় নামটা ছিল " সূর্যের হাসি"। সিউর না।

১৯. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩
পেনাল্টিমেট বলেছেন: অয়োময় নাটকে প্রচারিত কয়েকটি গান

আসমান ভাইঙ্গ জোসনা পড়ে
আমার ঘরে জোসনা কই
আমার ঘরে একহাটু জল
পানিতে থইথই

আউলা গলায় নাচি রে
বাউলা গলায় গাই
নাচিতে নাচিতে বন্ধু এদিক ওদিক চাই

তোমার কাছে একটা ভিক্ষা চাই দয়াময়
আমার মরণ চাঁদনি পহর রাইতে যেন হয়
ও মাবুদ, রাইতে যেন হয়
এই দুনিয়ায় তোমার আদেশ মেনে চলি নাই
অনেক শাস্তি পাওনা আছি কে করিবে দায় ।।
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: খুবই সুন্দর। :)

২০. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৫
অগ্নির বলেছেন: ইশশিরে...

নাটকের নাম মনে নাই । অনেক ছোট ছিলাম তখন । চরিত্রটা ছিল জামাল আর কামাল জুটির জামাল ।
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: ইশশিরে। আমিও ভুলে গেছি। ঐ নাটকে আরেকটা বিখ্যাত চরিত্র ছিল বিজলী

জামাইল্যা আর কামাইল্যার বান্দ্রামি ভুলমু না। হে হে =p~ =p~

২১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৩
সমুদ্র কন্যা বলেছেন: তুই রাজাকার------বহুব্রীহি
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: জট্টিল,

এই নাটকের মনে হয় আরো অনেক সুন্দর সুন্দর ডায়ালগ ছিল। মনে করুন।

২২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২১
গুতুদিয়া বলেছেন: I think সমুদ্র কন্যা বলেছেন: তুই রাজাকার------বহুব্রীহি best dialog ever.
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: আবার জিগায়। best dialog ever

তুই রাজাকার =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৬
অদ্ভুত বলেছেন: ইজ্জত আলীর চরিত্র ফুলের মত পবিত্র =p~
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: দিসি।

২৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪২
আইরিন সুলতানা বলেছেন:
কি সিরিংখলার মইধ্যে পড়লাম !
চরিত্র : মামুনুর রশীদ


২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: :)

২৫. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৫
মনিরুল হাসান বলেছেন: "বি এ পাস, ফার্স্ট কেলাস।"
চরিত্র: বিজলী (রোজী সিদ্দিকী)
নাটক: মাটির মায়া।
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: জোট্টিল

২৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১১
ডিজিটাল কলম বলেছেন:
কৈতর ......... দরজা বন্ধ কর।

নাটক: মাটির মায়া

চরিত্র-বিজলীর বাপ(খুব সম্ভবত ------ পাশা)

আরেকটা আছে........

কুউউউউউউউ ঝিক ঝিক ঝিক ঝিক ঝি ঝিক

ইনফো ভুলে গেছি।


***আহারে আগে কি সুন্দর দিন কাটাইতাম
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: ***আহারে আগে কি সুন্দর দিন কাটাইতাম :)

২৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪
মিশুক - ঢাকা বলেছেন: ইয়ে মুতাব্বির.....আজান দে আজান দে....................

চালু পোস্ট দিসেন.................থ্যাঙ্কু................
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: হে হে হে

২৮. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
মিশুক - ঢাকা বলেছেন: ঝিক ঝিক মালুম হ্যায়??

হুরমাত...গাড়ি চুচে যাবে....................
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: জট্টিল একটা মনে করছেন। আমার অনেক প্রিয় ছিল

২৯. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: মোবারক মামা ঘুমায়--------অয়োময়

কান কাটা রমজান মুর্দাবাদ---------সংশপ্তক

২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: হে হে হে

৩০. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
আলিম আল রাজি বলেছেন: প্রিয়তে এডাইলাম
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: এডান

৩১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
আযাদ রাফি বলেছেন: জামাল আর কামাল ছিল ইতিকথা নাটকে
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: মনে নাই। তবে ঐ নাটকে বিজলী ছিল, এটা মনে আছে

৩২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০২
লুথা বলেছেন:
ডাইরেক্ট প্রিয়তে
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: হেহেহে

৩৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২
আইরিন সুলতানা বলেছেন: মনিরুল হাসান বলেছেন: "বি এ পাস, ফার্স্ট কেলাস।"
চরিত্র: বিজলী (রোজী সিদ্দিকী)
নাটক: মাটির মায়া।

------------------

এম.এ পাস
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ্কি জানি।

৩৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৩
আইরিন সুলতানা বলেছেন:
ফটোস্টান্ট ফট্
চরিত্র: সালাউদ্দিন লাভলু

২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: অসাধারন একটা মনে করছেন

৩৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৩
টিনটিন` বলেছেন: আপনি হলেন গিয়ে বটবৃক্ষ।
বহুব্রীহি।

আম্মা, কাদের ... কিনসে, আমারেও কিন্ন্যা দেন।
রাহিমার মা।
বহুব্রীহি।

ইজ্জত আলী তালুকদার, এই গ্রামের মাতুব্বর।
নাটকের নাম মনে নাই।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: :)

৩৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫
টিনটিন` বলেছেন: আমার নাম কমলা, চেহারা সুন্দর তো, তাই সবাই ডাকে সুন্দরী কমলা।
অয়োময়।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ওক্কে।

৩৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৬
টিনটিন` বলেছেন: আমার নাম কমলা, চেহারা সুন্দর তো, তাই সবাই ডাকে কমলা সুন্দরী ।
অয়োময়।

আগেরটা একটু ভূল আছে।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ওক্কে। চেঞ্জ

৩৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬
তুষারকনা বলেছেন: "কে বেশি সুন্দর,ফুল না ফুলওয়ালী"..শহিদুজ্জামান সেলিম
মিতানুর এর প্রথম নাটক ছিলো সম্ভবত।
৩৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮
তুষারকনা বলেছেন: "কে বেশি সুন্দর,ফুল না ফুলওয়ালী
বুঝিতে পারিনা আমি এ কি হেয়ালী"
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: কে বেশি সুন্দর?? হে হে

৪০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৪
এ.জে. মিন্টু বলেছেন:
"তুই রাজাকার",
ধারাবাহিক: বহুব্রীহি, রচনা: হুমায়ুন আহমেদ
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: হুমম

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: আবার জিংগায়। মজাই মজা।

৪২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৬
ইচ্ছে বলেছেন: "এম এ পাসসসস..... , ফাস্ট্ট ক্লাস...."

নটকের নাম টা মনে পরছেনা.....
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: চরিত্র: বিজলী (রোজী সিদ্দিকী)
নাটক: মাটির মায়া।

৪৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
রেজোওয়ানা বলেছেন: মাদারিপুইরা পোলা, আশি টাকা তোলা" ইমদাদুল হক মিলেনর একটা নাটক, মনে হয় বারো রকমের মানুষ।

জাহান্নামের লাকড়ি, তুই তো মরবি দোজকের আগুনে"....সংশপ্তক।

ঠিক মতো হলো কিনা জানি না, ছোট বেলায় দেখা সব নাটকের কথাই শুধু মনে পড়ছে। অনেক দিন মনে দাগ কাটার কতো কোন নাটকই তো হয়না।

দারুন একটা পোস্ট
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: প্রথম টা নিয়ে সন্দেহ আছে। সবাই বলে , বিক্রমপুইরা পোলা আশি টাকা তোলা।

অনেক দিন মনে দাগ কাটার কতো কোন নাটকই তো হয়না।

হুমম, ঠিক ই বলেছেন। এখন সব ডিজিটাল নাটক। কখন কোন দিক দিয়ে কোনা আসে আর কোনটা যায় টেরই পাওয়া যায় না।

ধন্যবাদ

৪৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
বিডি আইডল বলেছেন: >৭ একদিন হঠাৎ...হুমায়ুন আহমেদের নাটক..
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: :)

৪৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩
কমুক্যা বলেছেন: কোইতর ডাবের ভিতর পাগলা পানি ভর। ;)

নাটক: মাটির মায়া,অমল বোস।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: কট্টিন।

৪৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮
নির্বাসন বলেছেন: "ভালোবাসি কি না বাসি বন্ধু টেরাই করো আমারে...কত্ত ভালোবাসি তোমারে"...নাটকের নাম খেয়াল নাই...
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: সুপার হিট ডায়ালগ ছিলো।

ধন্যবাদ

৪৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯
নির্বাসন বলেছেন: "রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান"---কেরাম নাটকে মোশাররফ করিম
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: এটা অবশ্য নব্বইয়ের দশকের নাটক না, তবুও সুপার হিট

৪৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫০
ড়ৎশড় বলেছেন: ২। হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: "থামলে ভাল লাগে"
নাটকঃ তথাপি
চরিত্রঃ তারিক আনাম

স্মৃতি প্রতারণা না করলে নাটকটির নাম ছিলো বারো রকম মানুষ।সেখানেও তারেক আনাম অভিনয় করেছেন।সাথে ছিলেন বাবা মেয়ের চরিত্রে সুবর্ণা আর আবুল হায়াত।
[লাটভাই চরিত্রে তারেক আনাম যে নাটকে অভিনয় করেছিলেন তার নাম মনে নেই।ওই নাটকে উকিল চরিত্রে সারা যাকের ছিলেন আর তার বাবা ছিলেন মমতাজ উদ্দিন আহমেদ।]

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেনঃ "ছি ছি ছি, তুই এত খারাপ"
যতদূর মনে পড়ে ডায়লগটি ছিলো, "ছি! ছি! তুমি এতোওওও খারাপ "

জাহিদ হাসানের ক্যাকো ডায়লগটি ছিলো সবুজ সাথী নাটক থেকে।নাটকটি প্রচারিত হতো ১৯৯৭ সালে।আফাসানা মিমি ছিলেন ডাক্তার আপার চরিত্রে।সাথে ছিলেন আসাদুজ্জামান নূর যার সাথে মিমির বিয়ে হয়।নাটকটিতে শাওনও অভিনয় করেছিলেন।

[তথ্যগুলো স্মৃতির পাতা থেকে নেওয়া।ভুল হয়ে থাকলে দুঃখিত।]

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: আপনার টাই ঠিক আছে।

ধন্যবাদ

৪৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
কমুক্যা বলেছেন: রুনা চাচা কি ভাড়া নিয়া ঘেচাং করতাছে B-)

নাটক-কোথাও কেউ নেই
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: ঘেচাং কি জিনিস? হে হে

৫০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০১
কঁাকন বলেছেন: "সে এক বিরাট ইতিহাস"--নাটক নিমফুল
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: বিরাট হইলে বুলার দরকার নাইক্কা। ;)

৫১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১২
রোবোট বলেছেন: গোফ অফ কইরা দে।
- কোথাও কেউ নেই

আমি তো জমি কিনিনা, ফানি কিনি- (সেরাজ মিয়া, ভাংগনের শব্দ শুনি)

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: গোফ অফ মানে কি?

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: ;)

৫৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬
নির্বাসন বলেছেন: "লীলেখেলা চলতিছে;)"---অমল বোস কোন এক নাম না জানা নাটকে
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: লীলেখেলা

৫৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: রমজান-`হ` কি করবি তুই`
হুরমতি-`বেবাক ফাস কইরা দিমু`

-সংসপ্তক
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: সেইইইইইইইইইইইই হুরুমতি, রমজান ফাইট। ঝাক্কাস

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: চোখ বড় করলে কাম হইতো না। ডায়ালগ ছাড়েন ;)

৫৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৫
লাল সাগর বলেছেন: আমার আরেকখান মনে পরছেঃ

'বালিকা শোন'
নাটক: মাটির মায়া
চরিত্রঃ নাদের চৌধুরি
৫৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২২
স্বাধীনতার বার্তা বলেছেন: কইসিলাম দৌড় না দিতে। দিসে দৌড়। অখন বুঝ ঠেলা। ওইইই...
নাটকঃ উড়ে যায় বকপক্ষী
ঘটনাঃ চ্যালেঞ্জার রিয়াজকে তাড়া করার পুর্বে।

বিখ্যাত কিনা জানি না। আমার খুব পছন্দের।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: বিখ্যাত না, তবুও এড করে দিলাম।

:)

৫৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৩
প্রশান্ত বলেছেন: ঢোল আর নারী দুটাকে মারের উপর রাখতে হয়।
নাটক: অয়োময়
চরিত্র: দিলারা জামান।

মির্জা বাড়ির এক সুতায় টান দিলে দশ সুতায় নড়ে।
নাটক: অয়োময়

তুমাকে না বলছি প্যাচার মতো প‌্যাচাবা না, কাকের মতো স্টেট কা কা করবা।
নাটক: দৈনিক তোলপাড়
চরিত্র: মাসুদ হাসান
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: মির্জা বাড়ির এক সুতায় টান দিলে দশ সুতায় নড়ে

;)

৫৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪০
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: হাসতে পারলামনা বলে দুঃখিত

নাটক- বহুব্রিহী
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: :(

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: :(

৬১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৩
চাঙ্কু বলেছেন: ছি ছি ছি, তুই এত খারাপ ।

খালেদ খান কই যে হারাই গেল ? :(
রূপনগরে কি অসাধারন অভিনয় করছিল ।
৬২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৮
শয়তান বলেছেন: খালেদ খান যুবরাজ হারায় নাই @ চাঙ্কু
৬৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:২৩
চাঙ্কু বলেছেন: শয়ততান জেডা @ খালেদ খানকে মাঝে মাঝে মনে টিভিতে দেখা যায় তবে এখন মনে হয় সে মঞ্চনাটকে বেশী সময় দেয় । তবে আমার কেন জানি মনে সে তার অভিনয় প্রতিভাকে পুরা কাজে লাগাই নাই । একটা পিস আছিল সে। আর যুবরাজতো এখন অলরাউন্ডার হয়ে গেছে ,ঘর-সংসারসহ সব কিছুতে আছে :) :)
৬৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
আইরিন সুলতানা বলেছেন: মতি, পাংখা টান
চরিত্র : মির্জা সাহেব
নাটক : অয়োময়

** (মতি হবে না মোবারক , তা নিয়ে একটু কনফিউজড)
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: মতি, পাংখা টান।

কোন সমস্যা নাই, মতি না টানলে মোবারকরে দিয়া টানামু ;)

৬৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩২
পারভেজ রবিন বলেছেন: ২নম্বরে "থামলে ভাল লাগে' ডায়লগটি 'বার রকমের মানুষ'
নাটকের।
৬৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৪৩
মামুন মাহফুজ বলেছেন: কথা কম কাজ বেশি-মানুষরে বড় ভালোবাসি

হাওয়ামে উরতাযায়ে মেরে লালদোপাট্টা....

বডি টারমারিক মানে গায়ে হলুদ।

এগুলো কোন নাটকের?
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: হায় হায়, এগুলা এত্তো দিন কোথায় ছিলো?

নাটকের নাম কোথাও কেউ নাইক্কা।

৬৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
সায়েম মুন বলেছেন: আমি যাই বঙ্গে কপাল যায় আমার সঙ্গে।
চরিত্রে: আফজাল শরীফ

উনি হচ্ছেন ডাবল ডিম খাওয়া প্রফেসর।
নাটক: সমুদ্রবিলাস
চরিত্রে: ডা: আজিজুল

সে এক বিরাট কাহিনী, ঘরে ছিলনা কেরোসিন।
নাটক: নাম ভুলে গেছি:)







৬৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
নীরবকবি বলেছেন: ১০। পেনাল্টিমেট বলেছেনঃ "ওসি সাহেবকে আমি সামলাবো। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমযান"
নাটকঃ সংসপ্তক
চরিত্রঃ হুমায়ুন ফরিদি

ওসি নয়, এখানে ওসির বদলে এসডিও হবে।
৬৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
বাবুনি সুপ্তি বলেছেন: বাহ দারুন তো!!!

আমার মনে পরি পরি করছে একটা। আজিজুল হাকিম এর। হাত পা ছড়িয়ে ব্যাঙ এর মত বসে ব্যাঙ নিয়ে একটা ছড়া বলত। একটু একটু মনে পরছে! !

ও কোলা ব্যাঙ
করো খালি
ঘ্যাঙর ঘ্যাঙ (এমন টাই হবে মনে হয়)

মইরা গেলে
পইরা থাকব
লম্বা দুইটা ঠ্যাং ...
০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: কোনটা? মনে নাইক্কা।

৭০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৬
রাখালছেলে বলেছেন: মোবারক : কাউয়া কয় কা কা মির্জা বাড়ি খা খা
নাটক : অয়োময়
চরত্রি : আফজাল শরীফ


বদি : বাকের ভাই গায়ে হলুদ এর ইংলিশ কি ?
বাকের ভাই : বডি টারমারিক
নাটক : কোথাও কেউ নেই

খালেদ এর কিছু বিখ্যাত ডায়লগ আছে রূপনগর নাটকে । অনেকে এ ব্যাপারে লিখেছেন তাই আর কিছু বললাম না । আমি যে পেশায় আছি সেখানে অনেকের সাথেই দেখা হয় । খালেদ খানের সাথে কিছুদিন আগে দেখা হয়ে ছিল । লোকটা খুব একটা ভাল নেই ।পায়ের কি একটা সমস্যার জন্য ঠিক মত হাটতে পারে না । তবে এখনো থিয়েটার নিয়ে আছেন এই কাজ পাগল মানুষটা । না তিনি আর নিয়মিত নাটক করবেন না তবে বিজ্ঞাপনে কাজ করছেন । যাইহোক ম্যালা প‌্যাচাল পারলাম হাজার হোক বাঙ্গালী তো ! আরো কিছু ডায়লগ মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু ধরা দিচ্ছে না । পরে আবার যোগ করে দিবো।
০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ এতো সুন্দর তথ্য দেয়ার জন্য।

৭১. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ১) "থামলে ভাল লাগে"--এটা "তথাপি" নাটকে ছিল। তারিক আনাম (লাটভাই) এটা বলতেন। এটা ফকির আশরাফের লেখা নাটক।

আমার মনে হয় নাটকের নাম "বার রকমের মানুষ" তারিক আনাম ঠিক আছে, উনি বড় ভাই ছিলে লজিং মাষ্টার নাদের চৌধুরির .....
০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: আমি এটা শিউর, লাট ভাই "থামলে ভাল লাগে" এই ডায়ালগ বলতেন না।

আপনার সাথে একমত।

৭২. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯
তায়েফ আহমাদ বলেছেন: স্মৃতিকাতরতা.........
আমাদের একান্ত '৯০ এর দশক! কেমন করে উড়াল মেরে চলে গেল!
বুড়ো হয়ে যাচ্ছি কি?
:(
০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: বুড়ো হয়ে যাচ্ছি :(

৭৩. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১২
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: @ শ্রাবন এর বৃষ্টিঃ

আমার ১০০ ভাগ মনে আছে এই ডায়ালগটা। এটা "তথাপি" নাটকেই ছিল। এয়ারপোর্ট ও স্মাগলিং নিয়ে নাটক। কোনো সন্দেহ নেই।
০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: আমার মনে হয় লাটভাইয়েরা এতো কম ওয়েটের ডায়ালগ দিবেন না।

৭৪. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৩
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: @ শ্রাবন এর বৃষ্টিঃ

তারিক আনাম বিকট শব্দে খ্যাক খ্যাক করে হাসতেন আর বলতেন "থামলে ভালো লাগে!" আশা করি, মনে পড়বে আপনার।
৭৫. ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
জনৈক আরাফাত বলেছেন: 'ওখে, ভানু' -সালাউদ্দীন লাভলু
৭৬. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৯
ভাইটামিন বদি বলেছেন: ওই মিয়া আমাট্টা কইয়া দিলেন ক্যান???

১। ফ্লাইওভার বলেছেন: মাইরের মইধ্যে ভাইটামিন আছে :-*
নাটকঃ কোথাও কেউ নেই

- !!!!
০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


বদি ভাই কেমন আছো? ;)

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: আবার জিগায়।

৭৮. ০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫৬
নাজমুল হক রাসেল বলেছেন: নাটকের নাম মনে নাই তবে ডাইলগ মনে আছে 'আমারে একটা নাল পিরান কিন্না দেওন নাগবেই নাগবে' । নাটকের নাম ও মনে হয় 'নাল পিরান'
৭৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৭
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: @ শ্রাবন এর বৃষ্টিঃ

তারিক আনাম বিকট শব্দে খ্যাক খ্যাক করে হাসতেন আর বলতেন "থামলে ভালো লাগে!" আশা করি, মনে পড়বে আপনার।

"বার রকমের মানুষ" লেখক ইমদাদুল হক মিলন, নাটকে নাদের চৌধুরী ছিল জায়গীর মাস্টার এবং তার বড় ভাই ছিল তারিক আনাম। সেখানে তিনি খ্যাক খ্যাক করে হাসতেন। (নায়িকা সুবর্না মোস্তফাদের ঘর নদীর ভাঙ্গনে ভেঙ্গে যাবার পর জায়গীর মাষ্টারের সাথে তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখানে জায়গীর মাষ্টারের অনেক পাগল ভাইয়ের মর্ধ্যে তারিক আনাম একজন ছিল)।

আশা করি এবার মনে পড়বে।
৮০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৭
ওরাকল বলেছেন: কান কাটা রমজান -- নাটক : সংসপ্তক চরিত্র: ফুলমতি

ডাবের ভিতর পাগলা পানি

আমি ২ টা জিনিস ভয় পাই এক পাগল আর দুই কুত্তা । নাটক: বার রকম মানুষ।
৮১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৭
হামদান বলেছেন: পসন্দের তালিকায় যোগ করা হলো
৮২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭
গুহামানব বলেছেন: "তুমি সুন্দরের কি বুঝ?"
নাটকঃ অয়োময়
চরিত্রঃ ছোট মির্জা
অভিনয়ঃ আসাদুজ্জামান নূর
৮৩. ০৭ ই মে, ২০১০ ভোর ৪:৪৭
স্স্পরসের বাহিরে বলেছেন: না কি বল?

ওস্তাদ আমি না তুই...আপনে...তাইলে চুপ থাক

একা একা লাগে

নাটকের নাম মনে নাই।শেষেরটা মনে হয় ফারুকির প্রথম দিকের ধারাবাহিকের, যেখানে অপি করিমের উদ্দেশ্যে তারান হালিমের স্বামী এই ডায়লগ দেয় (তার নামো ভুলে গেছি)
৮৪. ০৭ ই মে, ২০১০ ভোর ৪:৫৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমার যা মনে আসছিলো অন্যরা দেখি আগেই বলে ফেলছে! :((

লিষ্টের অর্ধেক ডায়ালগই জানি না দেখি! :|
৮৬. ০৭ ই মে, ২০১০ ভোর ৫:২৩
ধ্রুব তারা বলেছেন: বাপের বেটা সাদ্দাম...নাটকের নাম মনে নাই
বালক-বালিকা...১২ রকমের মানুষ
৮৭. ০৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
জিকসেস বলেছেন: মিস মিলি কি ঘরে আছেন?

ডায়লগঃ বোকা ডাক্তার মনসুর।
নাটকঃ বহুব্রীহী
৮৮. ০৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫১
জিকসেস বলেছেন: পাবলিকের মুখ তো আর আপনি বন্ধ করতে পারবেন-না দুলা ভাই। পাব্লিক একদিন সত্যি কথা বলবেই।

ডায়লগঃ ফরিদ মামা।
নাটকঃ বহুব্রীহী
৮৯. ০৮ ই জুলাই, ২০১০ সকাল ৭:১২
কানা-বাবা বলেছেন: ৭০ দশকের কোন এক নাটকের ডায়ালগঃ

আটার রুটি, কলের পানি,
রাত পোহাইলে টানাটানি,
দেড় মইন্না বস্তা,
চেয়ারম্যানের নাস্তা।


৯০. ১২ ই জুলাই, ২০১০ রাত ১:০৮
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আহ। পুরান কথা মনে করায়ে দিলেন !
৯১. ১২ ই জুলাই, ২০১০ রাত ১:২৪
স্পেলবাইন্ডার বলেছেন: অনেক ডায়ালগের উৎস ভুল আছে। পরে সময় করে জানিয়ে দিব।
৯২. ২২ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৬
কানা-বাবা বলেছেন:
" আমিতো জমি কিনি না, পানি কিনি। "

সম্ভবত 'জল মহাল' বা 'ভাংনের শব্দ শুনি' নাটকের সংলাপ। ৭০এর শেষের দিকের বা ৮০ এর একেবারে শুরুর দিকের ডায়লগ। খুবই বিখ্যাত হয়েছিলো।
৯৩. ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১৮
অবিবর্তিত বলেছেন: জামাল আর কামাল রে ভাই জামাল আর কামাল...............নাটকের নাম মনে নাই।

হাউ ফানি।.............এইটাও মনে নাই।
৯৪. ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: @অবিবর্তিত, "জামাল আর কামাল রে ভাই জামাল আর কামাল" ইতিকথা নাটকের ডায়লগ। এই নাটকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সালমান শাহ (তখন অলরেডি সুপারস্টার) অভিনয় করেন।

@ কানা-বাবা, "আমিতো জমি কিনি না, পানি কিনি।" ভাংনের শব্দ শুনি নাটকের ডায়লগ। (ডায়লগ হুবহু মনে পড়ছে না, আপনি যা লিখসেন সেটা খুব সম্ভব পুরাপুরি অ্যাকুরেট না)

@স্স্পরসের বাহিরে, "একা একা লাগে" একান্নবর্তী নাটকের। তারানা হালিমের স্বামীর নাম আহমেদ রুবেল।
৯৫. ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৬
মুরুববী বলেছেন:

প্রশান্ত বলেছেন:
মির্জা বাড়ির এক সুতায় টান দিলে দশ সুতায় নড়ে।
নাটক: অয়োময়


এইটা ঠিক হয় নাই।
মুল ডায়ালগ টা ছিল :

"রাজবাড়ীর এক'শ চরকা ঘরঘর ঘরঘর করে..,
এক সুতা টান দিলে এক'শ সু্তা লড়ে.."

বলেছিলো "নিবারন" নামের একটা চরিত্র।
(অভিনয় করেছিল এ বি সিদ্দীক নামের এক ব্যাক্তি। নাটক: অয়োময়।)
৯৬. ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৬
ডেমিয়েন থর্ন বলেছেন: কুত্তাওয়ালী- কোথাও কেউ নেই
৯৭. ১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০৬
রোমি খান বলেছেন: বদির: বাকের ভাই আজ আমার গায়েহলুদ।আচ্ছা বাকের ভাই গায়েহলুদ এর ইংরেজী কি?

বাকের ভাই: বডি টারমারিক।

বদির: বাকের ভাই জিলাপী ইংরেজী কি?

বাকের ভাই: X( X( X( X( X( X( X( X( X( X(

৯৮. ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:১৯
অগ্নি বলেছেন: এইবার বুঝবা,কত গমে কত আটা....

নাটকের নাম মনে নাই;কিন্তু হুমায়ূন আহমেদের নাটক।
৯৯. ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৩
শাহরিয়ার রিয়াদ বলেছেন: 'কি কইতে কি খাইয়া ফেলায়'..।.।।

নাটকের নাম মনে নাই
১০০. ১৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৬
সজীবসমগ্র বলেছেন: "আমি ভাল আছি তুমি ভাল আছো? আমরা সবাই ভাল আছি"
নাটক এর নাম মনে নাই একজন মানসিক প্রতিবন্ধীর সংলাপ ছিল।
১০১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২২
রিয়াদ-তাওহিদ বলেছেন: বোমের ভিত্রে ___ সাপ ( মনে হয় ধোরা সাপ ছিল)
ব্রিটিশ কয় বাপরে বাপ।

কেউটে সাপ....
১০২. ০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩১
আকাশগঙ্গা বলেছেন: এইটা কি -হিজিবিজি।
আর এইটা কি -হিজিবিজি হিজিবিজি
এইটা- হিজিবিজি হিজিবিজি হিজিবিজি

জাহিদ হাসানের ডায়লগ।

১০৩. ০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৮
রাইসুল জুহালা বলেছেন: রিয়াদ-তাওহিদ বলেছেন: বোমের ভিত্রে ___ সাপ ( মনে হয় ধোরা সাপ ছিল) ব্রিটিশ কয় বাপরে বাপ। কেউটে সাপ....

ট্যারম ট্যারম যুদ্ধ হবে
তোমার সাথে আমার সাথে
বোমার ভিতরে গোমা সাপ
ব্রিটিশ কয় বাপরে বাপ।

- ফেরদৌসী মজুমদার (উঠোন, ১৯৯৩)
১০৪. ২৮ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৪
কুন্তল_এ বলেছেন: হুমায়ূন ফরিদীর একটা বিখ্যাত ডায়ালগ ছিল, "উই মাস্ট লাভ ওয়ান এনাদার অর ডাই"। রোমান্টিক নাটকটার নাম মনে নাই, তবে রচয়িতা ছিলেন সম্ভবত ইমদাদুল হক মিলন। ফরিদী এখানে মটর সাইকেলে ঘুরে বেড়ানো মাস্তান টাইপের যুবক। সে সময়ে আফজাল হোসেনের একচ্ছত্র সাম্রাজ্যে এ নাটক নিয়ে সফলভাবে হানা দিয়েছিলেন "নট সো রোমান্টিক টাইপ" চেহারার ফরিদী।

আরেকটা জনপ্রিয় ডায়ালগ ছিল ইনামুল হকের "শ্যামলী নাআআ?" একটু টেনে টেনে বলতে হবে। B-))


তারিক আনাম 'থামলে ...' বলে একটা বিরতি দিতেন তারপর একটু দ্রুত বলতেন ... 'ভালো লাগে'। :)

এতো দারুণ একটা পোষ্ট এদ্দিন চোখে পড়লো না ... আফসোস।
১০৫. ২৮ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৬
চশমখোর বলেছেন: ডায়লগ শুইনা তো হাসতে হাসতে গড়াগড়ি।

মুভির নাম মনে নাই রাজীবের একটা ডায়লগ মনে আছে। "ইলু ইলু কইরা দিমু''

=p~ =p~ =p~ =p~
১০৬. ২৮ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৯
চশমখোর বলেছেন: ধুরও আমার মাথায় ডিস্টার্ব দেখা দিছে। আমি মুভির ডায়লগ লিখা ফেলছি। ছরি। :P :P
১০৭. ২৯ শে জুন, ২০১১ সকাল ৭:৪৩
ফারহারোজ বলেছেন: মাইরের মধ্যে ভাইটামিন আছে--বহুব্রীহি ।
কী জানি বাপু, কাজটা মনে হয় ভাল হয় নাই--অয়োময় ।
১০৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৮
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: মজার পোস্ট আমার কিছু মনে থাকে না । তাই সবার গুলো পড়ে মজা পাচ্ছি
১০৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আগে মানুষ ভালো কাজ করতো ক্যাকু ক্যাকু এখন মানুষ ভালো কাজ করেনা ক্যাকু ক্যাকু

সবুজ ছায়া বা ছাতা (ঠিক মনে নাই)
১১০. ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৮
বাংলার পোলা বলেছেন: কি জানি বাপু...কাজটা বোধহয় ভালো হলো না
চরিত্র: পাশা
১১১. ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৭
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ডিজিটাল কলম বলেছেন: 'কৈতর ......... দরজা বন্ধ কর' :-*
নাটক: মাটির মায়া
চরিত্র: বিজলীর বাপ(খুব সম্ভবত ------ পাশা

আসলে হবে কৈতর তুই আমার অন্তর।

ছি ছি ছি তুমি এত খারাপ এটা রুপনগর নাটকের খালেদ খানের ডায়লগ।
১১৪. ২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
রাকীবের প্রেতবান্ধবসকল বলেছেন: "আইন নিজের হাতে তুলে নেবেন না"
-যেকোন বঙ্গদেশীয় চলচ্চিত্র

নাটকের ডায়ালগ মনে নাই বইলা কষ্টিত।

 

মোট সময় লেগেছে ১.৫২৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বলার কিছু নাই। তবুও.......

আজ বহুদিন ধরে অস্ত্র টা নিয়ে আমি ঠায় দাঁড়িয়ে.........
প্রতিক্ষা এক বিপ্লবের..........
হয়তো ঘটে যাবে সে বিপ্লব,
বুঝবেনা কেউ..........
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই