আমার প্রিয় পোস্ট
- এবার আপনার ওয়েবক্যামকে ব্যবহার করুন সিসি ক্যামেরার কাজে! গোয়েন্দাগিরির শুরু এখানেই!


- হাসান জোবায়ের
- ও. হেনরীর ছোট গল্প : দি গিফট অব দি মেজাই - শেখ আমিনুল ইসলাম
- শেয়ার বাজার-১৪: অতিমূল্যায়িত ও অবমূল্যায়িত শেয়ার - ওরাকল
- ফেসবুকিং নিয়ে ভাবছেনঃ এই নিন ৩০০ প্রক্সি সাইট এর ঠিকানা। - স্পাইডারওয়েব
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- CooL রাশিয়ান Models in উপ-মহাদেশীয় ঈদ ও পুজোর সাজে ...


- সেতূ
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- বঙ্গবন্ধুর শরীরে ১৮টি গুলি লেগেছিল। - সুমন আহমদ
- চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য? - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ - মাহমুদ সিএসই
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- স্পাইসি জোকস (১৮++) - সন্দীপন বসু মুন্না
- Question and Answer Round......PM Vs BM Officers........Is this country We live in???? - দাম
- ছবিব্লগ: সোমেশ্বরীর বিরিশিরি - যীশূ
- চালু হোক ক্যাম্পাস টিভি - পারভেজ চৌধুরী
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২২ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
শব্দটা হিন্দি নাকি উর্দু বুঝতে পারছি না?
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৪
গত রাতে তুমুল সংসদ অধিবেশন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শুনেছি একটি ভিনদেশী ভাষা শব্দ। শব্দটা ছিল-ডালেমে কুচ কালা হে...।
শব্দটা হিন্দি নাকি উর্দু বুঝতে না পেরে আমি এক সহকর্মীর কাছে জানতে চাই। তিনি জানালেন, উনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, উনি কখনোই উর্দু বলবেন না। এটা অবশ্যই হিন্দি ভাষা শব্দ। তার কথার রেশ ধরে আরেক সহকর্মী বলিষ্ঠ কন্ঠে জানালেন, প্রধানমন্ত্রী উর্দু বলেছেন।
তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। আর আমি গোলকধাধায় পড়ে যাই। আপনারা কি বলেন?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রশিক রশীদ বলেছেন:
ভাই আপনার বোধহয় অনেক অবসর আর অনেক বুদ্ধি । কতকিছু নিয়া চিন্তা করেন। এতবুদ্ধি নিয়া ঘুমান কেমনে??
লেখক বলেছেন: আমার অনেক অবসর, তাই ঘুমাই না।
মিছে মন্ডল বলেছেন:
কত দেয় প্রতি পোস্ট?
রিফাত হোসেন বলেছেন:
উর্দু বললে কি বিশাল অপরাধ হয়ে যাবে?আমার মনে হয় যাবে না, আমার মাতৃভাষা বাংলা ।
বাংলায় কথা বলছি, এমনকি লিখছিও । কিন্তু বাংলা সৃষ্টি হয়েছে বহু ভাষার সহায়তায় এতে ফরাসী পর্তগীজ, ইংরেজী, হিন্দী, আরবী, উর্দুর সংমিশ্রণ আছে ।
আর সে কারণেই । কিছু বিশেষ শব্দ মালা আমাদের ভাষাকে ঘিরে রয়েছে ।
যেমন : দিল্লীকা লাড্ডু যো খায়েগা ও পস্তায়েগা , যো নেহী খায়েগা ওভী পস্তায়েগা ।
বাংলা করলে এই বাক্যের সৌন্দর্যতা নষ্ট হবে, তাই বাংলায় এটা এভাবেই ব্যবহার করি ।
আর তেমনই, ডাল মে কুছ কালা হেয় ।
আর উল্লেখ্য যে, আমার কাছে লাগছে শব্দ দু'টি হিন্দী । উর্দুও হতে পারে । কারণ হিন্দীতে অনেক উর্দুর সংমিশ্রণ আছে যা আমরা বুঝতে পারি না ।
লেখক বলেছেন: হুমম
অহনা বলেছেন:
হাসিনার বুদ্ধিতে সবাই বুদ্ধিমান! আজকাল।একটি শব্দ নিয়া চিন্তা করায় কেউ নাখোশ হলেও খোশখবরি হলো যে কবি সামসুর রাহমানকে আর সামসুর রহমান বলে মার্কস হারাবেন না।
লেখক বলেছেন: বুঝলাম অহনা তার বুদ্ধিমত্তায় হাসিনার মতোই বুদ্ধিমতী।
আমিনুল ইসলাম বলেছেন:
হে হে হে। টপিক সংকটে আছেন, বোঝা যাচ্ছে। সমস্যা নেই, আপনাকে কী নিয়ে পোস্ট করতে পারেন সে বিষয়ে কিছু টিপস দিয়ে যাচ্ছি।ঘটনাপ্রবাহ শুরু...
সকালে ঘুম থেকে উঠলেন। উঠে হাতমুখ ধুয়ে তৈরি হয়ে নাস্তা খেতে বসলেন। নাস্তার টেবিলে বসে জানতে পারলেন জিনিসপত্র বা খাদ্যদ্রব্যের দাম কমেছে/বেড়েছে [টপিক ১]। বাসা থেকে বের হলেন। রিকশা নিবেন বাসস্ট্যান্ড যাবার জন্য। কতগুলো রিক্সাওয়ালা বসে বসে হাওয়া খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলেই বলছে যাবে না। আর ভাড়াও হাঁকছে কয়েকগুণ বেশি [টপিক ২]। যেভাবেই হোক অবশেষে হণ্টন পদ্ধতি অবলম্বন করে বাসে উঠলেন। বাসে উঠলেনই, বসতে আর পারলেন না। বাঁদরঝোলা হয়ে কোনরকমে অফিস পৌঁছলেন [টপিক ৩]। বাসে আবার ভাগ্যক্রমে সিট পেয়েও যেতে পারেন। সেক্ষেত্রে পাশে বসা সুন্দরী কারো সঙ্গে ভাব জমানোর ব্যর্থ/সফল প্রচেষ্টা [টপিক ৪]। অফিসে পৌঁছে সহকর্মীদের সঙ্গে জমকালো আড্ডা [টপিক ৫]।
আরো পাঁচটা টপিক দিবো। আপাতত এই টপিকগুলোর উপরে পোস্ট লিখুন। আজকে আর লিখতে পারছি না। যাই। ভালো থাকবেন।
লেখক বলেছেন: খাবার খাচ্ছো তো ঠিকমতো। খাবারের প্রতি অনীহা শিরোনামে তুমি একটা পোষ্ট লিখো। আমি অনেকগুলো মন্তব্য লিখবো সেখানে।
রিফাত হোসেন বলেছেন:
আমিনুল ইসলাম সাহেব আমারও মনে হয় আপনিও সঠিক পোষ্টের সংকটে আছে্ন । এটা পছন্দ না হলে ব্লগে হাজারো পোষ্ট আছে, তাতে মন্তব্য করুন । মাইনাস দিন পোষ্ট পছন্দ না হলে । কিন্তু পোদ্দারী সম্পর্কিত ব্যাপার স্যাপার থেকে দূরে থাকুন । এটার আমার মন্তব্য
আমিনুল ইসলাম বলেছেন:
@রিফাত হোসেন, সবকিছুকে সিরিয়াসলি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার কি কোন অর্থ আছে? আমার এই লেখকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং উনি আমার পাশে বসেই ব্লগিং করছেন। তাই ওনার সঙ্গে আমি একটু দুষ্টুমি করতেই পারি। সেক্ষেত্রে আপনার এভাবে রেগে যাবার কোন অর্থ নেই।
মোহাম্মদ আরজু বলেছেন:
হ। এইডা উর্দু। বঙ্গবন্ধু কন্য উর্দু কইতেই পারেন। তাতে সমস্যা কি? সমস্যা নাই।বাঙালী উর্দুরে ঠেকাইতে রক্ত দিলো আর হিন্দিরে আপন কইরা অন্তরে মুখে ঘরে জায়গা দিলো! দুইটাই 'বিনা স্বদেশী ভাষা'।
লেখক বলেছেন: হুমম।
মোহাম্মদ আরজু বলেছেন:
হুমম কোন ভাষা?
লেখক বলেছেন: বাঙলা ভাষা।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
মাইনাচ দিসি ...
লেখক বলেছেন: আপনি আমার ব্লগে এসেছেন তাতেই আমি মহাখুশি। গিফটের জন্য ধন্যবাদ ।
পলাশমিঞা বলেছেন:
আমি চিন্তার সাগরে ঝাঁপ দিছি তয় উর্দু কোন ভাষা নয়,বাক্যটা আসলে বাংলা এবং হিন্দি দিয়ে বানানু হয়েছে
লেখক বলেছেন: মতামত গৃহীত হল।
লেখক বলেছেন: তাই নাকি........ ![]()
লেখক বলেছেন: আবারো ![]()
লেখক বলেছেন: একটু কারেকশন আমড়া কাঠের ঢেকি। হাচিনা নয় সেখানে হবে- বঙ্গবন্ধু কন্যা, দেশনেত্রী, রত্নগর্ভা, প্রধানমন্ত্রী ড. শেখ হাসিনা।
শান্তির দেবদূত বলেছেন:
খালেদা নাকি উর্দুতে বাংলার চায়ে বেশি নাম্বার পাইছিলো ..... জানেন ?
লেখক বলেছেন: খালেদার মার্কসশিটটা কি আপনার কাছে গচ্ছিত আছে? আপনারে খালেদার কাছের লোক টের পাই।
শান্তির দেবদূত বলেছেন:
হে হে হে ..... আপনে খালেদার এতবড় সিলিং ফ্যান তা তো আগে জানতাম না ...... Click This Link এইখানে দেখেন ....
লেখক বলেছেন: তাইলে কি দাড়াইলো । আমি যেইডা কইছি, হেইডাইতো সইত্য। ![]()
কেডা যে সিলিং ফ্যান আর কেডায় এসি! বোঝা বড় দায়।
ক্যাপটেন হ্যাটেরাস বলেছেন:
পুপাইলে যতই গুলাপ পুল লাগাওনা ক্যান বাছা, পিছনে তোমার বাঁশই থাকবে ছাগল কুনহান্কার
বিপ্লব খান বলেছেন:
জমছে ভালো। উপভোগ করছি।
কঁাকন বলেছেন:
এইজন্যই সামুরে ভালাপাই
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















