গল্পের বুনন আঁটোসাঁটো হলে বোধগম্যতায় খানিক আড়ষ্টতা তৈরি করে। আবার এলানো বিন্যাসও শিল্পের অভিজাত পরিধিতে প্রশ্রয় পায় না। এ দুয়ের মিশেল যখন কোনো নির্মাণে যথাযোগ্যতা নিয়ে অর্পিত হয়, কেবল তখনই কাল তাকে বহন করে নিয়ে যায় কালান্তরে। বাকিসব ইতিহাসের পৃষ্ঠাভরানো রসদ শুধু।
সালাহ উদ্দিন শুভ্র বাঙলা গল্পের সার্বভৌম চৌহদ্দিতে পা রাখলেন প্রথমবারের মতো। তাঁর প্রস্তাবিত গ্রন্থ মানবসঙ্গবিরল। সর্বমোট সাতটি গল্পের চলনে পূর্ণ এই সংকলন। প্রতিটি গল্পেই পৃথক বিষয়, কিন্তু বয়নভঙ্গি কাছাকাছি। আর তাতেই মেলে আত্মসুরের খোঁজ।
বিন্যস্ত গল্পের অন্তত একটি তাঁকে দীর্ঘকাল স্মরণে রাখবে। সাকিনি। শুধু সাপকেই কাহিনীর আদি-অন্তে টেনে নিয়ে যাওয়া, সহজ ব্যাপার নয়। অথচ শুভ্র তাতে দেখিয়েছেন অসামান্য দক্ষতা। বাঙলা ভাষায় এ ধরনের গল্পের অপর অভিজ্ঞান জানা নাই।
শুভ্রর প্রথম গ্রন্থেই সামর্থ্যবান হয়ে ওঠার আশ্বাসটুকু আছে। প্রাজ্ঞ পাঠক নিবিড় ধ্যানে তা থেকে নিঃশ্বাসটুকু গ্রহণ করলে, হয়তো বা বলে উঠবেন- বাহ!
গ্রন্থটির অপূর্ব প্রচ্ছদ করেছে সব্যসাচী হাজরা। ভাষাচিত্র প্রকাশনা থেকেই প্রকাশিতব্য এই গল্পগ্রন্থটি অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।