কবিতাতেই ছড়ানো থাকে শব্দের সর্বোচ্চ বিভা। শব্দের দোলাচলে রূপ পায় কবিতাশরীর। যিনি সেই শরীরের নির্মাতা, তিনিই কবি।
কবিতা সহজাত নয়। গাঁয়ের আলপথ ধরে যে বাউল কিংবা গায়েনের কণ্ঠের পৃষ্ঠায় অঙ্কিত হতে থাকে কবিতাপাখি তাও অনায়াসলব্ধ নয়। লোকচক্ষুশূল, প্রতিবেশের উপেক্ষা আর নিবিড় ধ্যানমগ্নতায় কেবল ফোটে কবিতাকুসুম।
নির্লিপ্ত নয়নের কবিতায় এমন লোকচক্ষুশূল, নিরন্তর উপেক্ষা, প্রবল জেদের প্রতাপ আর জীবনকে নিরন্তর উল্টেপাল্টে দেখার দর্শন আছে। আছে ফেলে আসা পদচিহ্নে তাকিয়ে মুচকি হাসি অথবা অজান্তে ছুঁড়ে দেওয়া দীর্ঘশ্বাস। কবিমাত্রই এসব থাকে, খুব সত্যি কথা। কিন্তু এসব কি যথাযোগ্যতা নিয়ে সকলের কবিতায় চোখ মেলে তাকায়! নয়ন এই সময়ের সেই বিরল কবিদের একজন।
এবার অমর একুশে বইমেলায় কবি নির্লিপ্ত নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘রাত্রির অদ্ভুত নিমগাছ’ প্রকাশিত হতে যাচ্ছে। পাঠক বইটি পড়–ন, তখন হয়তো বা এই ক্লিশেকালে কবিতার অন্তর্গত সুষমাটুকু আপনাকেও আবিষ্ট করবে।
এখানকার পাঠকদের উদ্দেশে তার একটি কবিতা উন্মোচিত হলো।
ফুলকুমারের ক্লাসনোট
নির্লিপ্ত নয়ন
আমার ঘরটি গভীর হতে হতে একমুষ্টি রাত ঢুকে পড়লো।
এখন কাচ ভেঙে যাওয়ার পর চুপচাপ থাকা যাবে।
চুপ থাকার মতো করে বিষণ্নতাকে যদি ভাবা যেতো!
বন্ধুরা অন্য ঘরে ঘুমোয়। আমি আমার কণ্ঠস্বরের ভেতর
একটি বেদানাফল দেখি নিদ্রায় লাল। আরক্ত চোখে
মরুভূমির ছাপ ফেলে চলে যাওয়া পাগুলো কার_
ডুবিয়ে দিচ্ছে পিঞ্জরে বেড়ে ওঠা পুকুরভর্তি তারার ছায়া?
আমি কেবল টুঁ-শব্দও না। ঘরটি গভীর, বুকশেলফে
বইয়ের সার সার অনুভব যেখানে। বলো ঘরে অন্য কেউ থাকে,
কথা বলে! আমি তবুও আমার এবং বন্ধুদের ঘরে
মাউথঅর্গান আর গোলাপবাগান যখন, তখন
আমি কেউ না_ এই যে আমার কণ্ঠস্বরে
বেদানাফলের সুপ্তি, যেন চুপচাপ একটি লাল অ্যাম্বুলেন্স
অন্ধকে চিঠি লিখছে।
রাত্রির অদ্ভুত নিমগাছ, প্রকাশক : ঐতিহ্য, প্রচ্ছদ : শাহীনুর রহমান
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।