somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের মনোরম উদ্যানে তাৎপর্যময় নৃত্য

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিত্র প্রদর্শনীতে জনৈক দর্শণার্থী

আদিমকালে যখন ভাষা মানুষের অধিগত ছিল না, তখনো যোগাযোগ স্থাপিত হয়েছে—অভিব্যক্তি আর নানা ভঙ্গির মধ্য দিয়ে। কিন্তু ওই সামান্য কসরত সবার কাছে যথেষ্ট মনে হয়নি। তাদের মধ্যে কেউ কেউ বেছে নিয়েছে ভিন্ন পন্থা, ভিন্ন মাধ্যম। আর তখনই সৃষ্টি হয়েছে শিল্পের, তা সে হোক দৃশ্য অথবা শ্রাব্য কিংবা আঁচড়ে। মূলত সেই কালপর্ব থেকেই শিল্পের নানা রূপের বিধিলিপি অলক্ষ্যে নির্ধারিত হয়ে যায়। পরবর্তীকালের মানুষ তার নিজস্ব সৃজনভাবনা আর প্রতিভায় সেই পৃথকত্বকে করে তুলেছে বিশিষ্ট। কিন্তু মূলে সেই একই প্রণোদনা—অন্যদের কাছে নিজেকে প্রকাশক্ষম করে তোলা। অবশ্য সবাই প্রকাশক্ষম নন, কেউ কেউ সেই অতুলনীয় যোগ্যতার অধিকারী হয়ে ওঠেন, নিজস্ব সত্তায় আর চর্চায়।


বলছি মিথুন আহমেদের কথা। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা শহীদজননী জাহানারা ইমামের একাত্তরের ঘাতক-দালালদের বিচারের অহিংস সংগ্রাম—যুক্ত ছিলেন নানা কিছুতে। ছিলেন বলছি কারণ, এ ভূমির মেধাবী এই সন্তান দুই দশক ধরে বাস করছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তারপরও স্বদেশ তাঁকে আঁকড়ে আছে, তাঁর চিন্তায়-মননে এবং অবশ্যই সৃষ্টিশীলতায়।


মিথুন আহমেদ

নানা মাধ্যমে কাজ করেন মিথুন আহমেদ। তবে এখন বলব তাঁর চিত্রকলা নিয়ে। (২২ নভেম্বর-০৫ ডিসেম্বর ২০১৫) আর্টকনের তত্ত্বাবধানে ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে হয়ে গেল তাঁর একক চিত্র প্রদর্শনী। ‘আত্মবিভাজনের খেলা’ শিরোনামে এই প্রদর্শনীর জন্য নির্বাচিত চিত্রগুলোয় মূলত শিল্পীর বিমূর্ত লক্ষণই প্রকাশিত। মিথুন এঁকেছেন জলরং, তেলরং, অ্যাক্রিলিক, রেখাচিত্র ইত্যাকার নানা মাধ্যমে।


ছবির ক্যানভাসে লাল, সবুজ আর হলুদের প্রাচুর্য আমাদের মনের মধ্যে চিরায়ত বাংলার প্রকৃতির যে মৌলচিত্র, তার আভাস জাগায়। বোঝা যায়, স্থানিক দূরত্ব স্পর্শরহিত করে বটে, তবে মনের গমনাগমন তাতে থেমে থাকে না। রঙের এই সিম্ফনি কখনো কখনো বাংলার সংগ্রামী চৈতন্য আর মানবিক সৌন্দর্যের পাঠও হয়ে ওঠে যেনবা। কোনো কোনো চিত্রে আছে ক্রন্দনের আভাস। আর অপরাপর চিত্রভাষ্যে জেগে ওঠে নানা কালপর্বে আমাদের অন্ধকারযাত্রার কথা। ধর্মে-বর্ণে আর নানা জাতিগোষ্ঠীগত বিভাজন আমাদের তাড়িয়ে বেড়িয়েছে দীর্ঘ সময়। কখনো কখনো আমরা বোধ করেছি নিঃসীম একাকিত্ব আর বিষাদ।


মিথুন আহমেদের তুলি কিংবা কলমের আঁচড়ে জেগে ওঠা চিত্রে সেসব গুপ্তকথন লুপ্ত নয়, এসেছে নানা রঙে, বিচিত্র প্রকাশে। আত্মবিবেচনায় নয় মোটেও, মিথুনের চিত্রকর্ম দেখার পর স্বীয়বোধের তন্ত্রীতে বেজে উঠেছে নানাবিধ সুর। কারণ, কোনো কোনো শিল্প তীব্র ইন্দ্রিয়ের বাইরেও অন্য কোথাও আশ্রয় খোঁজে, সেখানেই ঘটে যায় বোঝাপড়া। অক্ষর কিংবা শব্দের ঝংকারে তার প্রকাশ ক্লিশে, বরং মনের মনোরম উদ্যানে তার নৃত্য অনেক বেশি তাৎপর্যময়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×