রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন সাবেক পরিচালক ব্রিগেয়িার জেনারেল বজলে কাদের দাপিয়ে বেড়িয়েছেন মেডিকেল চত্তর। তার ভয়ে নাকি বাঘে মহিষে এক ঘাটে জল খেয়েছে সেখানে। তার লম্ফ ঝম্ফ দেখে অনেকেই তাকে সাক্ষাৎ ফেরেশতা মনে করে বসেছিলেন। তবে দুর্মুখেরা বলতেন যত গর্জে তত বর্ষে না। কিছুদিন যেতেই তার আসল চেহারা অনেকেই দেখতে শুরু করেছিলেন। বিভিন্ন বিভাগ থেকে জোড় করে টাকা আদায় করেছেন, এবং সেই চাঁদা বাজি এখনও চলছে। যেটা তিনি শুরু করেছিলেন বর্তমান জেনারেলরা সেটা খেয়ে চলেছেন।(সরকারী আদেশ ছাড়াই টাকা নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে) এছাড়া বিভিন্ন কাজে টাকা পয়সা কম কামাই করেন নি। শুনেছি তার কোন সন্তান নাই কিন্তু টাকার প্রতি তার কেন এত লোভ আল্লা পাক জানেন। খাওয়ার লোক নাই কিন্তু টাকার লোভ ষোল আনার উপড়ে আঠারো আনা। এদিকে তার চাকুরীতে পদোন্নতি পেয়ে চলে গেলেন ঢাকায় স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় ভান্ডারের কর্মকর্তা হয়ে। রাজশাহীর অনুগত অনেক চিকিৎসক ঢাকায় তাদের একজন অভিভাবক পেলেন। বজলে কাদের তখন ক্ষমতার উচ্চ আসনে। শোনা যায় অনেকে তদবির নিয়ে গিয়েছেন এবং অনেক ভক্তের তদবিরও তিনি করেছেন। কথায় আছে "লোভে পাপ পাপে মৃত্যু" বজলে কাদেরের সেই অবস্থা হলো। চুরি বিদ্যায় হাত তার পাকা। একটা মেডিকেল কলেজ হাসপাতাল খেয়ে সাধ কি আর মেটে? ক্রমশ আরও বেশী চুরিতে মনোনিবেশ করতে লাগলেন। সর্বশেষ ঘটনায় মনে হচ্ছে ধরা খেলেন। এবার কালা জ্বরের ওষুধ কিনতে পপুলার কোম্পানীর কাছ থেকে এক কোটি টাকা খেয়ে এমন ওষুধ কিনলেন যা খেয়ে রোগ তো সারলোই না উল্টে রোগী মারা গেল কয়েকজন। পাপের পাত্র কি পূর্ণ হলো বজলে কাদেরের? তদন্ত হলো। ঘটনার সত্যতা যাচাই হয়েছে, এ সপ্তাহের প্রায় সব পেপারেই খবরটা এসেছে। এখন দেখা যাক কি বিচার হয়! তার ফাসি চাই। অনেকের ধারণা সেনা সদস্যরা পাপ তাপের উর্দ্ধে - তাদের ভূল ভাঙ্গুক। মানুষের জীবন নিয়ে খেলা আর হত্যার অভিযোগে তার কি কোন শাস্তি হবে ? নাকি কারও ইশারায় বিচারকের পশ্চাদ দেশে চুলকানি আরম্ভ হবে? আবার পুত পবিত্র করে তাকে চাকুরিতে বহাল করা হবে? এদেশে সবই সম্ভব!
কালাজ্বরের ওষুধ কেলেঙ্কারীতে অবশেষে ধরা খেলেন বজলে কাদের?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।