somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

....অবাক বাঙালী!!!!....

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল সকালে কলেজের প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষা । সিট পড়েছে সেই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল । যদিও আমার প্রস্তুতি মোটেও ভালো নয় । কিন্তু কথা সেটা নয় । কথা হলো আজ শাহরুখ খান' এসেছে বাংলাদেশে । যারা সরাসরি দেখতে পারছেনা তারা টিভিতে দেখছে । আমরা বেশ কযেক জন বন্ধু কালকের পরীক্ষাটা দিব । আমি কিছুটা অনুসন্ধানি মনে ওদের কয়েক জনকে ফোন করলাম । ঠিক যা ভেবেছি ! সবাই গোগ্রাসে শাহরুখ'কে দেখছে । আমার সাথে কখা বলার সময়ও নেই । ভাবটা এমন যেন জীবনের বিশাল কিছু মিস্‌ হয়ে যাবে । আমি বাদ, শাহরুখ' আগে !!!! আমিও দ্রুত লাইন কেটে দিলাম । অন্য সময় হলে ঘন্টা খানেক'ও কথা বলতো ওরা ।
যাক এটা যার যার অভিরুচি । একই সময়ে আমার বাসার পাশেই খুব কাছে সাবিনা ইয়াসমিন'এর দেশাত্মবোধক সংগীত সন্ধ্যা হচ্ছে । খুব আফসোস হচেছ ওই গান গুলো কাছ থেকে শুনতে পারছিনা বলে । তবুও ঈথারে সব গানই স্পষ্ট শুনতে পাচ্ছি । ভালো লাগছে । সবাই শাহরুখ'এ মশগুল আর আমি বসে সাবিনা ইয়াসমিন'এর গান শুনছি আর ভাবছি আমরা বাঙালীরা এখনও বোধয় নিজের দেশকে প্রাণ দিয়ে উপলব্ধি করতে শিখিনি । নইলে বিদেশের এক'জন হিরো'কে এক'নজর দেখার জন্য কত পয়সা খরচ করে টিকিট কাটছে মানুষ । এক'জন মানুষ হয়তো খুব বিখ্যাত অভিনেতা কিন্তু তাই বলে এতো মাতামাতি ??? সেও তো আমাদের মতোই একজন মানুষ । আমরা কি পারিনা নিজেদের এভাবে গড়ে তুলতে যাতে এক সময় আমাদের জন্যও বিদেশের মানুষ অপেক্ষায় থাকবে এক নজর দেখার জন্য ??? যেখানে শীতের কাপড় ছাড়া অসহায় মানুষ গুলো কিভাবে কাঁপছে । নরসিংদী'র মারাত্মক এ্যাকসিডেন্ট হওয়া মানুষ গুলো রক্তের অভাবে মৃত্যু পথযাত্রী । সেখানে হাজার হাজার টাকার টিকিট কেটে শো দেখছে বাঙালী, মাত্র কয়েক ঘন্টার জন্য । শো' শেষ, তারপর তো সবই আগের মতো 'জীবন যুদ্ধ' । এতো দামের টিকিট কাটা দেখে এখন তো মনে হয়না যে, আমাদের দেশের মানুষ এখোনো 'দারিদ্র সীমা'র নীচে ??? কই আমাদের দেশের কোন বিখ্যাত কিংবা প্রতিভাবান কারো জন্যতো কেউ এভাবে হুমরি খেয়ে পড়েনা তাদের আরো কি করে সহযোগিতা করে দেশের সম্মান বৃদ্ধি করা যায় বিদেশের মাটিতে ??? যেমনটি করলো কিছুদিন আগে উত্তরার "সানবিমস‌" স্কুলের ৭ জন ছাত্রী !!! দক্ষিণ এশিয়ার "সেলেসতা ইন্টারন্যাশনাল কালচারাল কম্পিটিশনে" এই প্রথম বাংলাদেশের পক্ষে ভারতের লখ্‌নো'তে গিয়ে দেশাত্মবোধক কোরাল গান গেয়ে স্বর্ণপদক জয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো । এ খবর ক'জনেই'বা রাখে । উল্লেখ্য, এই ৭ জনের একজন 'পদ্য পারমিতা', কথা সাহিত্যিক 'আনিসুল হক'এব এক'মাত্র কন্যা । খুব কষ্ট হয় যখন দেখি নিজের দেশের সৃষ্টিশীল প্রতিভাবান মানুষকে কাজে না লাগিয়ে বিদেশের 'পর ধনে মত্ত' হয় বাঙালী'রা । সেই সাথে কিছুটা কষ্ট, অনেকটা গর্ব লাগে 'মহাকবি মাইকেল মধুসূদন'এর কথা ভেবে । যিনি বিদেশের মোহ ত্যাগ করে নিজ দেশেই ফিরে এসে গাইলেন সেই অমোঘ গান "রেখো মা, দাসেরে মনে, করি মিনতি এ পদে "!!! এখনো সময় আছে নিজেদের যোগ্য করে গড়ে তোলবার । যেভাবে নিজেদের বিখ্যাত করেছেন বিদেশের মাটিতে বাংলাদেশের আর সব বাঙালী'রা । সেই সব বাঙালী'দের জানাই নমস্কার !!!!!!!!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৫
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×