somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকজন নাস্তিকের গল্প

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার ঈমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের আলোচনা হবে।আলোচনার দিন ও সময় নির্ধারন করা হল।
কিন্তু ঈমাম সাহেব নির্দিষ্ট সময়ের তিন ঘন্টা পরে গিয়ে ঘটনাস্হলে উপস্হিত হলেন। নাস্তিক বলছেন, ঈমাম সাহেব আমি আপনার সাথে কোনো আলোচনা করব না ,কারন আপনি নির্দিষ্ট সময়ের পরে এসেছেন।ঈমাম সাহেব ক্ষমা চেয়ে বললেন,আমার দেরী হয়েছে ঠিকই,কিন্তু কেন দেরী হল কারনটা তো জিগ্গাসা করবে। নাস্তিক বলল,আচ্ছা বলেন কেন দেরী হল?
ঈমাম সাহেব বললেন,এই জায়গায় আসতে আমার সামনে একটা নদী পড়েছিল,কিন্তু নদী পার হওয়ার কোন ব্যবস্হা আমার কাছে নেই।এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম,আমার বুঝি আর যাওয়াই হবেনা।কিন্তু হটাৎ আমি দেখলাম আমার সামনে একটি গাছের বীজ এসে পড়ল।সাথে সাথে বীজ থেকে চারা গাছে পরিনত হল,দেখতে না দেখতেই চারা গাছ থেকে শাখা প্রশাখা বের হওয়া শুরু করল,চোখের পলকেই গাছ বিশাল বটবৃক্ষে পরিনত হল।আবার কোথ্থেকে একটি করাত এসে গাছটিকে কেটে ফেলে দিল,গাছটিকে চিরে তক্তা বানিয়ে ফেলল।একটি হাতুরী ও পেরেক এসে তক্তা গুলোকে একটি নৌকায় পরিনত করল,নৌকা নদীতে লাফিয়ে পড়ল,আমিও নৌকায় উঠে বসলাম,বিনা মাঝিতে নৌকা চলতে চলতে তোমার কাছে এসে পৌছলাম।


এবার নাস্তিক বলল,আমি আপনাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম,কিন্তু যে ঘটনা শুনালেন,আপনার বিবেক আছে বলে তো মনে হয় না।


এবার ঈমাম সাহেব বললেন,তোমার সাথে কোনো কিতাব নিয়ে আমি ঝগড়া করব না,একটি দৃষ্টান্তই তোমার জন্য যথেষ্ট।একটি বীজ থেকে যদি এভাবে চারা গাছ না হতে পারে, চারা গাছ বটবৃক্ষ না হতে পারে, বিনা মিস্ত্রীতে গাছ কেটে কাঠ না হতে পারে, নৌকা তৈরী না হতে পারে, বিনা মাঝিতে নৌকা যদি না চলতে পারে , তাহলে তোমার মত এত সুন্দর একটা মানুষ,এ বিশাল সৌরজগৎ,পৃথিবী বিনা স্রষ্টায়,বিনা মিস্ত্রীতে তৈরী হল কেমনে?

এবার নাস্তিক বলল,আমার জীবনের ভূল ধরা পড়ল,আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সা।)
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×