ভালবাসা,
আমার বুকের জন্য নরকের সমস্ত উত্তাপ,
বোদনাবোধের যতো আবহবিদ্যার প্রবনতা
দিয়েছ অপার, সুনিশ্চিত।
আমাদের মনের সোপানে আজ প্রশ্নবিদ্ধতা,
সন্দেহের বর্ধিষ্ণু প্রহরগুলো আলাদা গন্ধে
পাল্টেছে তার বর্ণিল রূপ ও রস, প্রতিবারেই।
সৌন্দর্য তাই মিলিয়ে গেল।
দু'জনের মাঝে পাপবিদ্ধতা,
পাষন্ড মনোবিকার; পরস্পরের প্রতি অবিশ্বাসে
গড়ে ওঠা ফাঁক, ঘৃণা, ভাললাগার ভঙ্গিকেও যেন
মরা-ফাঁপানো করে তোলে।
আর তাই যন্ত্রণার সমস্ত উপসর্গগুলি
আজো তেমনি থেকে গেছে।
ভ্রম হয় মর্ষকামিতার বাতুলতায়, তোমারে;
যতো অসাড়তাবোধ, ইন্দ্রিয়জাত ত্রুটি-বিচ্যুতি
কি করে ঘোঁচাই বলো!
মনোযোগের মাত্রায় যে অসংলগ্নতার ভেদ,
উপ-যোজন যখন বিমুর্তবোধে রয়ে যায় শুধু
বয়ে যায় ভালবাসার দিব্যলোকে। ফেরত আসে না
অনুরণ-আসক্তি, কোন নরম নূতন স্তনে।
যুক্তির নিরিখে যখন ভালবাসা পরিমাপ হলো;
বুঝলাম পরস্পরের নিকট আমরা কতটা বন্ধী।
কালো মেঘের দলকে অবহেলায় ঠেলেছি পায়ে,
ভালবাসার সততায় মুখ ফিরিয়েছি পলকে;
কিন্তু হায় বাস্তবতা!
ঝড়তো নিজের শক্তি বড়িয়েছে এই অজ্ঞতায়।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১১ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


