somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় সেনাপ্রধানকে একডজন পোয়াতি ব্ল্যাক বেঙ্গল গোট উপহার দেওয়া হোক।

১৯ শে জুন, ২০১১ ভোর ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ)তে বাংলাদেশী ক্যডেটদের পাসিং আউট প্যরেডের প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করবেন। সেনা সূত্র আইএসপিআর থেকে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অবদান রেখেছেন, ফলে তিনি যদি নবীন অফিসারদের প্যারেড পরিদর্শন করেন তবে তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহায়ক ভুমিকা পালন করবে। যদিও বলাবাহুল্য যে, বাংলাদেশে কোন বিদেশী অতিথির এটাই প্রথম পাসিং আউট প্যরেড পরিদর্শন।

আইএসপি আর থেকে আরও জানানো হয়, গত ১৯৯৮ সালে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মরহুম জেনারেল মুস্তাফিজুর রহমান বীর বিক্রমকে ভারত সরকার ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যরেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে দুদেশের সৌহার্দ্য রক্ষায় ভারতীয় সেনাপ্রধান এদেশে আসছেন।

যদিও এটুকুই আমাদের জনগণের জন্য খবর, ভেতরের খবর আমাদের জানতে নেই। তবুও আমাদের জানতে ইচ্ছে করে, আমাদের সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে যেমন ভারতীয় সেনারা মাদি ঘোড়া উপহার দিয়েছিল এবং উপহারের আগে উন্নত জাতের ঘোড়া দিয়ে পোয়াতি বানিয়ে দিয়েছিল। তেমনি জেনারেল বিজয় সিংকে আমাদের উন্নত জাতের মাদি ব্ল্যাক বেঙ্গল গোট পেয়াতি বানিয়ে উপহার দেয়া হবে কি না?

আমরা বাংলাদেশিরা কি এতোই নিমক হারাম যে সৌজন্যতা করবো না!?

আসুন সকলে মিলে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাই যে, ভারতীয় সেনাপ্রধানকে একডজন পোয়াতি ব্ল্যাক বেঙ্গল গোট উপহার দেওয়া হোক।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৫
১৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আঁকড়ে

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৬ ই জুন, ২০২৬ রাত ১০:৪৩

আঁকড়ে
সাইফুল ইসলাম সাঈফ

দূর দেশের কন্যার প্রতি আকর্ষণ
আগ্রহ, জানতে, দেখতে, করতে বরণ।
ইচ্ছে তীব্র তাকে আঁকড়ে ধরতে
হাতে হাত রেখে আজীবন চলতে।

কী যে আকাঙ্ক্ষা, রেখেছি লুকিয়ে
অব্যক্ত কথা সব জমা হৃদয়ে।
কিন্তু সে চুপ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বিদ্যুৎ বিলের বিভিন্ন স্লাব - আপনি কি এর পক্ষে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই জুন, ২০২৬ ভোর ৫:১৫

যারা বিদ্যুৎ বিল পে করেন তারা একটা জিনিষ খুব ভালো করে জানেন যে বাসা বাড়ি সহ প্রায় সব খানেই বিদ্যুৎ বিলের স্লাব থাকে। আমি মূল হিসাবটা জানি না, তাই সঠিক... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গঃ আদ দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৮

প্রসঙ্গঃ আদ দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু....

ঈদের আগের দিন একসঙ্গে ৬টি নবজাতক শিশুর মৃত্যু- এটা শুধু একটি হাসপাতালের ব্যর্থতা নয়, কয়েকটি পরিবারের জন্য আজীবনের বেদনা। কোনো ক্ষতিপূরণই এই সন্তানহারা... ...বাকিটুকু পড়ুন

রূপসী তরু "কদম"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ০৭ ই জুন, ২০২৬ দুপুর ২:৫৩

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



আমাদের এলাকাতে অনেকগুলি কদম গাছ ছিল একসময়। এলাকা থেকে... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

×