ভব নদী
১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভব নদীভব নদীর তটের পরে
বসে বিজন বালুর চরে
ভাবছে বসে এক উদাসী কবি
পার হলে এ মরন নদী
কোন সে দেশে নিরবধি
ভুলতে হবে এই জীবনের সবই
ঐ পাড়ের ঐ নিরব দেশে
দিন পেরুবে কোন আবেশে
থাকতে সেথা হয় কতোকাল ধরে
এই পাড়ের এ মধুর স্মৃতি
আশা ভালোবাসার প্রীতি
আসবেনা আর স্মরন পাতার পরে?
সেই দেশে কোন প্রথা চলে
কোন ভাষাতে কথা বলে
কোন নিয়মে হয় হৃদয়ের টান
মন পাখি ঐ অচিন পুরে
গাইবে কি গান মোহন সূরে
যেই সূরে এই প্রাণ হতো আনচান
নীল সাদা এই গ্রহ মাঝে
কত্তো রঙ্গের পসরা সাজে
পাওনা দেনার কত্তো আয়োজন
প্রেম বিরহ সুখ বেদনা
কালনিশি আর শ্বেত্ জোছনা
সব বাসরের আসবে সমাপন?
নিভ্বে যেদিন সকল শিখা
নামবে শেষের যবনিকা
সব কোলাহল শুন্য হবে মেলা
মন জগতের অনুভবে
আমার “আমি” আর কি রবে
লক্ষ স্মৃতির আর কি হবে খেলা?
সত্ত্বাবিহীন অবশেষে
রইলে চির ঘুমের দেশে
আমার “আমি”র আর কি বাকি থাকে
ভব নদীর তটের পরে
বসে বিজন বালুর চরে
উদাস কবি ভাবছে বসে তাকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন