যদি তুমি
১৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি তুমিযদি তুমি একটুও বুঝতে
যদি তুমি এতোটুকু জানতে
যদি তুমি অনুভবে আনতে
তুমি হীন আছি কতো অসহায়
কতো ব্যাথা মরমের মাঝে হায়
এমনি কি সব ভুলে থাকতে
এমনি কি দূরে ঠেলে রাখতে
এমনি কি উপহাসে মাখতে
অবসাদে ভরে দিতে এ জীবন
মমতার গলা টিপে অকারন
ঘুমহীন কতো রাত নির্দয়
জেগে থাকি দিশাহীন তন্ময়
দু’আঁখিতে বৃষ্টির ধারা বয়
কতো তৃষা জাগে প্রাণ নিলয়ে
বেদনার ঢেউ তোলে হৃদয়ে
যতো দেখি স্মরনের দর্পন
নিরাশায় ভরে ততো এই মন
হিয়া জুড়ে অতীতের প্রতি ক্ষন
তুমি হীন পৃথিবীটা মরুময়
সব কিছু যেন মিছে মনে হয়
মনের গহনে আসে যতোবার
এই পথে আসবেনা কভু আর
ছিঁড়ে যায় ভাবনার সব তার
অন্তরে ঝড়ো হাওয়া বয়ে যায়
রিক্ত এ প্রাণ ভরে হতাশায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন