পঞ্জিকার পুরনো পাতায়
১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পঞ্জিকার পুরনো পাতায়শরতের মেঘে
সাদা ভেলা পরে
পরি মেয়েদের
অবয়ব খোঁজে মগ্ন মন
অশ্বত্থের ডালে
পাখিদের ছানা
খুঁজে খুঁজে ফেরা
চঞ্চলতা ভরা সারাক্ষন
বরষার জলে
কাগজের নাও
ভাসিয়ে দিয়ে
খুশিতে উছলা প্রাণ ভরে
পুতুলের বিয়ে
মিছেমিছি করা
পায়েসের স্বাদ
লেগে আছে যেন ঠোঁট পরে
বকুলের শাখে
দোল খেতে গিয়ে
পড়ে গিয়ে নিচে
ফের চড়ে বসা ব্যাথা ভুলে
সোনালী বিকেলে
ঘুড়ি হাতে ছোটা
ফাগুনী আকাশে
লাটাইয়ের সব সুতো খুলে
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
পরীর দেশের
কতো রুপকথা
শোনা হতো বসে আঙ্গিনাতে
গল্প শুনে শুনে
উড়ে যেতো মন
কোন অজানায়
তারা ভরা আকাশের রাতে
কিশোর দিনের
কতো সে গোধুলী
চলে গেছে কবে
রেখা এঁকে জীবন খাতাতে
শাপলা শালুক
পানিফলে ভরা
কালোদীঘি জলে
পানকৌড়ি ডাহুকের সাথে
পানিফল কাঁটা
পায়ে লেগে গেলে
দীঘি ভরা জল
উঠে আসা ওই দুটি চোখে
বাঁধা পড়ে যায়
আর দুটো চোখ
মায়াবী সে ক্ষনে
স্নেহ জাল বুনে যায় বুকে
পেয়ে হারানো
হারিয়ে খোঁজা
জানিনা সে কেন
আজ মনে পড়ে অবেলায়
সেই খুনসুটি
সেই লুকোচুরি
হাতড়িয়ে ফিরি
পঞ্জিকার পুরনো পাতায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন