সে তুমি, বিবর্ণ এক স্মৃতি
অনেক কিছু হারিয়ে পেয়েছি জীবনে
সে তুমি, বিবর্ণ এক স্মৃতি
আছো বর্ণিল জাগতিকতার অন্তরালে
আলৌকিক কোন্ অস্তপারের ভুবনে?
আলো আঁধারির পথের বীথি
খুঁজতে গিয়ে, সহজ পথটাই হারালে!
কতো কিছু চাওয়া হয় ক্ষনিক জীবনে
অবুঝ মন, চায় প্রেম প্রীতি
লীলাময়ী তুমি, রইলে লীলার আড়ালে
চেনা খুশবো বয় আজ উদাসী পবনে
চৈতি নক্ষত্র-নিশিথের তিথি
নির্ঘুম চোখে মহুয়া-নেশা যেন ছড়ালে
দেহ-মনে ডাকে মেঘ ঘনঘোর শ্রাবনে
রিমঝিম রিম বরষার গীতি
অতীত হাতড়ায়, পাইনা মন বাড়ালে
খুঁজে ফিরি ক’টি ক্ষন অতীতের ভুবনে
ছিলো যেথা আত্মার অতিথি
হারিয়েছি যারে জাগতিকতার অন্তরালে
কেনো ঝরে পড়ে জল আঁখির প্রশ্রবনে
তপ্ত মন ভেজাবার একি রীতি?
সাহারা কি ভেজানো যায় সমুদ্র ছড়ালে!
নীল রঙ ঝরে আজো অপরাজিতার বনে
কুসুমে নীলব্যাথা ঢালে প্রকৃতি
এক সমুদ্র বেদনার নীলে হৃদয় ভরালে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

