পৃথিবী আজ দাড়িয়ে গেছে আমির উপর
আমরা আমাদের প্রায় বিপন্ন শব্দ
আমার শব্দটি গিলে ফেলেছে মানবিক মূল্যবোধ
হোক ক্ষতি দেশের হোক অন্যের
আমি পরাক্রমশালী সবার উর্দ্ধ।
এক পাতিল আজ দশ পাতিল
যৌথ পরিবার আজ যাদুঘরে শোভা পায়
সব ভেঙ্গে অনু-পরমানু হয়ে যায়।
মিথোজীবিতা নেই
গাছে পরগাছা নেই
গ্রহ নক্ষত্র তারা দুরে সরে যায়
পশুপাখি হারিয়ে যায়
খাদ্যজাল বাস্তু সংস্থান ভেঙ্গে যায়।
আমি মরি মোটা হয়ে
তুমি মর কঙ্কাল হয়ে
তুমি দরিদ্র আমি কোটিপতি
তাই আমাকে রক্ষায় লাগে হাজারো অস্ত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


