আমার প্রিয় পোস্ট

যেখানে স্বাধীন বাংলাদেশের লজ্জা: পাহাড়ের আদিবাসীদের মর্মন্তুদ জীবন........

০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৮

শেয়ারঃ
0 4 0

১৯৯৯ সালে কলেজের excursion-এ বান্দরবন থেকে ১২কি.মি. দূরে একটি বি.ডি.আর. ক্যাম্পে একজন মেজরের সাথে কথোপকথনের সময় উনি নিচের এই উক্তিটি করেন আদিবাসীদের ব্যাপারে......

if we wanted, when we wanted....they had just to fall on our legs...

নিশ্চয়ই বলে দিতে হবেনা উনি আদিবাসী নারীদের কথা বলছিলেন......এখনো কানে বাজে কথাগুলো....

এত্ত ঘৃণা হয়েছিল তার উপর কিন্তু কিছুই বলার উপায় ছিলনা.....আর তার অভিব্যক্তিটা ছিল এমন যে তারা বিশাল কিছু একটা, প্রায় প্রভু টাইপ, ছিলেন ঐ অসহায় মানুষগুলোর.......

হ্যাঁ, আমাদের অনেক সৈনিক আহত-নিহত হয়েছেন আদিবাসী সন্ত্রাসীদের হাতে.....কিন্তু মনে রাখতে হবে ওদেরকে সমতলের শাসকগোষ্ঠীই সেই পর্যায়ে নামতে বাধ্য করেছে.......

যারা সবসময় স্বচ্ছন্দ্য ছিল নিজেদের ভূমিতে, তাদেরকে কাপ্তাই লেক করে একদফা উচ্ছেদ করা হয়েছে......দেশ স্বাধীনের পর স্বয়ং বঙ্গবন্ধু তাদের বলেছেন 'বাঙ্গালী' হয়ে যেতে........সমতল থেকে উচ্ছেদ করে সেটেলার বসিয়েছেন পরবর্তী সামরিক/ছদ্ম বেসামরিক সরকারগুলো......

অথচ প্রাগৈতিহাসিক কাল থেকে আদিবাসীরা জেনে এসেছে, এই ভূমি তাদের, কিন্তু দলিল বলে কিছু লাগবে তাদের জমির মালিকানা প্রমাণ করতে, এটা তারা শুনেছে মাত্র কয়েক দশক আগে......

আমাদের রাষ্ট্রীয় নীতি হওয়া উচিত আদিবাসীদের আস্থায় নেয়া......ভয়-ভীতি বা জুলুম করে তাদের দাবিয়ে রাখা নয়......হানাদার তাড়িয়ে স্বাধীনতা অর্জন করা দেশের সরকার যদি তার ভূ-খন্ডের প্রান্তিক জন গোষ্ঠির সাথে হানাদারের মতই আচরণ করে, তবে এর চেয়ে দু:খজনক আর কি হতে পারে!!!!



 

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩০
তাজা কলম বলেছেন: ধন্যবাদ সুবিদ আদিবাসীদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য। সত্যিই আমরা সংখ্যাগুরু বাঙালীরা আদিবাসীদের প্রতি বড় বেশী অন্যায় করে ফেলেছি। পার্বত্য এলাকায় সেনা বাহিনীর উপস্থিতি এ অন্যায়কে আরো উস্কে দিয়েছে। ধন্যবাদ সরকারকে, পার্বত্য এলাকা থেকে ক্রমান্বয়ে সেনা বাহিনী প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করায়।
০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: আমার আশঙ্কা হয় সরকারের এই পদক্ষেপটা আবার আই-ওয়াশ না হয়.....ধন্যবাদ আপনাকেও

২. ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০
জেনন বলেছেন: পাহাড়ে শান্তি আসুক। ধন্যবাদ সুবিদ ভাই।
০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: আমারও তাই চাওয়া.....আপনাকেও ধন্যবাদ......

৩. ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫১
ডাস্টবিন বলেছেন: কওন কলেজ ভাই?ঝারি মারা আর একটু practice করতে হবে...........।
০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: ঝারি মনে হয়??? কলেজ জানতে হইলে যে আমার আগের ২/১টা পোষ্টে আপনার ঢুঁ মারা লাগে, ভাই!!!

Click This Link

ফিরি ফিরি অ্যাড করার সুযোগ দেয়ায় ধইন্যা আইন্যেরে......

৪. ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
ডাস্টবিন বলেছেন: কামলা........CCR এর পোলাপান এইরাম ঝারিবাজ !shocking!!!!!!!!!
০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: কেন....... কি সমস্যা!!! আপনি কোথাকার.......ভায়া??? আপনার ব্লগে ঢুকেছিলাম.....

৫. ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০০
হাসান মাহবুব বলেছেন: গুড পোস্ট। সাহস করে সত্যি কথাটা বলার জন্যে ধন্যবাদ। তবে সত্যি কথা অনেকের গায়ে লাগে দেখছি।
০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: অনেক দিন ধরেই চাইছিলাম লিখতে........কালকের আদিবাসী দিবসটা সামনে রেখে দিলাম পোষ্টটা.......ধন্যবাদ তোমারে......

৬. ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
ডাস্টবিন বলেছেন: as a cadet u must hav respect to da army.and 1 maj never could share that feelings wid a boy of clss 11.even আপনার অমায়িকতার জন্য ধন্যবাদ।..............sorry weak in bengali typing
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: sorry weak in bengali typing.......নাহ, ঠিক আছে.......আপনার বাংলা টাইপিংয়ের চেয়ে ইংরেজী গ্রামার সেন্সটা বেশী খারাপ........

যাই হোক পুরো আর্মির প্রতি ক্ষোভের কিছু ছিলনা আমার পোষ্টে........আর মেজরের সাথে কথোপকথন??? সে কলেজের এ্যাডজুটেন্ট না, আত্মগর্বে গর্বিত আর অনেক কথার ফাঁকে বের হওয়া মন্তব্য.......

৭. ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
ধীবর বলেছেন: বাংলাদেশের আদিবাসি বাঙ্গালিরা, এই সহজ ইতিহাসটা ভুলে কেন, আদিবাসি হিসাবে পাহাড়িদের দেখছেন। যেমনটি লেখক বলছেন যে প্রাগইতিহাসিক আমল থেকে পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামের অধিবাসি, ব্যাপারটি মোটেও তা নয়। বার্মার রাখাইনদের তাড়া থেকে বার্মা থেকে পালিয়ে বর্তমান পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল, মোগল আমলের একদম শেষভাগের দিকে।

যদি সেই বিচারে তারা আদিবাসি হয়, তবে সুলতানি আমলে ভারত থেকে আগত ঢাকাইয়ারাও আরো বেশি আদিবাসি। আবেগে অন্ধ না হয়ে সত্যটা যাচাই বাছাই করেই পোস্ট দেয়া উচিত।
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আদিবাসী মানে যদি আপনি বেশীদিন ধরে বসবাসকারী বোঝেন, তো কি আর করা!!!! :)

আদিবাসী মানে আমি উপজাতিদের বুঝিয়েছি........নিচে জেননের কমেন্টটা দেখে আসতে পারেন.......

৮. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৭
জেনন বলেছেন: ধীবর ভাই, The working definition reads as follows:
“Indigenous communities, peoples and nations are those which, having a historical continuity with pre-invasion and pre-colonial societies that developed on their territories, consider themselves distinct from other sectors of the societies now prevailing on those territories, or parts of them. They form at present non-dominant sectors of society and are determined to preserve, develop and transmit to future generations their ancestral territories, and their ethnic identity, as the basis of their continued existence as peoples, in accordance with their own cultural patterns, social institutions and legal system.
“This historical continuity may consist of the continuation, for an extended period reaching into the present of one or more of the following factors:
a) Occupation of ancestral lands, or at least of part of them;
b) Common ancestry with the original occupants of these lands;
c) Culture in general, or in specific manifestations (such as religion, living under a tribal system, membership of an indigenous community, dress, means of livelihood, lifestyle, etc.);
d) Language (whether used as the only language, as mother-tongue, as the habitual means of communication at home or in the family, or as the main, preferred, habitual, general or normal language);
e) Residence on certain parts of the country, or in certain regions of the world;
f) Other relevant factors.
“On an individual basis, an indigenous person is one who belongs to these indigenous populations through self-identification as indigenous (group consciousness) and is recognized and accepted by these populations as one of its members (acceptance by the group).
“This preserves for these communities the sovereign right and power to decide who belongs to them, without external interference”.

সূত্র: UN Doc. E/CN.4/Sub.2/1986/7 and Add. 1-4. The conclusions and recommendations of the study, in Addendum 4, are also available as a United Nations sales publication (U.N. Sales No. E.86.XIV.3). The study was launched in 1972 and was completed in 1986, thus making it the most voluminous study of its kind, based on 37 monographs. Paragraphs 379-382.


আন্ডারলাইন দেওয়া বাক্য থেকে আপনার কি মনে হয় কোন শাসক গোষ্ঠীকে আদিবাসী বলা হয়???

আর সব পাহাড়িরা বার্মা থেকে আসেনি। পার্বত্য চট্টগ্রামে একসময় পাহাড়ি বাঙ্গালির অনুপাত ছিলো ৯৭:৩ আর বর্তমানে তা ৪৯:৫১।
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ......জেনন........কিন্তু যারা প্রি-সেট মাইন্ড নিয়ে ব্লগে বসে আছ্বে, তাদের বোঝানো মুশকিল.........

৯. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন: @ডাস্টবিন, না জাইনা হুদাই ফাল পারা বেকুবির লক্ষণ। আর্মিরে পুজা করার বেকুবি কিছু মাইনষের আছে অবশ্য। ক্যাডেট হৈলেই মেজর সাবরে ছেরেদ্দা করতে কর্তে হৈব? ঐ নরপশুটা যে কত আদিবাসী মাইয়ার সর্বনাশ করল তার চেয়ে আপনার মেজর সাবের বাল চাছাটাই ইমপর্টেন্ট মনে হৈলো? বুকাচুদার বাল।
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: থাক হাসান, চামচিকা মেরে হাত গন্ধ করার কি দরকার!!! সবার সুবুদ্ধি কামনা করি......

১০. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৬
কানা-বাবা বলেছেন: আপনাকে অভিনন্দন এমন একটি পোস্ট দেবার জন্য।
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.....আদিবাসীদের অধিকার রক্ষায় যেন আমাদের নীতিনির্ধারকরা সচেষ্ট হন.....

১১. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৩
ট্যান্টালাস বলেছেন: পাকিস্থানি আর্মি জাতিগতভাবে ভিন্ন জনগোষ্টী অথচ পাকিস্থানি নাগরিক, তথা আমাদের উপর হামলা করলে তারা নরপশু, আর আমাদের আর্মি জাতিগতভাবে ভিন্ন জনগোষ্টী অথচ বাংলাদেশি নাগরিক, তথা পার্বত্য মানুষের, তথা আমাদেরই উপর হামলে পড়লে তারা বীর। আমাদের দেশে এই দুই প্রকার সেনাদের রুখে দেওয়া একদল অকুতোভয় যোদ্ধাকে বলে একাদিক্রমে মুক্তিযোদ্ধা আর বিচ্ছিন্নতাবাদী (শান্তিবাহিনী)। একাত্তুরে মুক্তিযোদ্ধারাও পাকিদের কাছে ছিল বিচ্ছিন্নতাবাদী। স্বাধীনতার আকাঙ্খা প্রত্যেকটি জাতিরই কি থাকার কথা না? হিসাব মেলেনা রে ভাই।
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: হিসাব মেলাতে গেলে বিপদ.....তাহলে লঙ্কায় যে যায়, রাবণ সেই হয়.....কথাটাকে ধ্রুবসত্য বলে মনে হবে তখন.....

১২. ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৪
আরিফ থেকে আনা বলেছেন: চমৎকার পোস্ট, ভাল লাগল
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.....আদিবাসীদের অধিকার রক্ষায় যেন আমাদের নীতিনির্ধারকরা সচেষ্ট হন.....

১৩. ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২৪
পড়ুয়া_পড়ুয়া বলেছেন: ট্যান্টালাস দারুন !! জেননকে ধন্যবাদ । সর্বোপরি লেখককে । ্
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাক জেননকেও তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য.....আদিবাসীদের অধিকার রক্ষায় যেন আমাদের নীতিনির্ধারকরা সচেষ্ট হন.....

১৪. ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৬
ধীবর বলেছেন: জেনন ভাই, এর আগেও এই সংজ্ঞার বিপরীতে আমি কিছু লিখেছিলাম। এর প্রত্যুত্তরে কারো কাছ থেকেই কোন জবাব পাইনি। তবে আপনার দেয়া তথ্য থেকেই বলছি, প্রথম দুটি শর্ত পুরণ করতে উপজাতিরা পেরেছে কি?

a) Occupation of ancestral lands, or at least of part of them;
b) Common ancestry with the original occupants of these lands;

হতে পারে, ঐ অঞ্চলে অন্যান্য জাতিগোষ্ঠির বসবাস ছিল। কিন্ত মোগল আমলের শেষভাগে বসতি গড়া চাকমারাই কিন্ত এখন সংখ্যাগরিষ্ঠ। আর বিচ্ছিন্নতাবাদের কারণে সন্ত্রাসি কার্যক্রমে তারাই জড়িত। আর সরকারের নির্দেশেই সার্বভৌমত্ব রক্ষার কারণে সেনাবাহিনী সেখানে গিয়েছিল। স্বইচ্ছায় তো নয়। তবে নারী ধর্ষনের মত জঘন্য কাজে লিপ্ত হবার মত লাইসেন্স তাদের দেয়া হয়নি।

@লেখক ভাই, উপজাতি আর আদিবাসির মধ্যে সংজ্ঞাগর পার্থক্য কিন্ত রয়েছে। অনুগ্রহ করে তাহলে উপজাতি বুঝাতে আদিবাসি শব্দটির প্রয়োগ না করলেই, অনেক ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। তাছাড়া "প্রাগইতিহাসিক আমল থেকে" কথাটা লেখার মাধ্যমে আরেকটি ভুল করেছেন।

@ট্যান্টেলাস, ভাই আপনি আপেলের সাথে কমলার তুলনা করলে কি করে চলবে? হাজার মাইল দুরের পাকিস্থানিদের সাথে আমাদের কোন দিক দিয়েই কি মিল ছিল? হ্যা, ধর্ম একটা ফ্যাক্টর ছিল বটে, কিন্ত ওদের উগ্রবাদি ধর্মিয় অনুভুতির সাথে আমাদের উদারপন্থি ধর্মীয় অনুভুতিরও পার্থক্য আছে। ওরা রুটি ছাতুখোর, আমরা মাছে ভাতে। আমাদের উপজাতিয়রাও তাই। ওরা জনসংখ্যায় ছিল সংখ্যালঘু, কিন্ত স্বাধীন বাংলাদেশের আমরা উল্টোটা। ওদের অত্যাচার নিপীড়ন, এবং সবশেষে গণহত্যা আর নারী ধর্ষনের বিরুদ্ধে বাধ্য হয়েই আমাদের অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল। আর আমাদের উপজাতিয়রা বিচ্ছিন্নতাবাদি মনভাব থেকেই সন্ত্রাসি কার্যক্রম শুরু করার পরেই সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশের জন্য অকাতরে প্রাণ দেয়া শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে সন্ত্রাসি কার্যক্রমে লিপ্ত কিছু মানুষের তুলনা করে, আপনি বীর শহীদদের অপমান করেছেন। আশা করি, এ জন্য আপনি অনুতপ্ত হবেন।
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: মুঘল আমলের আগে ঐ অঞ্চলে কারা ছিল??? চাকমারা এখন উপজাতীয়দের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে.......কিন্তু ওরা কি এমনি এমনি বিচ্ছিন্নতাবাদের দিকে ঝুঁকেছে???

আপনার দ্বিমতের লিংকটা দিন.....পড়ে এসে প্রতিক্রিয়া জানাতে চাই.....

আর ট্যান্টেলাসের লেখার জবাবে যা বলেছেন, সেখানে তো এই প্রশ্ন রয়েই যায় যে, ধর্ম ছাড়া অন্য কোন মিল না থাকা পাক হানাদারদের আচরণের সাথে কেন আমাদের সরকারগুলোর আচরণ মিলে যায়???

আমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি আর ওদেরকে বলেছি মাতৃভাষা ভুলে বাঙ্গালী হতে!!!!!! এটা কোন ধরণের আচরণ???

১৫. ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৯
ধীবর বলেছেন: আপনার আগ্রহ দেখে ভালো লাগলো সুবিদ ভাই। উপজাতিয়দের বাঙ্গালি হয়ে যাবার পরামর্শটি বঙ্গবন্ধুর অনেকগুলি ভুলের মধ্যে একটি। তবে সে ভুলের মাশুল দিতে গিয়ে সন্তু লারমার মত সন্ত্রাসির দাবি অনুযায়ি পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা দিতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। তাছাড়া স্বাধীনতা যুদ্ধ চলাকালিন সময়ে চাক্মারা প্রত্যক্ষভাবে পাক বাহিনীকে সমর্থন দেয়াতে, বাকিদের চক্ষুশুলে পরিণত হয়েছিল। অথচ সেই পাপ স্খলনের পরিবর্তে যুদ্ধবিধবস্ত দেশে স্বার্থপরের মত আচার আচরন করা কারনে, সম্ভবত বঙ্গবন্ধু নিতান্তই বিরক্ত হয়েই এমন কথা বলেছিলেন।

তথ্যসুত্র খুজতে আপনাকে একটউ কস্ট করতে হবে ভাই। আহমেদ সফার নির্বাচিত প্রবন্ধ বইটি যোগাড় করে পড়লেই এ ব্যাপারে প্রচুর তথ্য পেয়ে যাবেন। ( ইন্টারনেটে খুজেছি, পাইনি, তবে বই খানা আমার ব্যাক্তিগত সংগ্রহে আছে। )

পাকিস্থানিদের সাথে আমার তফাৎ টুকুর কথা আগের মন্তব্যেই লিখেছি। আশা করি আরেকবার পড়লে ভুল ভাংবে আপনার।
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ.........

পাকিদের সাথে তফাতের কথা বলেছেন, কিন্তু উভয়ের একটাইপ আচরণের ব্যাখ্যা এড়িয়ে গেছেন.......

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.এ. সন্তু লারমা কি আগাগোড়া সন্ত্রাসী নাকি??? আর বিচ্ছিন্নতা আন্দোলন থেকে তো তারা সরেই এসেছেন, তাই না.......

১৭. ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৫
ভাঙ্গন বলেছেন: if we wanted, when we wanted....they had just to fall on our legs...
..................
এখানে কি বলা উচিত?
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: লজ্জায় মাথা হেট হয়ে যায়......ভাঙ্গন ভাই

১৮. ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৭
ট্যান্টালাস বলেছেন: @ধীবর : "আমাদের" উদারপন্থী ধর্মীয় অনুভুতি? হতে পারে। কিন্তু জাতীয় অনুভূতি? সেটাও কি উদারপন্থী? আপনার কথাবার্তা শুনে এখন পর্যন্ত আমার তা মনে হয়নি। শুধু আমার কেন, এই ব্লগের কোন পাঠকেরই তা মনে হবার কথা না। বাঙ্গালীর জাত্যাভিমান বড় মারাত্বক।
সংখ্যালঘু/সংখ্যাগুরু ব্যাপার না ভাই। ব্যাপার হলো আর্থসামাজিক ক্ষমতা।

আমি আপেল কমলা ভেদ করতে জানি, কিন্তু মানুষে মানুষে এখন পর্যন্ত ভেদ করতে শিখি নাই। সে মুসলমান হোক কি হিন্দু, বাঙ্গালী কি বিহারী কি চাকমা কি সাঁওতাল- সবার মধ্যেই ঈশ্বর স্বমহিমায় প্রকাশিত হন।
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৭

লেখক বলেছেন: বাংলাদেশের জনসাধারণ হয়তো উদারপন্থী, কিন্তু তাদের মত তো ৫বছরে একবার......মাঝখানে তো একই টাইপ গোষ্ঠীর মাঝে ক্ষমতার হাতবদল হয় শুধু......

সংখ্যালঘু/সংখ্যাগুরু ব্যাপার না ভাই। ব্যাপার হলো আর্থসামাজিক ক্ষমতা। .....ধনী (সবল) আর গরিব (দুর্বল)!!!

আমি আপেল কমলা ভেদ করতে জানি, কিন্তু মানুষে মানুষে এখন পর্যন্ত ভেদ করতে শিখি নাই। .....শুভেচ্ছা আপনাকে.....

১৯. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
নাজনীন খলিল বলেছেন:

১০০০০০০% সহমত।++++++++++++++++++++++++++++++


অনেক শুভকামনা।






১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপা.......আপনার কমেন্টের জন্য.......আদিবাসীদের অধিকার রক্ষায় যেন আমাদের নীতিনির্ধারকরা সচেষ্ট হন.....

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: আপনাকেও সাবাশ!!!! ধন্যবাদ........

২১. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩০
টোনা বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম ভাই .. আপনেরে হাজারটা প্লাস ...

এই শুয়ারের বাচ্চা সেনাবাহিনী দেশরে বেশ্যালয় ছাড়া আর কিছু মনে করে বলে আমার মনে হয় না ... দেশরে , দেশের মানুষগুলানরে এইভাবে ব্যবহার করতে দেখলে খারাপ লাগে ... ভাল করসেন শুয়ার গুলার মুখোশ খুলে ফেলসেন .....
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: নারে ভাই.......এইভাবে জেনারালাইজড করে ফেলাটা অন্যায়.......

২২. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
পারভেজ বলেছেন: প্রতিরক্ষা বাহিনীর ভেতর থেকে পাকিস্তানী হানাদারদের ভুত কখনো কি যাবে? শেখ মুজিবের ' বাঙালী হয়ে যাবার উপদেশ' ও ছিল অপরিনামদর্শী বালখিল্য কথা।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: পাকিস্তানী ভূত কি শুধুই প্রতিরক্ষা বাহিনীর ভেতরই আছে??? আমারতো মনে হয় অনেকেই আছেন এখনো আইয়ুবের কথা স্মরণ করে আহা-উহু করে উঠেন........

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.......

২৪. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৫
*পাগলা জগাই* বলেছেন: আর্মির বুটচোষা জানোয়ারগুলির মুখে ছেপ মাইরা গেলাম।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: আদিবাসীদের অধিকার রক্ষায় যেন আমাদের নীতিনির্ধারকরা সচেষ্ট হন........সেজন্য চেষ্টা করা উচিত আমাদের........

২৫. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪১
কাদা মাটি জল বলেছেন: প্রিয়তে, আমি একটা লিখেছি সিমিলার টপিকে, এই যে। পদধূলি দিলে কৃতার্থ হব।
১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ......এভাবে বলে লজ্জা দিলেন কেন.....এক্ষুণি যাচ্ছি......

২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ.......আর শুভেচ্ছা ৫০তম কমেন্টটা করার জন্য.......

২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ......ঠিক সময় নিয়ে বসা হচ্ছেনা......তবু দেব শিঘ্রি আশা করি.......

২৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩
শয়তান বলেছেন: বোল্ড পোস্ট । ধন্যবাদ ।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ.....আদিবাসীদের অধিকার রক্ষায় যেন আমাদের নীতিনির্ধারকরা সচেষ্ট হন.....

২৯. ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
মুনশিয়ানা বলেছেন: আমাদের রাষ্ট্রীয় নীতি হওয়া উচিত আদিবাসীদের আস্থায় নেয়া......ভয়-ভীতি বা জুলুম করে তাদের দাবিয়ে রাখা নয়

আপনার অনুসিদ্ধান্তের সাথে একমত। তবে সেই সাথে আদিবাসীদেরও প্রমান দিতে হবে আমাদের রাষ্ট্রীয় অখন্ডতা আর সার্বভৌমত্ব নিয়ে তাদের আন্তরিকতার।
০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য........

অবশ্যই আদিবাসীদের বাংলাদেশের অখন্ডতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে........আমার ধারণা তারা তা হয়েছেও........কেননা, দুর্গম একটি এলাকার আরো পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে তাদের এতদিনে বুঝে ফেলা উচিত যে কারো উস্কানিতে বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আসলে ফায়দা তেমন হবেনা.......

সাম্প্রতিক সময়ে প্রচুর মানুষ পার্বত্য চট্টগ্রাম যাচ্ছে.......এই interaction-টা কিন্তু গুরুত্ত্বপূর্ণ.......আর এর পেছনে শান্তিচুক্তির ভূমিকা অবশ্যই ইতিবাচক হিসেবেই গণ্য করা উচিত........

০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: থ্যাংকস........

৩১. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫২
হামোম প্রমোদ বলেছেন: ধন্যবাদ, আপনার সাহসী লেখার জন্য। আমার যা মনে হয়, `পাহাড়ী'দের `উপজাতী'দের `আদিবাসী'দের সাথে নয় আমাদের লড়তে হবে ''আমাদের'' সাথে।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: লড়াই তো চিরদিনের......আমরা সবাই করছি.....কিন্তু পারস্পরিক বিশ্বাস স্থাপনটা জরুরী......

ভালো থাকবেন

৩২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬
নস্টালজিক বলেছেন: হাসানের দেয়া লিঙ্ক ধরে এলাম।।
খুব ভালো লিখসো।।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: অন্যরকম ভালো লাগলো এতদিন পরে এখানে মন্তব্য পেয়ে........বিশেষ করে যখন আবার অশান্ত হয়ে উঠছে পাহাড়ি অঞ্চল

হাসানকে ধইন্যা

৩৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১
ক-খ-গ বলেছেন: অসাধারণ!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭
শয়তান বলেছেন: সম্ভব হলে রিপোষ্ট দিন । সবাই কিছু অপ্রিয় সত্য আরেকবার জানুক
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য

এই সময়ে আসলে অনেকগুলো লেখাই আসছে/আসবে.......রিপোষ্ট দিলে অনেকে হয়তো বিরক্ত হবে.......

৩৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
রাজর্ষী বলেছেন: একমত। আমাদের বোধদয় হোক। নচেৎ পরিনাম শুভ নয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য

৩৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯
চিন্তিত তাপস পাল বলেছেন: হানাদার তাড়িয়ে স্বাধীনতা অর্জন করা দেশের সরকার যদি তার ভূ-খন্ডের প্রান্তিক জন গোষ্ঠির সাথে হানাদারের মতই আচরণ করে, তবে এর চেয়ে দু:খজনক আর কি হতে পারে!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: বলা হয় না, যে যায় লঙ্কায় সেই হয় রাবন

৩৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০৩
খারেজি বলেছেন: রিপোস্ট করেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: দেখি......সাথে থাকার জন্য ধন্যবাদ

৩৮. ০১ লা মার্চ, ২০১০ রাত ১০:৩৪
উসীমজদ্দীন বলেছেন: পার্বত্য চট্টগ্রামে একসময় পাহাড়ি বাঙ্গালির অনুপাত ছিলো ৯৭:৩

একসময় পাহাড়ে যে ৩%বাঙ্গালীর বসবাস ছিল তাদের বর্তমান অবস্থাটা জানাবেন কি?
০২ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: এখন বাঙ্গালিরা কত ভাগ সেটা আগে জানা দরকার

৩৯. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৩
ফাহাদ চৌধুরী বলেছেন: হানাদার তাড়িয়ে স্বাধীনতা অর্জন করা দেশের সরকার যদি তার ভূ-খন্ডের প্রান্তিক জন গোষ্ঠির সাথে হানাদারের মতই আচরণ করে, তবে এর চেয়ে দু:খজনক আর কি হতে পারে!!!!

দারুন, অসাধারণ, বোল্ড একটা পোষ্ট ।
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহাদ.........ঐ যে বলেনা, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ!!!

আমাদের দুর্ভাগ্য আমরাও তার ব্যতিক্রম হতে পারিনাই

৪০. ১০ ই মে, ২০১০ রাত ৮:০৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: এখন আর এই বিষয়ে তেমন কিছু দেখি না :(

চমৎকার পোস্ট ভাইয়া
১১ ই মে, ২০১০ সকাল ১০:১১

লেখক বলেছেন: আমাদের দেশে এত এত সমস্যা আসলে যে কোনকিছু নিয়েই আর বেশিদিন মানুষের মাথাব্যথা থাকেনা..........

খুব ভালো লাগলো অনেকদিন পরে হলেও এই পোষ্টে তোমার মন্তব্য পেয়ে

 

মোট সময় লেগেছে ১.১৮৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বলি, "আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়"
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই