somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধাঞ্জলীঃ ডেভিড শেফার্ডকে উপলক্ষ্য করে একটু স্মৃতিচারণ.......

২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভাবনীয় খারাপ সময় যাচ্ছিল ২০০০সালে ভর্তি পরীক্ষাগুলো শুরু হওয়ার পরে.......বুয়েট ভর্তি পরীক্ষায় প্রচন্ড বৃষ্টির চোটে এমনিতেই অবস্থা খারাপ......তার উপর পাশে সিট পরা ছেলের যণ্ত্রণায় একসময় দুজনেরই খাতা নিয়ে টান দিলেন কর্তব্যরত শিক্ষক.......

বাসায় ঘটনা কিছুই জানালাম না.......নিশ্চিত বুয়েটে হচ্ছেনা.......ঢা.বি 'ক'-ইউনিট পরীক্ষার আগের দিন বুয়েটের ফল দিল, যথারীতি আমি নেই......তাও বাসায় চেপে গেলাম.......

পরদিন নভেম্বর ১০, ২০০০.......ঢা.বি.-র পরীক্ষা হলো খারাপ......দাগাবো কি, হতাশায় নুইয়ে গিয়েছিলাম একেবারে.......সময় শেষ হলে কলেজমেট সানাউল্লাহকে নিয়ে সোজা স্টেডিয়াম, বাংলাদেশের অভিষেক টেস্ট.........

(সানাউল্লাহ পড়বে সি.এস.ই-তে, ওর হয়েছিল ওয়েটিংয়ে........:()

যাহোক, স্টেডিয়ামে ঢুকে ফিল্ডিংরত ভারতের মোটামুটি সবাইকে দেখলাম......অসাধারণ ঢাকার দর্শক........কিন্তু সবাইকে ছাপিয়ে চোখ গেল ওভার বিরতিতে বাকনরের পাশে দাঁড়ানো ডেভিড শেফার্ডের দিকে........ইয়া লম্বা, কালো, দারুণ অ্যাথলেটিক বডির একজনের পাশে তুলনায় ছোট্ট, লাল টুকটুকে ফর্সা, এক্কেরে ভুঁড়িওয়ালা......দারুণ জুটি.......বলাই বাহুল্য, তখনকার সেরা আম্পায়ার জুটি........

সুমন আউট হলে পর বাসায় চলে এলাম......জানি অনেক হ্যাপা পোহাতে হবে সামনের দিনগুলোয়......

কিন্তু দারুণ খারাপ ঐসময়টার অব্যক্ত যণ্ত্রণা 'দু-দন্ডের' জন্য হলেও ভুলিয়ে দিয়েছিল দেশের অভিষেক টেস্টের সাক্ষী হবার স্মৃতি......বাড়তি পাওনা......দুই দারুণ আম্পায়ারের যুগলবন্দি........

জানি পরে একটা পর্যায়ে ভুল ডিসিশন বেড়ে যাওয়ায় অনেক সমালোচনা, বিতর্ক সইতে হয়েছে তাঁকে, কিন্তু নেলসেন নৃত্যের মানুষটার কথাকে আমি সত্যি বলেই মানি......"আমার প্রতিটি সিদ্ধান্তই ছিল সৎ সিদ্ধান্ত".......

নশ্বর পৃথিবী থেকে চির বিদায়, মিঃ শেফার্ড........আপনি ভালো থাকুন.......

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×