আমার প্রিয় পোস্ট

আমি অন্তত কাঁদতে এসেছি আজ........

২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩

শেয়ারঃ
0 0 0



৭৫-এর ১৫আগষ্ট নাকি কেউ কাঁদেনি, কাঁদেনি কেউ
তোরা নাকি ছিলি সব একেকজন সূর্যসন্তান
৩২-নম্বর থেকে জাহাঙ্গীর গেট যেতে লেগেছিল
কত কত ঘন্টা.......অথচ আরাধ্য কাজ শেষ করেছিলি
১টা ঘন্টারও কম সময়ে......
পুষ্পবৃষ্টি নেমেছিল নাকি তোদের উপর.......
'দেশবাসী' নাকি স্বস্তির শ্বাসটুকু ফেলেছিল বড্ড আয়েশে......

আর আজ তোদের মৃত্যুতেও কী মিলই না
দেখছি সেই দিনের একেকটা মৃত্যুর সাথে
কেউ আছো এই দেশটা জুড়ে.....কাঁদছো নাকি তোমরা কেউ, কাঁদছো???
পড়েছ কি ইন্নলিল্লাহ ইসলামের এতগুলো রক্ষকের এমন বিদায়ে???

তোমরা জানিনা কাঁদছো কিনা......তবে আজ কাঁদছি আমি......
কেউ শুনছে না সেই কান্নার আওয়াজ......
কিন্তু আমি জানি আমার কান্নাটা বাজছে গোটা অন্তর জুড়ে
হাউমাউ করে কাঁদছি আমি
শুধু রাসেলের জন্য নয়, অন্তঃস্বত্তা মেয়েগুলোর জন্য নয়, বয়স্ক নারীদের জন্য নয়, আপাত 'বখাটে' তরুনদের জন্যও শুধু নয়........
চিরদিনের উপেক্ষিত ঐবাসাগুলোর কাজের মেয়েগুলোর জন্য নয়.......
ছুটে আসা কর্নেলের জন্য নয়.......ঘাতকের গোলায় সেদিন উড়ে যাওয়া মোহাম্মদপুরের এক বাসার কতগুলো প্রাণের জন্য নয়.......
আমার এই কান্নায় সবার সাথে মিশে আছে
তখনকার তোমরা যাকে বলো শোষক শাসক, স্বৈরাচারী একনায়ক
সেই শেখ মুজিবের জন্যও.......

আমি মন থেকে কাঁদছি তোমার জন্য বঙ্গবন্ধু, আমি সত্যিই কাঁদছি.....
আমি কাঁদছি তোমার ঐ বিশাল মমতাভরা বুকটার জন্য
আমি কাঁদছি তোমার ঐ শাহাদত আঙ্গুলের জন্য
আমি কাঁদছি তোমার ঐ গমগমে কন্ঠের জন্য
আমি কাঁদছি তোমার ঐ এনে দেয়া পতাকার জন্য

বঙ্গবন্ধু, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস দেখাতে চাইনা
শুধু বলি তুমি আমার কান্নাটুকুকে আদর করে তোমার বুকে টেনে নাও

 

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: স্বাগতম

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: স্বাগতম

৩. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫
হাসান মাহবুব বলেছেন: আমারও একটু কি যেন পড়ল চোখে..ব্যাপারনা

কবিতা ভালো হয়েছে +++
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: যতজনের সাথেই কথা হয়েছে, দেখি সবাই একটু.........

ধন্যবাদ

৪. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
খোশনবীশ বলেছেন: যতেষ্ট আবেগ নিয়ে লিখেছেন। ভাল লেগেছে। বঙ্গবন্ধুর সাথে বাঙালীর সম্পর্ক আবেগেরই বটে। তবে রাষ্ট্র্র্র্ নায়ক হিসেবে তার ত্রটিগুলোকে আবেগের কারণে অস্বীকার করা উচিত নয়। আবার রাষ্ট্র পরিচালনায় ত্রুটিগুলো আলোচনা করতে গিয়ে স্বাধিনতা আন্দোলনে এই মহানায়কের ইতিহাসকেও অবমূল্যায়িত করা ঠিক নয়। রাষ্ট্রবিজ্ঞান একই সাথে তার স্বাধিনতা আন্দোলন, মহানয়ক হবার কাহিনী এবং রাষ্ট্র পরিচালনার ত্রুটি ও সফলা সবই ধরে রাখবে।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য........

সব ঠিক আছে, কিন্তু অনেকেই শেখ মুজিবের সমালোচনা করতে গিয়ে এমন মৃত্যুকেও জাস্টিফাই করতে চায়........আমার তীব্র আপত্তি আছে তাতে

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

লেখক বলেছেন: স্বাগতম

৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১২
জুল ভার্ন বলেছেন: বংগবন্ধু আমাকে বারবার কাঁদায়।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: আমাকেও.......

ধন্যবাদ ভাইয়া

৭. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
স্বপ্নকথক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আমারও একটু কি যেন পড়ল চোখে..ব্যাপারনা

কবিতা ভালো হয়েছে +++
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতা

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

লেখক বলেছেন: স্বাগতম

৯. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮
আশমএরশাদ বলেছেন: খোশনবীশ ---

তাহার পরে কে ছিলেন যে ক্রটি মুক্ত করে ছিলেন? উনার তো সুযোগ ছিল না আগের সরকারের কি ভুল ছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশে পর্বত পরিমান প্রত্যশা এবং অপেক্ষাকৃত দুর্বল আন্তর্জাতিক বলয়ে যুক্ত থেকে কি সফলতা আনতে পারত আমার জানা নেই। আমেরিকা বলয় যখন পাকিদের পক্ষে শেখ মুজিবকে তখন রাশিয়া বলয়ে যেতে হয়েছে।
আর বাঙ্গালীর প্রত্যাশার কথা লোভের কথাতো জানেনই।
জিয়ার মত কঠিন মানুষকে যেখানে ২১ বার সেনা বিদ্রোহ দমন করতে হয়েছে । আর এত সুদিনে ও কেউ ত্রুটি মুক্ত হতে পারেনি সেখানে এই অভিযোগ বেশী হয়ে যায়। কারন তিনি মাত্র পরীক্ষানীরিক্ষা শুরু করতে ছিলেন। আর সে সময়ের জাসদের অতিমাত্রিকতা ও ঘটনাকে খারাপ করে। অল্প সময়টুকুকে মুল্যায়নে তাকে অসফল বলা বেমানান। সংবিধান, সেনা বাহিনী দাঁড় করা , রাষ্ট্রিয় কাঠামো দাঁড় করা থেকে শুরু করে অনেক কিছুর শুভ সুচনা তিনি করে যেতে পেরছিলেন। আর তাকে হত্যা সে ভাল ভাবে চালালেও করতই। কারন সে সময় চিলির আলেন্দে সহ যারাই আমেরিকার বিরুদ্ধে ছিল সবাইকে একে একে প্রান দিতে হয়েছে ।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য......এই প্রসঙ্গে আমি একটু লিখেছিলাম আমার ভাবনার কথা.....সময় পেলে একটু ঘুরে আসবেন

Click This Link

১০. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০১
খোশনবীশ বলেছেন: এরশাদ---
আপনার সাথে আমি আংশিক একমত। তবে সাধারণত রাষ্ট্রনায়কেরা ভুল একা করেনা। সহনায়কদের প্ররোচনা কিংবা ভুল প্রেরণায় সে বড় কোন ত্রুটির ভাগিদার হয়ে যায়। বাকশাল আরো আগে করলে হয়তো এটা কোন ত্রুটি হতোনা, তবে বাকশাল করতে দেরি হয়ে গিয়েছিল। তিনি বেঁচে থাকলে হয়তো ত্রুটিগুলো শুধরে নিতে পারতেন। এতে আমি আপত্তি করছিনা।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য......এই প্রসঙ্গে আমি একটু লিখেছিলাম আমার ভাবনার কথা.....সময় পেলে একটু ঘুরে আসবেন

Click This Link

১১. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০১
ডিজিটালভূত বলেছেন: তোমার সাথে আমরাও কাদতে এসেছি। সভ্য জগতের সকল মানুষই কাদে।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬

লেখক বলেছেন: কৃতজ্ঞতা

২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ........

শিল্পী শাহাবুদ্দীনের আঁকা ছবিটা, আমার খুব প্রিয়

১৪. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫
খোশনবীশ বলেছেন: পড়লাম আপনার লেখাটা। ভালই তো লাগলো। যথেষ্ট নিরপেক্ষতা আছে। যিনি মাইনাস দিয়েছেন তিনি না দিলেও পারতেন। যদিও প্লাস/ মাইনাস কোন ব্যাপার না। আপনিও এ সংক্রান্ত আমার একটি লেখা পড়তে পারেন।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপানাকে.......নিরপেক্ষতা কিনা জানিনা......কিন্তু যেটাকে সত্য বলে বুঝি, তা প্রকাশ করে দেই........

অবশ্যই পড়তে যাব আপনার লেখা......

ভালো থাকবেন

২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই

১৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩
নস্টালজিক বলেছেন: সুবিদ,
বিষন্নতা ছুয়ে গেল যে!

কিন্তু আজ, মন ভালো হোক সবার!!
৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৮

লেখক বলেছেন: আশার জয় হোক

১৭. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১০
রোহান বলেছেন: সুবিদ ভাই অফলাইনে ঐদিনেই পড়ছি... কিছু বলার মেজাজ আছিলো না আসলে....

এই যে ব্লগে এতোগুলো লোক কয়জনে সেই নারী শিশু হত্যার প্রতিবাদ করলো বলেন, রাসেলের হত্যা নিয়াও জঘন্য উল্লাস করা লোকজন সুশিল ভাব নিয়া সিম্পল একলাইনের সরি বইলা উৎরায়া গেলো.... জাতি হিসাবে আমাগো এইসব অকৃতজ্ঞতা নিয়তি ক্ষমা করলেই হয়... আফসোস নিয়তি কাউরেই ক্ষমা করে না, দেখেন না পাপ ৩৫ বছর পরেও এদের ছাড়ে নাই.... পরের সামরিক শাসকদের পরিণতি দেখেন... ৭১ এর পাপের বোঝা টেনে টেনে পাকিস্তান কোন অতলে যাচ্ছে দেখেন....

উনারে সবাই স্বৈরাচার কয়, ধরেন আজকের বিদ্ধস্ত হাইতি তে বারাক ওবামারে বসায়া দেন লগে পিঠে ছুরি মারার জন্য রেডি থাকা একদল মোশতাক, মুক্তিযুদ্ধের ফল খাইয়া পেট মোটা করার ধান্দায় ক্ষমতার কাঁড়াকাড়িতে থাকা একদল সামরিক লোক আর পরাজিত কুকুরদের আন্তর্জাতিক অপপ্রচারণা..... এইবার বলেন এতো মিডিয়া, বৈদেশিক সাহায্য আর জনসমর্থন নিয়েও কি নোবেল ওলা লোকটা দেশ ১০০% একিউরেসিতে চালাইতে পারবে? না পারলে কি মিশেল ওবামা, হের মাইয়াগুলান থিকা শুরু কইরা টেরিয়ার কুকুর দুইটা -- সবাইকে নিশ্চিন্হ করে দিতে হবে?
৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: এর সাথে যোগ করেন ব্যক্তি শেখ মুজিবের পক্ষে কোন কথা বললে তাকে আ'লীগার বানানোর অপতৎপরতা.......এইভাবে বিভাজন করাটা মারাত্মক আত্মঘাতী.......

আমি অন্তর থেকে ঘৃণা করি যারা ২৫মার্চের পরও পাকিস্তানের সাথে থাকতে চাইছে আর ১৫আগষ্ট ও এইরকম আরো হত্যাকান্ডগুলোকে 'জাস্টিফাই' করতে চাইছে/চাইতেছে

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: যাচ্ছি

১৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬
আলম িসিিদ্দকী বলেছেন: আমার আঙ্গিনায় প্রবেশের জন্য আপনাকে শুভেচ্ছা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: যাক.......তবুও তো আপনার আগমন ঘটল আমার ব্লগে......ধন্যবাদ

শুভকামনা

২০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৬
লালসালু বলেছেন: বঙ্গবন্ধু, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস দেখাতে চাইনা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: কৃতজ্ঞতা......সাথে থাকার জন্য

২১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৫
স্তব্ধতা' বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটি।সত্যিই তাই:
''আমি মন থেকে কাঁদছি তোমার জন্য বঙ্গবন্ধু, আমি সত্যিই কাঁদছি..... আমি কাঁদছি তোমার ঐ বিশাল মমতাভরা বুকটার জন্য আমি কাঁদছি তোমার ঐ শাহাদত আঙ্গুলের জন্য আমি কাঁদছি তোমার ঐ গমগমে কন্ঠের জন্য আমি কাঁদছি তোমার ঐ এনে দেয়া পতাকার জন্য''

----শুভকামনা রইলো, ভালো থাকুন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে.....এটা ছিল একঅর্থে আমার নিজের কাছে করা একটা ওয়াদা পূরণ

ভালো থাকুন সবসময়......

২২. ৩০ শে মার্চ, ২০১০ দুপুর ২:৫০
সকাল রয় বলেছেন:

দারুন একটা কবিতা
ভালো থাকুন
৩০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ

আপনার জন্যও শুভকামনা

২৩. ৩০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২১
অরুদ্ধ সকাল বলেছেন:

কবিন দারুন লাগলো
একসময় চরন ফেলবেন দ্বারে
৩০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ.......

অবশ্যই

২৪. ০২ রা মে, ২০১০ দুপুর ১:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ভাল একটি অনুভূতি। মহান এক মানুষের জন্য । আমিও কখনো কাঁন্না লুকাইনি। বার বার ফাঁসির দাবী করে এসেছি। শেষ পর্যন্ত নরাধমদের ফাসি হয়েছে এই বাংলায়।
০২ রা মে, ২০১০ বিকাল ৩:১০

লেখক বলেছেন: কিন্তু জানিনা এর পেছনের ব্যক্তিদের কখনো আইনের মাধ্যমে চিহ্নিত করা যাবে কিনা.......

ধন্যবাদ

২৫. ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৫
মিরাজ is বলেছেন: বঙ্গবন্ধু, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস দেখাতে চাইনা ......
২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: কৃতজ্ঞতা সাথে থাকার জন্য...

 

মোট সময় লেগেছে ১.০৪০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বলি, "আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়"
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই