এই রাঙ্গা মেয়ে কি করছ ঘুমুচ্ছ নাকি
নাকি জেগে আছ নাকি স্বপ্ন দেখছ
নাকি শুয়ে শুয়ে স্বপ্ন বোনছ ।
এই সবুজ মেয়ে তুমি কোথায় ,তোমার যে শব্দ নেই।
,তোমার যে নিঃশ্বাস নেই ,তোমার হৃদয়ের যে মাতামাতি নেই।
এই তুমি কি এখনো ঘুমুচ্ছ নাকি,নাকি জেগে আছ?
এই অভিমানী মেয়ে কি করছ ,শুনবে নাকি কবিতা,
শুনবে নাকি গান ,নাকি আমায় শুনিয়ে দেবে
তোমার প্রিয় কোন গান।
এই পাজী মেয়ে তোমায় দেখতে ইচ্ছে করছে
সময়ের হিসেব করিনে ,রাত কি দিন ভাবি নে,
আসবে রাতের জোৎন্সা হয়ে,নাকি
ঘুমপাড়ানী হয়ে আমায় ঘুম পাড়িয়ে দেবে।
এই মনভূলো মেয়ে ,তুমি কি খুব আছ
নাকি ভাল নেই ,কেমন করে ভূলে এত সব
তোমার কি একটুও মনে পড়ে ।
এই তুমি কি ঘুমিয়ে গেছ নাকি জেগে আছ না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

