somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ বন্ধ করে সরকার বুদ্ধিমানের পরিচয় দেয়নি

০২ রা জুন, ২০১০ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বুদ্ধি সরকারকে যারা দিয়েছেন তারা আর কিছু হলেও
আওয়ামীলীগ এবং শেখ হাসিনার আপনজন নয়


সবার-ই বাক স্বাধীনতা থাকা প্রয়োজন, যদি আপনি মানবিক দৃষ্টিতে চিন্তা করেন। একজন আসামী আদালত কর্তৃক অপরাধী চিহ্নিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বললে আইনের দৃষ্টিতে তা অমানবিক এবং বেআইনী। আমরা জানি ফেইসবুক সরকার বন্ধ করেছে নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশের অপরাধে। কিন্তু বাস্তব ঘটনা তা নয়। ঘটনা হলো ফেইসবুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ কার্টুন প্রকাশ করা হয়েছিলো। আমি বলবো, এই বন্ধ করে সরকারের কোনো লাভ হয়নি। আমার দেশ পত্রিকা বন্ধ করে সম্পাদক মাহমুদুর রহমান কে গ্রেফতার করে সরকার বুদ্ধিমানের পরিচয় দেয়নি। এই বুদ্ধি সরকারকে যারা দিয়েছেন তারা আর কিছু হলেও আওয়ামীলীগ এবং শেখ হাসিনার আপনজন নয়। শেখ হাসিনা সেই ভুল আবারও করলেন যে ভুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের সময় করেছিলেন। যদি তখন বঙ্গবন্ধু এই ভুল না করে বিরোধী মতের পত্রিকাগুলোর ওপর শুধু নজর রেখে যেতেন এবং বিরোধীদের সমালোচনাকে পর্যালোচনা করে ভালোগুলো গ্রহণ করতেন তবে আজ ইতিহাস অন্য রকম রচিত হতো। প্রতিপক্ষকে সরকারের ভাবা উচিৎ নিজের আয়না হিসেবে। চামচারা হলো দালাল এবং শত্রু। অথচ আমাদের জাতীয় দোষ, আমরা চামচাদের কে পছন্দ করি বেশি। পত্রিকা অফিসে এমনভাবে প্রবেশ করে সাংবাদিক পিটিয়ে সম্পদককে গ্রেফতার করা প্রকৃতপক্ষে শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে ছাড়া অন্য কোনো উপকার হবে বলে আমি ইতিহাস পাঠ শেষে মনে করি না। হয়তো চামচাদের কেউ কেউ বাহ বাহ দিয়ে সরকারকে খুশি করতে চাইবেন। আমরা যারা কোনো দল করি না, তবে এই দেশ এবং এই দেশের মানুষকে ভালোবাসি তাদের কাছে আওয়ামীলীগ যা, বিএনপিও তা। আমরা দেশ-জাতির মঙ্গলের জন্য সবার পক্ষে এবং বিরোদ্ধে কথা বলি। জনাব মাহমুদুর রহমান হয়তো বিএনিপ সমর্থিত। এখন আওয়ামীলীগ ক্ষমতায়। মাহমুদুর রহমানকে তাঁর কথা বলতে দেওয়া উচিৎ। এদেশের পাঠককে কেউ-ই হাবা ভাবার প্রয়োজন নেই। আজকের দিনে পাঠক সত্য-মিথ্যা বের করার বিভিন্ন কৌশল জানে। মাহমুদুর রহমান মিথ্যে বলেল পাঠক ঠিক-ই বুঝতে পারবে। আবার সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করে মূলত মাহমুদুর রহমানের এবং বিএনপি'র-ই উপকার করলেন। মাহমুদুর রহমান যে কথাটা লিখে তাঁর পাঠককে বুঝাতে চেয়েছেন। তাঁর লেখা দিয়ে এই বিষয়টি হয়তো তিনি পারতেন তাঁর পাঠককে বুঝাতে-হয়তো পারতেন না। কিন্তু সরকারের হঠকারি সিদ্ধান্ত এই কাজটি খুব দ্রুত করে দিলো। আমার মনে হয় দালাল আর চামচা ছাড়া কোনো সুস্থ্য মানুষ সরকারের এই কাজের প্রশংসা করবে না। আমরাও না।
সাংবাদিকদের শরীরে পুলিশের লাঠি ব্যবহার কোনো সভ্য সমাজ-ই মানতে পারে না। আমার দেশ অফিসের ভেতর পুলিশ সাংবাদিকদের উপর যে লাঠিচার্জ করেছে তার নিন্দা জানানো প্রত্যেক বিবেকমানদের দায়িত্ব। আমরা নিন্দা জানাচ্ছি। আমার বিশ্বাস, আমরা লেখকেরা এই ঘটনাকে আওয়ামীলীগ-বিএনপি ইত্যাদি দলীয় চিন্তা থেকে বিবেচনা না করে সভ্যতা এবং মানবতার দৃষ্টি থেকে বিবেচনা করবেন




১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×