স্বপ্নপূর্ব সময়ের সুখে ছিলো নির্বোধ অজানা এক সুর
রঙিলার রঙিন ঠোঁটের রঙে ঝুলে ছিলো এক ময়না পাখি
মধুর কঠিন স্বপ্ন বেদনার পথে কালো হলে
পাথর পাথর বলে জমে যায় মনে নোনাজল
আলোকিত হয় স্বপ্ন; অতঃপর দূরে যায় সব
চিন্তাজুড়ে ঝলমল করে এই জগৎ সংসার
সময়ের আগুনে স্বপ্নের শত কথা জ্বলতে থাকে
ডাগর চোখের ভূমি কাপিয়ে নদীতে নামে নীল জল
এই নীলে ইন্দ্রের গোলামী নেই; আছো শুধু তুমি
তুমি, হ্যাঁ এই অধমের মনে শুধু তুমি
একাত্তরে ধূসর সময়ে জেগে উঠা তুমি এক স্বর্গভূমি
চুম্বনে চুম্বনে উড়ে মনে লাল-সবুজ পতাকা
তোমার বিচ্ছেদ ভাঙে বেদনার বাঁধ
ক্ষণে ক্ষণে টিপ টিপ বৃষ্টিঝরা রাত
গোলাপ কোমল মাংসে আমার অরুচি নেই আর
নীরবে এখানে দিয়ে যেও তুমি নীলপদ্ম হাত
শান্ত করো আজি বুকে জড়িয়ে তোমার এই বুক
অদূরে রেখনা আর তুমি
হে আমার প্রিয় জন্মভূমি।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



