জল তুমি বেঁধে রাখো যমুনার পাখি
প্রেম করে মরি লাজে; মুখ ঢেকে রাখি
কালের ফোরাতে আমি ছাঁই হই জ্বলে
হোসেনের রক্ত দেখি জালালের জলে।
গাঢ় কালো বিষ দিলে তুমি চার পাশে
রক্তে রাঙা স্মৃতি কেনো মনে সখি ভাসে
বুকে আর কতো ধরো সাপেরে ফণা
ফারাক্কার পরে বাঁধ বরাক মোহনা।
আর কতো নেবে তুমি প্রেমের বাঁধনে
বাঁধ দিলে চর জাগে; রক্ত ঢালো মনে
সব শেষে জিজ্ঞাসে-মবনু মায়া-মন
কেবা পর কেবা বর-করো রণ রণ।
বাঁধ ভেঙে দাও সখি নীলিমার পারে
নয়তো বা হবো লাশ রক্ত-স্নান করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



