ধূসর আকাশে অদ্ভুত শুন্যতা,নিরবতার চাদর ক্রম অগ্রসরমান;
একা বসে আছি,মৃত নদী পাড়ে নিয়ে যত না জানা অভিমান!
বুঝলে না তুমি আসলে না তাই এক মুঠো নিয়ে;
চাদের আলো, নয়তো জোয়ারের জল!
যেন ফিরে পায় প্রাণ;এ নদী।
একি উদাসীনতা তোমার? নাকি লুকোচুরি খেলা?
বিচলিত আমি তাই ভাবি সারা বেলা।
নাকি ভুল ছিল আমারি-
বুঝতে তোমার না বলা চাওয়া!
ভাবিনি কখনো দেখবো তোমার নিঃশব্দ এ চলে যাওয়া।
সবই যেন লাগে দুঃস্বপ্ন!ভাঙবে ঘোর আর হব আমি
ভালবাসায় সিক্ত,ঠিক আগের মত!
কোনো এক ভোরে;তোমার কন্ঠস্পর্শে ভাঙবে স্বপন।
নিঃস্ব রিক্ত এ জীবনে হবে তোমার প্রত্যাবর্তন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

