মতিভ্রম
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাচ্ছি ও পথ ধরে
আনমনে গুনগুনিয়ে
এলোমেলো মনে
অপরিচিত সবার মাঝে
আপন মানুষের সন্ধানে
হঠাৎ থমকে দাঁড়ালাম
আমারই পাশ ধরে যাচ্ছে কে যেন
অনুভূতির চাপে স্তম্ভিত হলাম
ফিরে তাকানোর সাহস হলো না
হয়তবা অন্য কেউ
এক মানুষের মত কত মানুষ থাকে!
এত কেন সাদৃশ্য!
এ কি আমার মতিভ্রম?
তুমি কেন দিলে দেখা এমন অসময়ে
অপ্রস্তুত আমি
অসীম সাহসে ফিরে তাকালাম
নয়নে ছিলো মুগ্ধতা ব্যকুলতা
এক নজর দেখার আক্ষেপ
এই বুঝি হবে দৃষ্টিবিনিময়
না,না এ তো অন্য কেউ
মানুষে মানুষে এত মিল!
আমিই ভুল
আমার দৃষ্টি ভুল
এ আমার মতিভ্রম
দৃষ্টি ফিরিয়ে নেই
আবার আনমনে
গুনগুনিয়ে হাঁটি
তবু শান্তনা মতিভ্রমে হলেও
তব দেখা পাই।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন