রুপালী জোছনার মায়াবী এক রাতে
তুমি আমি পাশাপাশি ।
হাতে রেখে হাত , শুধু বসে থাকা ।
কেন জানি কেউ কথা বলছিলাম না ,
কথা বলছিলো রাত নিজেই ।
কি গম্ভীর সেই কণ্ঠস্বর !
সঙ্গে যোগ দিয়েছিলো ঝিঁঝিঁ ,
মাঝে পেঁচার কর্কশ আওয়াজ -
মুখর করেছিলো সে রাত ।
তুমিও বলছিলে মনে মনে রাতের হয়ে ,
আমিও ; দুজনেই বুঝে নিচ্ছিলাম তা ।
কিছু কথা মুখে বলতে হয়না ,
যেমন তুমি বলছিলে 'ভালবাসি '
তখনি আমার মুখ আবীরে মাখামাখি ।
তোমার কাঁধে আলতো করে মাথা রাখতে
কেউ তো বলেনি তা , রাত বলেছে আমায় ।
আজ সব কথা বলবে রাত
ভালবাসাবাসি হবে তার ইচ্ছেয়
নিশ্চয়ই মানুষের চেয়ে নিঃস্বার্থ তা ।
০২.০৮.২০১১
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১১ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


