ইন্দ্রিয়গুলো দিন দিন অবাধ্য হয়ে উঠছে ,
আমার ইচ্ছের দাস আজ গাংচিল হতে চায় ।
হাত , পা , চোখ , ঠোঁট আর আমার ইচ্ছেয় সায় দেয় না ,
যে যার মতো চলছে ; আর আমি , আটকে আছি ভাবনার চোরাবালিতে ।
আমার কাছ থেকে আমায় একটু একটু করে কখন টেনে নিলে -
কখন আমার সবটুকু তোমার কাছে আত্মসমর্পণ করেছে ,
টের পাইনি , শুধু অসহায় চেয়ে নিজেকে নিঃশেষ হতে দেখা !
চোখে তখন অন্য চোখের ছায়া ; প্রজাপতির উড়ে চলা পথ একা হয়ে যায় ,
হাত খুঁজে ফেরে প্রিয় হাত , কেঁপে ওঠা আমি হাতড়ে বেড়াই তোমায় ।
এমন কি কথাগুলো আমায় সায় না দিয়ে , তোমার ভাষায় গুনগুন করে ওঠে ,
এভাবেই প্রতি মুহূর্তে নিঃস্ব হয়ে যাই আমি ।
আজ এই শূন্যতা বড় ভয় পাইয়ে দেয় ,
খুব একা একা লাগে !
ফিরে চাই পূর্ণতা ,
তোমার কাছে রয়ে যাওয়া আমার আমিকে ফিরিয়ে দাও ,
এসো ,এসো পূর্ণ করো আমায় ।
১৩।১০।২০১১ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


