লিখবে আমায় , অনির্বাণ ?
২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনির্বাণ !
পৃথিবী নিয়ে লিখলে তো খুব
এবার কেবল আমায় নিয়ে লিখবে ?
অক্ষরগুলো আমায় ছোঁবে
দাড়ি , কমা সব সেমিকোলন
প্রশ্নবোধক সবটাতেই কেবল থাকবো আমি ।
বিস্ময়গুলোতে অভিমান !
আমায় ভেবে এক কবিতা !
অনির্বাণ , লিখবে এমন ?
এক দুপুর কাঞ্চন ভরা
একটা রাত সপ্তর্ষির !
লিখবে তুমি এই আমাকে ?
ভালোলাগার মন্দলাগার এই যে আমি
তোমার রঙে রাঙবে ? অনির্বাণ !
ভালোবেসে হারিয়ে যেয়ে চুপ করে যে স্বপ্নে ছোঁও
সে হাতে আমায় আঁকবে ?
চোখে বলা সেই প্রিয় নাম , অরুন্ধতী !
এক লাইনে ডাকবে ?
নীল আঁচলে ইলশেগুঁড়ি , ভিজতে তুমি
তুমি আমি সেই সে দিনে
এক বিকেলে হাঁটবে ?
তোমার লেখার মুগ্ধ পথে
নীলকণ্ঠে ভুলবে ?
লিখবে তুমি অনির্বাণ ?
একটা শব্দ , অরুন্ধতী !
একটা ফুল একটা সুতো ,
একটা আমি ?
অনির্বাণ !
২৪/০১/২০১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন