হঠাৎ তোমার দেখা !
লাল সিগনালের বিরক্তি নিমিষে উধাও
অনির্বাণ !! সত্যি তুমি ! কতোদিন পর ! প্রিয় মুখ !
বরাবরের মতো হাত উচিয়ে ডাকতে যাওয়া
অনু !!!!!!!!!!! ভুলে যাই মাঝে গেছে দশটি বছর !
সাথে অন্য মুখ ! খুব হাসছিলে অনির্বাণ !
এই হাসি দেখার জন্য কতো অপেক্ষা !
একটু হাসবে তুমি ,ভেসে যাবো মাতাল হাওয়ায় !
কি গম্ভীর থাকতে মনে আছে ?
অনির্বাণ ! বদলে গেছো খুব !
বলেছিলে ৪০০ কোটি মানুষের ভিড়ে খুঁজে নেবে আমায় ,
বলেছিলে , সব সুগন্ধের আড়ালে আমায় বেছে নেবে ।
এই তো আমি , অনির্বাণ !
তোমার অরুন্ধতী , অরু !
তোমার চোখে ,বুকে অন্য সুখ ,
একটু কোথাও আমি নেই !
কতো খুঁজেছি আমি ! কতো !
অনির্বাণ ! হুট করে জড়িয়ে ধরবো ,
সেই আমার মতো অভিমানে বলবো ,
কোথায় ছিলে ! তুমি কেমন ছিলে ?
কেন ভালোবাসোনা আমায় !
কেন এতো দূরে যাও ?
এক ক্লান্ত বাতাস কানে কানে বলে গেলো ,
অরু , ডেকো না ওকে , দেখো না আর ।
আড়াল করিনি শুধু চোখ ফিরিয়ে নিলাম ।
জানি ও চোখে আর আমি নেই ,
ভালো থেকো অনির্বাণ ,
আমার সবটুকু ভালো লাগা নিয়ে
ভালো থেকো তুমি !
২৮/০১/২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


