তোমরা যতো ইচ্ছে উড়াও ইচ্ছে ঘুড়ি
আমি অনিচ্ছের ঘুড়ি উড়াবো আজ ,
শঙ্কিত মন - উড়বে তো !
পেরে উঠবে তো তোমাদের দাপুটে ঘুড়িগুলোর সাথে !
যদিও ভোকাট্টা হবার ভয় পায়না বোকা ঘুড়ি ,
অবুঝ সাহস !
শুধু ভয় পাই আমি –
তোমার আকাশে হারাবার পাগল পাগল ভয়
সজোরে জাপটে ধরে আমায় !
ওই মনে হারিয়েছি অনেক
পাইনি তল ,
এই তুমি এখনো অচেনা খুব
কিছুতেই চিনতে পারিনা ।
তোমার আকাশের ওই অচেনায় হারালে
অনিচ্ছের ডানা ভাঙা ঘুড়ি হারাবে নিশ্চিত ,
সে কি আর আমার মতো আঁকড়ে ধরা শিখেছে ?
ভালোলাগায় মন্দলাগায় কেমন জুড়ে থাকি !
এক সময় হয়তো ছিটকে পড়বো
অবহেলায় ।
তোমার এক কোনে শুধু ছুঁয়ে থাকবে একটা শব্দ
' আমি ' !
০৩/০২/২০১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

