(এই কবিতার মূল লেখক ' অন্য দিন ' । ভাবনাটাও তাঁর । আমি একটু ছুঁয়ে দিয়েছি মাত্র ! আপনাদের ভালো লাগলে যৌথ কিছু হয়তো লিখবো এমন । )
মাটির মনে রক্তের দাগ
বাতাসে উড়ছে লাশের গন্ধ ,
বাবা যার ছিলো প্রথম বন্ধু
ছোট্ট সেই শিশুর হাহাকার
প্রতিধ্বনি হতে হতে পথ হারায় ।
সম্ভ্রম হারানোর বেদনাও
যাকে এতটুকু টলাতে পারেনি ,
সেই মা লোহার গেট এ মাথা খুঁড়ে মরে ।
একবার , শুধু একবার
প্রিয় মুখখানা দেখার মিথ্যে আশায় ।
বোধকরি মানুষই পারে আর এক মানুষকে
নির্বিকার ভাবে হত্যা করতে !
সৃষ্টির সেরা জীব এদেরকেই বলে !
সৃষ্টির সেরা জীব ! আস্তে বলো ,
বনের হিংস্র প্রাণীরা লজ্জায় হাসছে ।
অসহায় আর্তনাদ বুকে নিয়ে
লোহার গেট এর এপাশে আজও
দাঁড়িয়ে আছে স্নেহময় বাবা , মমতাময়ী মা ,
আদরের বোন কিম্বা অভিমানী ভাই ।
একটাই প্রতিক্ষা , সে আসবে !
ভাষা আন্দোলনের এই মাসে
তাকে বা তাদের কি সান্তনা দেবে ?
শহীদের রক্তে ভেজা এই বাংলা ভাষা
আজ যে ভুলতে বসেছে নিজেকেই !
কি শব্দে মিটবে জ্বালা এই
মা-বাবা , সন্তান বা প্রিয়তমা স্ত্রীর ?
একবার ভেবে দেখেছো যারা মারা গেছে
বা যারা এখন মরছে , তুমি তাদেরই একজন !
পরাজিত বা ক্লান্ত
এই আমি তুমি আমরা !
০৬/০২/২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


